আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

বাড়ছে করোনা মহামারী, ২২ অঙ্গরাজ্য ঝুঁকিতে

বাড়ছে করোনা মহামারী, ২২ অঙ্গরাজ্য ঝুঁকিতে

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রে করোনাভাইরাসে দ্বিতীয় ঢেউ শুরু হয়ে গেছে। আগস্টের পর গত দুই মাসে সর্বোচ্চ সংখ্যক করোনা সংক্রমণ সনাক্ত হয়েছে গত শুক্রবার। এরমধ্যে ২২টি অঙ্গরাজ্যে সবচেয়ে বেশি সংক্রমণ ছড়িয়ে গেছে। 

জন হপকিন্স ইউনিভার্সিটির তথ্যানুসারে, ফ্লোরিডা, ক্যালিফোর্নিয়াসহ প্রায় ২২টি রাজ্যে প্রতিদিন ১ হাজার নতুন রোগী সনাক্ত হচ্ছে৷ আর পুরো যুক্তরাষ্ট্রজুড়ে একদিনে সনাক্ত হয়েছে ৪৬ হাজার জন। গত কয়েক সপ্তাহের মধ্যে সংক্রমণ বেড়ে গেছে ১২ শতাংশ। 

তাছাড়া, অক্টোবর মাসে উত্তরাঞ্চলের বেশকিছু অঙ্গরাজ্যে সেপ্টেম্বর মাস থেকে সংক্রমণ বেড়েছে ৯১ শতাংশ৷ এছাড়াও আরো ২৮টি রাজ্যজুড়ে উল্লেখযোগ্য হারে বেড়েছে সংক্রমণ। শুধুমাত্র দুইটি অঙ্গরাজ্যেই সংক্রমণের হার হ্রাস পেয়েছে। 

তাছাড়া করোনাভাইরাসে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তির সংখ্যাও বেড়েছে। যুক্তরাষ্ট্রে মোট মৃত্যুর সংখ্যা কমলেও উইসকনসিনসহ বেশকিছু রাজ্যে হাসপাতালে ভর্তির সংখ্যা ও মৃত্যুর সংখ্যা- দুটোই বেড়েছে। 

স্বাস্থ্যবিশেষজ্ঞরা জানিয়েছিলেন, যুক্তরাষ্ট্রে শীত আসন্ন হলে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা আরো বাড়বে। ইউএস সেন্টার ফর ডিজিজ এন্ড প্রিভেনশন জানিয়েছে, এই মাস শেষে করোনাভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়াতে পারে ২ লাখ ৩৩ হাজার। বর্তমানে যুক্তরাষ্ট্রে করোনায় মৃতের সংখ্যা ২ লাখ ১৩ হাজার। 

সাম্প্রতিক গবেষণায় দেখা গেছে, যুক্তরাষ্ট্রে  করোনাভাইরাসের দ্বিতীয়ধাপে বয়স্কদের থেকে তরুণরাই বেশি আক্রান্ত হচ্ছে। এছাড়া তরুণদের মাধ্যমে সংক্রমণ বাড়ছে বলে জানাচ্ছেন বিশেষজ্ঞরা৷ 


এলএবাংলাটাইমস /ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত