আপডেট :

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

নির্বাচনে ইরান ও রাশিয়ার বাগড়া: তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগ

নির্বাচনে ইরান ও রাশিয়ার বাগড়া: তথ্য হাতিয়ে নেওয়ার অভিযোগ

ছবি: এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের আসন্ন নির্বাচনের ভোটারদের বেশকিছু তথ্য ইরান ও রাশিয়া হাতিয়ে নিয়েছে। এছাড়া নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করতে 'মেইল ইন ভোট' বিষয়ে স্প্যামিং এর মাধ্যমে অপতৎপরতা চালাচ্ছে দেশ দুইটি - এমন অভিযোগ করেছেন যুক্তরাষ্ট্রের জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান জন র‍্যাটক্লিফ।

বৃহস্পতিবার (২২ অক্টোবর) জনাকীর্ণ এক সংবাদ সম্মেলনে এইসব তথ্য জানান জন রেটক্লিফ। এ সময় সংবাদ সম্মেলনে আরো উপস্থিত ছিলেন এফবিআই প্রধান ক্রিস রে।

নির্বাচনের দুই সপ্তাহ আগে ভোটারদের তথ্য ইরান ও রাশিয়ায় বেহাত হয়ে যাওয়ার ঘটনা প্রকাশের পর জাতীয় নিরাপত্তা কর্মকর্তাদের নতুন করে ভাবনার উদয় হয়েছে। এছাড়া আসন্ন নির্বাচনে বিতর্ক সৃষ্টি করা, নির্বাচনের ফলাফল বিষয়ে জনগণের আস্থা নষ্ট করা ও নির্বাচনী সহিংসতা উস্কে দিতেই এই ধরণের পদক্ষেপ নিচ্ছেন হ্যাকার ও স্প্যামাররা।

জন রেটক্লিফ জানান, যুক্তরাষ্ট্রের ভোটারদের রেজিষ্ট্রেশন সাধারণত উন্মুক্ত থাকে। সেই তথ্য হাতিয়ে নিয়ে ভোটারদের ভুয়া ইমেইল পাঠিয়ে নির্বাচন নিয়ে বিভ্রান্ত করা হচ্ছে।

ডেমোক্রেটিক ভোটাররা দাবি করছেন, এসব মেইল সাধারণত ট্রাম্পের উগ্র সমর্থকেরাই পাঠাচ্ছে। এসব মেইলে বিভ্রান্তিকর তথ্য দেওয়ার পাশাপাশি হুমকিও দেওয়া হচ্ছে।

অপরদিকে জাতীয় গোয়েন্দা সংস্থার প্রধান জন রেটক্লিফ দাবি করেন, মূলত নির্বাচনে ট্রাম্পের ক্ষতি করাই ইরান ও রাশিয়ার উদ্দেশ্য। ট্রাম্পের সমর্থক গোষ্ঠীর নাম 'প্রাউড বয়েজ' ব্যবহার করে এইসব মেইল মূলত পাঠাচ্ছেন বিদেশী হ্যাকার এবং স্প্যামাররা।

এর আগে এফবিআই প্রধান ক্রিস রে সংবাদমাধ্যমে জানান, নির্বাচনে বিদেশী হস্তক্ষেপের বিষয়টি এক প্রকার সুনিশ্চিত হওয়া গেছে। এছাড়া মাইক্রোসফট কর্পোরেশন বিভিন্ন সময় এসব সাইবার হামলা ঠেকিয়ে দিয়েছে বলেও দাবি করা হয়েছে।

২০১৬ সালের নির্বাচনে ক্রেমলিন সমর্থকেরা হিলারি ক্লিনটনের প্রচারণা ক্ষতিগ্রস্ত করেছিলো বলে অভিযোগ রয়েছে। এর আগে জো বাইডেনের নির্বাচনী প্রচারণায় ক্ষতি করার অভিযোগ এসেছিলো রাশিয়ার বিরুদ্ধে।

২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন সাধারণত গতানুগতিক নির্বাচনের থেকে আলাদা হবে বলে জানিয়েছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। এবারের নির্বাচনে সহিংসা হওয়ার আশংকা করছেন প্রতিরক্ষা ও গোয়েন্দা বাহিনী।


এলএবাংলাটাইমস /ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত