আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

ক্যালিফোর্নিয়ায় তথ্য জালিয়াতি করে প্রণোদনার অর্থ উত্তোলন, নারী গ্রেফতার

ক্যালিফোর্নিয়ায় তথ্য জালিয়াতি করে প্রণোদনার অর্থ উত্তোলন, নারী গ্রেফতার

ছবি: এলএবাংলাটাইমস

ক্যালিফোর্নিয়ায় আরেকজনের তথ্য চুরি করে ক্যালিফোর্নিয়া এমপ্লয়মেন্ট ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট থেকে ইডিডি কার্ড ব্যবহার করে ৫ লাখ ডলার উত্তোলন করায় এক নারীকে গ্রেফতার করেছে পুলিশ। 

কিরক-কনেল (৩২) নামের ওই নারী মৃত কিংবা কারাগারে আটক এমন আটজনের তথ্য ব্যবহার করে ইডিডি কার্ডের মাধ্যমে অর্থ হাতিয়ে নেয় বলে জানিয়েছে পুলিশ। 

পুলিশ জানায়, প্রতারণার সাথে যুক্ত ওই নারী জিজ্ঞাসাবাদে জানিয়েছে, এসব তথ্য সে ডার্ক ওয়েব থেকে কিনেছে। এই নারীর সাথে আরো বেশ কয়েকজন সম্পৃক্ত রয়েছে। 


ইউএস এটর্নি সূত্র জানায়, আটক নারীর বিরুদ্ধে ভুয়া তথ্য ব্যবহার করে আটটি ডেবিট কার্ড দিয়ে অর্থ হাতিয়ে নেওয়ায় প্রতারণার মামলা দায়ের করা হয়েছে। এর জন্য বেশ কয়েকবছর কারাগারে থাকতে হতে পারে ওই নারীকে। 
পুলিশ জানায়, ৫ লাখ ডলারের মধ্যে প্রায় ৩ লাখ ডলার ওই নারী খরচ করে ফেলেছেন বলে জানা গেছে। এই ঘটনার সাথে সম্পৃক্ত অন্যান্যদের গ্রেফতারের আওতায় আনার চেষ্টা অব্যাহত রয়েছে। 


সম্প্রতি করোনাভাইরাসের কারণে কর্মহীনদের সংখ্যা বেড়ে যাওয়ায় বিভিন্ন প্রণোদনা পাচ্ছেন ক্যালিফোর্নিয়ার বাসিন্দারা। এই সুযোগে তথ্য জালিয়াতি করে প্রণোদনা পাওয়ার আবেদন বেড়ে গেছে, অন্য আরেকজনের তথ্য ব্যবহার করে প্রতারকরা হাতিয়ে নিচ্ছে প্রণোদনার অর্থ। 

এর আগে, ইডিডি কার্ড ব্যবহার করে অর্থ জালিয়াতির অভিযোগে ক্যালিফোর্নিয়া ও অরেঞ্জ কাউন্টি থেকে বেশ কয়েকজন প্রতারককে আটক করেছে পুলিশ। 


এলএবাংলাটাইমস /ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত