আপডেট :

        ইসরায়েলের নির্বাচনে জালিয়াতির অভিযোগ, আরব দলগুলোর বিরুদ্ধে তদন্তের দাবি নেতানিয়াহুর দলের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনা সহজ করতে ২৫ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচি, ভোট হবে প্রস্তাব ৩৭-এ

        আবাসন ব্যয় কমানোর লক্ষ্য, ক্যালিফোর্নিয়ায় পরিবেশগত পর্যালোচনার নিয়ম বদলাতে প্রস্তাব ৪৫

        ক্যালিফোর্নিয়ায় ট্রেনের পণ্য চুরির অভিযোগে গ্রেপ্তার ৯, সিনালোয়া কার্টেলের সঙ্গে সংশ্লিষ্টতার দাবি পুলিশের

        কোরিয়ান স্পার ভিড় পেরিয়ে লস এঞ্জেলেসে রুশ বাথহাউসের ভিন্ন জগৎ, আছে পুরোনো ঐতিহ্য

        কাজ করে, গাড়ি চালায়, করও দেয় কিশোরেরা, এবার ভোটাধিকার নিয়ে সিদ্ধান্ত নেবে ক্যালিফোর্নিয়ার এই শহর

        হলিউড সাইনের পাশে বসবাস যেন দুর্ভোগ, পর্যটকদের ফেলে যাওয়া ময়লায় অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা

        নিউপোর্ট বিচে এল নিনোর দাপট, জোয়ার ও বন্যার চাপে বিপর্যস্ত উপকূলীয় জনজীবন

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচনে ব্যবধান ঘুচিয়ে রমনের সঙ্গে সমান অবস্থানে বাস, বলছে নতুন জরিপ

        কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে ট্রাম্পের পরিবার থেকে পেন্টাগন, চারটি তদন্তের প্রস্তুতি নিচ্ছে ডেমোক্র্যাটরা

        যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের কিংবদন্তি ডোলোরেস হুয়ের্তার মৃত্যু, ৯৬ বছর বয়সে থামল দীর্ঘ সংগ্রাম

        ক্যালিফোর্নিয়ার নির্বাচনে ১৪ প্রস্তাব, ভোটারদের সিদ্ধান্তে বদলাতে পারে আবাসন, কর ও পরিবেশনীতি

        মূল্যস্ফীতি কমানোর প্রতিশ্রুতি দিয়েও চাপে ট্রাম্প, বাইডেনের মতো একই সংকটে হোয়াইট হাউ

        ইরানের গোয়েন্দা সংস্থাকে সহায়তার অভিযোগে ব্রিটেনে দুই নাগরিক অভিযুক্ত, তদন্তে নতুন মোড়

        ৬০ লাখ ডলারে বিক্রির অপেক্ষায় বিরল ডাইনোসরের কঙ্কাল, জনসমক্ষে দেখা যাবে কি ভবিষ্যতে

        হ্যালোইন সাইকেল রাইডে গাড়ির ধাক্কায় দুইজনের মৃ ত্যু, এক ব্যক্তিকে টেনেহিঁচড়ে নিয়ে গেল চালক

        ক্যানসারের চিকিৎসার মধ্যে আইনজীবীকে বিষ দিয়ে হ ত্যার অভিযোগ, সম্পত্তি দখলে সৎপুত্র গ্রেপ্তার

        হাসপাতাল ও ক্লিনিক বাড়াচ্ছে ইউসিএলএ, তবু কম আয়ের রোগীদের চিকিৎসা নিয়ে উদ্বেগ

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে কয়েক দিনের বন্যার শঙ্কা, রেকর্ড উচ্চতায় উঠতে পারে সমুদ্রের পানি

        ক্যালিফোর্নিয়ার বিলাসবহুল প্রাসাদে সারোগেসিতে জন্ম নেওয়া ২৬ শিশু, নি র্যাতনের অভিযোগে গ্রেপ্তার দম্পতি

ওয়াশিংটন ডিসিতে মিনাবাজার চাঁদরাত মেলায় প্রবাসী বাংলাদেশীদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ

ওয়াশিংটন ডিসিতে মিনাবাজার চাঁদরাত মেলায় প্রবাসী বাংলাদেশীদের স্বতঃস্ফুর্ত অংশগ্রহণ

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে আয়োজিত মিনাবাজার চাঁদরাত মেলা ১৬ জুলাই বৃহষ্পতিবার সন্ধ্যায় ভার্জিনিয়ার নোভা আনানডেল ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়েছে।

মেলার আয়োজক জনাব দস্তগীর জাহাংগীরের আয়োজনে আয়োজিত এই মিনাবাজার চাঁদরাত মেলায় বৃহত্তর ওয়াশিংটনে বসবাসরত প্রবাসী বাংলাদেশীরা স্বতঃস্ফুর্ত অংশগ্রহন করে পবিত্র ঈদুল ফিতরের কেনাকাটা করেন। উক্ত অনুষ্ঠানের প্রধান আকর্ষন ছিল মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান।


প্রবাসী শিল্পী কলাকূশলীদের পরিবেশনায় ছিল জমজমাট নাচ ও গান ও নৃত্য পরিবেশনা। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন নিউইয়র্ক থেকে আগত আমন্ত্রিত শিল্পী চন্দন চৌধুরী । অনুষ্ঠানের বিশেষ আকর্ষন হিসাবে সঙ্গীত পরিবেশন করেন বৃহত্তর ওয়াশিংটনের জনপ্রিয় ব্যন্ডদল জটিল।

অনুষ্ঠানে ঈদ পোশাক হিসেবে শোভা পায় দেশীয় শাড়ি ,গয়না ,সালোয়ার কামিজ ,পায়জামা পাঞ্জাবী সহ বিভিন্ন পোশাক। তাছাড়া ও মেয়েরা মেহেদী দিয়ে নিজেকে সাজানোর আয়োজনে অনুষ্ঠান ছিল বেশ আনন্দমুখর । প্রবাসী বাঙ্গালীরা সপরিবারে দলবেঁধে চাঁদরাতের ষ্টলে ষ্টলে আনন্দ আর উদ্দীপনার সাথে কেনাকাটায় ব্যস্ত সময় পার করেছেন।


মেলার আয়োজক জনাব দস্তগীর জাহাঙ্গীর তৃতীয়বারের মত এই চাঁদরাত মিনাবাজার মেলার আয়োজন করেন। অনুষ্ঠানে সার্বিক সহযোগীতায় গো টু ঢাকা ডট কম, ই এন আর সল্যুশন, এ এস আর এস ট্যাক্স, ডাটা এন টেক, এটর্নি মোঃ আলমগীর, ডক্টর গোলাম ফরিদ আকতার, নূরুল ইসলাম নূরু, জীবক বড়ুয়া, এম এন বাকী, ডক্টর শাহজাহান মাহমুদ, মিজানুর রহমান ভূঁইয়া, আলাপনসহ আরও অনেকে।


মিডিয়া পার্টনার নিউজ বাংলা ডট কম। আয়োজক মিনাবাজার চাঁদরাত মেলা আরও বৃহৎ পরিসরে আয়োজনের দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেন এবং এই ব্যাপারে সকলের সহযোগীতা কামনা করেন।

শেয়ার করুন

পাঠকের মতামত