আপডেট :

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

        লস এঞ্জেলেসের হাজারো নিম্নআয়ের রোগী হারাচ্ছেন ইউসিএলএ হেলথের চিকিৎসা

        ২৬ হাজার ডলারের কম দামে ইলেকট্রিক পিকআপ আনছে নতুন মার্কিন কোম্পানি

        লস এঞ্জেলেসে অবৈধ গাড়ি প্রদর্শনীবিরোধী অভিযানে ৬৯ গ্রেপ্তার, ৫৭০টি টিকিট

        অ্যানাহেইমে মহাসড়কে ভয়াবহ দুর্ঘটনা, নিহত ৩ কিশোর

        লস এঞ্জেলেস বিমানবন্দরে লেবার ডে ছুটিতে বাড়ছে যাত্রীদের ভিড়

        লেবার ডে উইকেন্ডে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ৪ ঝুঁকির সতর্কতা

        ধূসর নেকড়ের সুরক্ষা বাতিলের উদ্যোগ ট্রাম্পের, উদ্বেগ সংরক্ষণবাদীদের

        জাহাজে পাল্টাপাল্টি হামলা, যুক্তরাষ্ট্র-ইরান সংঘাত আরও উত্তপ্ত

        হলিউডের ৭-ইলেভেনে ১৮ বছরের তরুণীকে মারধর, অচেতন করে লুট

        সিমি ভ্যালিতে পুলিশের গুলিতে সন্দেহভাজন নিহত, প্রকাশ হলো বডি ক্যামেরার ভিডিও

        আফ্রিকার প্রকৃত আয়তন দেখাতে নতুন বিশ্ব মানচিত্র অনুমোদন জাতিসংঘে

        ট্রাম্পের শান্তি দূতেরা সপ্তাহান্তে মস্কো ও কিয়েভ সফরে যাচ্ছেন

        ইউরোপের দেশগুলো কেন উত্তর আমেরিকা থেকে সোনা সরিয়ে নিচ্ছে?

        তিন সন্তান হত্যায় লিন্ডসে ক্ল্যান্সি: ভিকটিম নাকি অপরাধী?

ধোঁয়াশা রেখেই নিয়মিত রুটিনে ফিরছেন ট্রাম্প

ধোঁয়াশা রেখেই নিয়মিত রুটিনে ফিরছেন ট্রাম্প

ছবি: এলএবাংলাটাইমস

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তাঁর নিয়মিত কাজের রুটিনে ফিরে আসছেন বলে জানিয়েছেন তাঁর ব্যক্তিগত চিকিৎসক ড. সিন কোনলি। করোনায় আক্রান্ত হওয়ার পর আবারো নিয়মিত রাষ্ট্রীয় ও নির্বাচনী প্রচারণার কাজে ফিরবেন ট্রাম্প। 

শনিবার (১০ অক্টোবর) রাতে ট্রাম্পের ব্যক্তিগত চিকিৎসক এক বিবৃতিতে জানান, ট্রাম্প রুটিনমাফিক কাজে ফিরতে পুরোপুরি প্রস্তুত। 

বিবৃতিতে ড. সিন কোনলি জানান, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইউএস সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল এন্ড প্রিভেনশন মোতাবেক কাজে ফিরার ক্রাইটেরিয়া পূর্ণ করেছেন। ট্রাম্প তাঁর আইসোলেশন পূর্ণ করেছেন। কিন্তু ডোনাল্ড ট্রাম্প করোনাভাইরাস পরীক্ষায় নেগেটিভ এসেছেন কি না, সেই ব্যাপারে স্পষ্ট করে কিছু জানাননি ড. সিন কোনলি। 

ড. সিন কোনলি বিবৃতিতে জানান, প্রেসিডেন্ট ট্রাম্প এখন শঙ্কামুক্ত। পাশাপাশি তাঁর দ্বারা সংক্রমণের কোনো ঝুঁকি আর নেই। তিনি সিডিসির সকল ক্রাইটেরিয়া সম্পন্ন করেছেন। 

তিনি আরো জানান, ট্রাম্পের করোনায় আক্রান্ত হওয়ার দশ দিন হলেও তিনি জ্বরে আক্রান্ত ছিলেন ২৪ ঘণ্টারও কম সময়। পাশাপাশি তাঁর শরীরে তেমন কোনো উপসর্গও দেখা দেয়নি। 

এদিকে, করোনায় আক্রান্ত হওয়ার পর গতকাল প্রথম জনসম্মুখে এসেছিলেন ট্রাম্প। সেখানে সমর্থকদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন তিনি। খুব শীঘ্রই নির্বাচনী প্রচারণায়ও ফিরবেন তিনি বলে জানান। 


এলএবাংলাটাইমস /ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত