আপডেট :

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় ভারী বৃষ্টির পূর্বাভাস, লস এঞ্জেলেসে বন্যার ঝুঁকি বাড়ছে

        ক্লাসরুমে বন্দুক নিয়ে শিক্ষার্থী, ক্যালিফোর্নিয়ার স্কুলে পুলিশের ব্যাপক অভিযান

        ক্যালিফোর্নিয়ার কারাগারে নিজের কক্ষে মৃত অবস্থায় পাওয়া গেল মেক্সিকান মাফিয়ার সদস্যকে

        বেতন বৃদ্ধি ও বাসা থেকে কাজের দাবিতে ক্যালিফোর্নিয়ায় হাজারো সরকারি কর্মীর ধর্মঘট

        যুক্তরাষ্ট্রে স্থায়ী বসবাসের পথ কঠিন, ট্রাম্পের সিদ্ধান্তে বিপাকে ভারতীয় প্রযুক্তিকর্মীরা

        কেন যুক্তরাষ্ট্রের রাজনীতিতে তরুণদের চেয়ে বয়স্ক নেতারাই বেশি দিন ক্ষমতা ধরে রাখছেন

        যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনের আগে কানাডার বিরুদ্ধে হস্তক্ষেপের অভিযোগ তুলল ওয়াশিংটন

        ক্যালিফোর্নিয়ার করোনা হাইস্কুলে হামলার ষড়যন্ত্রের অভিযোগে রিভারসাইড কাউন্টির দুই কিশোর গ্রেপ্তার

        প্রশান্ত মহাসাগরীয় ঝড় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, বন্যার আশঙ্কায় সতর্কতা জারি করল আবহাওয়া কর্তৃপক্ষ

        টানা ৯০০ মাইল সাঁতরে ক্যালিফোর্নিয়ার উপকূল পাড়ি, প্রথম নারী হিসেবে রেকর্ড গড়লেন তিনি

        ক্যালিফোর্নিয়ার মৃত গাছগুলো কোথায় যাচ্ছে, রহস্য খুঁজতে গোয়েন্দার ভূমিকায় পরিবেশকর্মী

        ভয়ংকর ঢেউয়ে ধ্বংস হচ্ছে লং বিচের উপদ্বীপ, শীতের এল নিনোতে আরও বাড়তে পারে বিপর্যয়

        পুতিনের সঙ্গে ট্রাম্পের দূতের বৈঠকের সময় রাশিয়ার মুক্তি পেলেন মার্কিন নাগরিক স্টিফেন হাবার্ড

        ক্যালিফোর্নিয়ায় ৭ হাজারের বেশি ভোটার পেলেন দুটি করে ব্যালট, ভুলটি যেভাবে হলো

        এশীয়-আমেরিকান শিক্ষার্থীদের ভর্তি নীতি নিয়ে সুপ্রিম কোর্টে নতুন মামলা, বদলাতে পারে স্কুলের নিয়ম

        জ্বালানির উচ্চ দাম ও সরকারি প্রণোদনায় ইউরোপে বৈদ্যুতিক গাড়ির বিক্রি রেকর্ড গতিতে বাড়ছে

        যুক্তরাষ্ট্রের প্রতিটি শিশুকে স্পেসএক্সের শেয়ার দেওয়ার প্রতিশ্রুতি ইলন মাস্কের

        যুক্তরাষ্ট্রজুড়ে ১৫ লাখ পাউন্ডের বেশি হট ডগ, ডেলি মিট ও অন্যান্য মাংসজাত পণ্য প্রত্যাহার

        ক্যালিফোর্নিয়ায় নির্বাচনী জালিয়াতির অভিযোগে ২৮ বিদেশি নাগরিকের বিরুদ্ধে ফৌজদারি মামলা

        লস এঞ্জেলেসের আলোচিত ‘আবর্জনার বাড়ি’ আবারও ভরে গেছে, নগর কর্তৃপক্ষের নিষ্ক্রিয়তায় ক্ষুব্ধ প্রতিবেশীরা

নতুন ব্যবসা শুরু করতে মনোযোগী হচ্ছেন মার্কিনীরা

নতুন ব্যবসা শুরু করতে মনোযোগী হচ্ছেন মার্কিনীরা

ছবি: এলএবাংলাটাইমস

চলমান করোনাভাইরাস মহামারীতে বিপর্যস্ত মার্কিন যুক্তরাষ্ট্রের অর্থনীতি। লাখ লাখ বাসিন্দা কর্মস্থল হারিয়েছেন, সংকটের মুখে পড়েছেন অনেক বাসিন্দারা। তবে এসবের মধ্যেও যুক্তরাষ্ট্রের অর্থনীতির জন্য ভালো খবর হচ্ছে, আগের থেকে উল্লেখযোগ্য হারে নতুন ব্যবসা শুরু করতে মনোযোগী হচ্ছেন মার্কিনীরা। 

যুক্তরাষ্ট্রের সেনশাস ব্যুরো সূত্র জানিয়েছে, গত বছর থেকে এই বছরে নতুন ব্যবসা শুরু করার জন্য আবেদন ৪০ শতাংশ বেড়েছে। এর আগে কয়েক দশক ধরে এভাবে কখনো নতুন ব্যবসা শুরু করার আবেদন জমা পড়েনি। 

মার্কিনীদের ব্যবসা শুরু করার এই প্রবণতাকে বেশ ইতিবাচক হিসেবে দেখছেন দেশটির অর্থনীতিবিদরা। বিপর্যস্ত অর্থনীতিকে সারিয়ে তুলতে যুক্তরাষ্ট্রের নাগরিকদের এই উদ্যোগ ফলপ্রসু হবে বলে ধারণা করছেন তারা। 

বিশেষজ্ঞরা বলছেন, 'কর্মস্থল থেকে ছিটকে পড়া বাসিন্দারা ব্যবসা শুরু করার মাধ্যমে নতুনভাবে ঘুরে দাঁড়াতে পারবে। সেইসাথে নিজের স্বাধীন ব্যবসা থাকলে অর্থনৈতিকভাবে সচল থাকার সম্ভাবনা বেশি। মার্কিন অর্থনীতি পুনরায় সচল করতে ক্ষুদ্র ব্যবসায়ীরা প্রধান প্রভাবক হিসেবে কাজ করতে পারে'। 

২০০৮ সালের অর্থনৈতিক মন্দার পর যুক্তরাষ্ট্রে নতুন ব্যবসার প্রচলন বেশ কমে গিয়েছিলো। এর ফলে পরিকল্পনা মাফিক অর্থনীতির ক্ষত সেরে উঠছিলো না। সেই অর্থনৈতিক মন্দার পরই নতুন ব্যবসায়ীদের উদ্ধুদ্ধ করার দরকার ছিলো বলে মত দিয়েছেন ইউএস সেনশাস ব্যুরো। 

এছাড়াও 'ওয়ার্ক ফ্রম হোম' সুবিধা থাকার কারণে বাসিন্দারা নতুন ব্যবসা করার সুযোগ পাচ্ছে বলে জানায় ইউএস সেনশাস ব্যুরো। পাশাপাশি নতুন ব্যবসা শুরু হলে অনেক কর্মহীনদের কাজের সুযোগ সৃষ্টি হবে। যুক্তরাষ্ট্রে ফেব্রুয়ারি থেকে এখন পর্যন্ত প্রায় ১০ মিলিয়নের বেশি মার্কিনী চাকরিপ্রত্যাশি রয়েছেন। 


এলএবাংলাটাইমস /ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত