আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

দেশের ১৭ কোটি মানুষের আশা- আকাঙ্খা পূরণ হতে যাচ্ছে : যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়

দেশের ১৭ কোটি মানুষের আশা- আকাঙ্খা পূরণ হতে যাচ্ছে : যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়

বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ক্ষুধা মুক্ত, দারিদ্র্যমুক্ত, স্বাধীন সার্বভৌম সুখী সমৃদ্ধশালী সোনার বাংলাদেশ গড়ার স্বপ্ন দেখেছিলেন। শেখ হাসিনার নেতৃত্বে দেশের বর্তমানে ১৭ কোটি মানুষের সেই আশা-আকাঙ্খা পূরণ হতে যাচ্ছে। প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেই স্বপ্ন বাস্তবায়ন ও সোনার বাংলাদেশ গড়তে আমরা প্রতিজ্ঞাবদ্ধ। গত বুধবার সন্ধ্যায় নিউ ইয়র্কের জ্যাকসন হাইটসের একটি রেস্তরাঁয় যুক্তরাষ্ট্র যুবলীগ আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন যুব ও ক্রীড়া উপমন্ত্রী আরিফ খান জয়।
তিনি বলেন, গণজাগরন মঞ্চের আন্দোলন বিফলে যায়নি। ১০  জানুয়ারি জাতীয় সংসদ নির্বাচন না হলে দেশ আবার স্বৈর শাসকদের রাজত্বে পরিণত হত। জনগণের অধিকার ভলুণ্ঠিত হতো এবং স্বাধীনতা বিরোধী শক্তি বাংলাদেশকে আইয়ামে জাহিলিয়াতের যুগে নিয়ে যেত। শেখ হাসিনা ১৭ কোটি মানুষকে অন্ধকার থেকে টেনে বের করে আলোর পথে নিয়ে যাচ্ছেন। সকল বিভেদ ভুলে দলমত নির্বিশেষে সেই আলোর পথে শেখ হাসিনার সহযাত্রী হতে আহ্বান জানান তিনি।
বিশেষ অতিথির বক্তৃতায় ভোরের কাগজ সম্পাদক শ্যামল দত্ত বলেন, ১৯৭২ সালে সরকার রেশনে শার্ট সেলাই করার জন্য আমাদের কাপড় দিত। আর আজ বাংলাদেশ বিশ্বের এক নম্বর শার্ট রপ্তানিকারক দেশ। আমেরিকার ব্রান্ডেড সব সুপারশপে এখন মেড ইন বাংলাদেশের শার্ট পাওয়া যায়। তিনি বলেন, বাংলাদেশে এখন বৈদেশিক মুদ্রার রিজার্ভ ২৫ বিলিয়ন ডলার, রেমিটেন্স যাচ্ছে ১৫ বিলিয়ন আর আমদানি-রপ্তানি প্রায় ৪০ বিলিয়ন ডলার। শুধু অর্থনীতি নয়, ক্রিকেটে বাংলাদেশ অনেক এগিয়ে গেছে। বাংলাদেশ এখন পাকিস্তানকে পেটাচ্ছে, ভারতকে পেটাচ্ছে, সাউথ আফ্রিকাকে পেটাচ্ছে। দলের খেলা দেখলে বিশ্বাসই হয় না একি বাংলাদেশ খেলছে না কোন ক্রিকেট পরাশক্তি খেলছে।
বাংলাদেশে সুশাসনের অভাব রয়েছে উল্লেখ করে তিনি বলেন, সরকার এখন উন্নয়নে ব্যস্ত। যেখানে পুরো এশিয়া মহাদেশ তাদের সীমানা নিয়ে যুগ যুগ ধরে লড়াই সংগ্রাম করে যাচ্ছে সেখানে আজ বাংলাদেশের সমুদ্র সীমানা চিহ্নিত, স্থল সীমানা চিহ্নিত। এবং এদেশের আর্থ-সামাজিক অবস্থা এতটাই ভালো যে ছিটমহলের কয়েক লাখ মানুষের মধ্যে মাত্র আড়াই হাজার মানুষ ভারতে যেতে চায়। বাকিরা সব বাংলাদেশে থাকতে চান। তিনি বলেন, এদেশে কেউ এখন না খেয়ে মরে না।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন নিউ ইয়র্ক সিটি আওয়ামী লীগের সভাপতি কমান্ডার নুর নবী, সাবেক সংসদ সদস্য মুনিরুল ইসলাম, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মহিউদ্দিন দেওয়ান, সাংগঠনিক সম্পাদক মো. মামুন, যুক্তরাষ্ট্র যুবলীগের সদস্য অ্যাডভোকেট জামাল হোসেন, সাইকুল ইসলাম দপ্তর সম্পাদক যুক্তরাষ্ট্র যুবলীগ ও যুক্তরাষ্ট্র যুবলীগের যুগ্ম আহ্বায়ক টিটু রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, যুক্তরাষ্ট্র যুবলীগের আহবায়ক এ একে এম তারিকুল হায়দার চৌধুরী। সভা পরিচালনা করেন যুগ্ম আহ্বায়ক বাহার খন্দকার সবুজ।
এছাড়াও অন্যদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ আওয়ামী লীগের উপ কমিটির সহ-সম্পাদক রাশেক রহমান, সাইফুলল্লাহ ভূইয়া, একরামুল হক সাবু, শফি আনসারি, যুক্তরাষ্ট্র যুবলীগ সদস্য আতিকুর রহমান সুজন, স্বপন কর্মকার,শ্যামল শাহ, সিরাজুল ইসলাম, নিউ ইয়র্ক সিটি যুবলীগের আহ্বায়ক মীর সিকদার মিরু, যুগ্ম আহ্বায়ক মনুজুরুল ইসলাম, ব্রুকলিন বরো যুবলীগের আহ্বায়ক মো. আলাউদ্দিন, যুগ্ম আহ্বায়ক এটিএম রানা, আরিফ খান, খন্দকার জাহিদুল ইসলাম, মো. সুমন, কামাল হোসেন ও ফজলুর রহমান প্রমুখ।

শেয়ার করুন

পাঠকের মতামত