আপডেট :

        দুই দফা প্রা ণঘাতী ইনজেকশনেও মৃ ত্যু হয়নি, হাসপাতালে জ্ঞান ফিরল মৃ ত্যুদণ্ডপ্রাপ্ত নারীর

        ইসরায়েলের নির্বাচনে জালিয়াতির অভিযোগ, আরব দলগুলোর বিরুদ্ধে তদন্তের দাবি নেতানিয়াহুর দলের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনা সহজ করতে ২৫ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচি, ভোট হবে প্রস্তাব ৩৭-এ

        আবাসন ব্যয় কমানোর লক্ষ্য, ক্যালিফোর্নিয়ায় পরিবেশগত পর্যালোচনার নিয়ম বদলাতে প্রস্তাব ৪৫

        ক্যালিফোর্নিয়ায় ট্রেনের পণ্য চুরির অভিযোগে গ্রেপ্তার ৯, সিনালোয়া কার্টেলের সঙ্গে সংশ্লিষ্টতার দাবি পুলিশের

        কোরিয়ান স্পার ভিড় পেরিয়ে লস এঞ্জেলেসে রুশ বাথহাউসের ভিন্ন জগৎ, আছে পুরোনো ঐতিহ্য

        কাজ করে, গাড়ি চালায়, করও দেয় কিশোরেরা, এবার ভোটাধিকার নিয়ে সিদ্ধান্ত নেবে ক্যালিফোর্নিয়ার এই শহর

        হলিউড সাইনের পাশে বসবাস যেন দুর্ভোগ, পর্যটকদের ফেলে যাওয়া ময়লায় অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা

        নিউপোর্ট বিচে এল নিনোর দাপট, জোয়ার ও বন্যার চাপে বিপর্যস্ত উপকূলীয় জনজীবন

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচনে ব্যবধান ঘুচিয়ে রমনের সঙ্গে সমান অবস্থানে বাস, বলছে নতুন জরিপ

        কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে ট্রাম্পের পরিবার থেকে পেন্টাগন, চারটি তদন্তের প্রস্তুতি নিচ্ছে ডেমোক্র্যাটরা

        যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের কিংবদন্তি ডোলোরেস হুয়ের্তার মৃত্যু, ৯৬ বছর বয়সে থামল দীর্ঘ সংগ্রাম

        ক্যালিফোর্নিয়ার নির্বাচনে ১৪ প্রস্তাব, ভোটারদের সিদ্ধান্তে বদলাতে পারে আবাসন, কর ও পরিবেশনীতি

        মূল্যস্ফীতি কমানোর প্রতিশ্রুতি দিয়েও চাপে ট্রাম্প, বাইডেনের মতো একই সংকটে হোয়াইট হাউ

        ইরানের গোয়েন্দা সংস্থাকে সহায়তার অভিযোগে ব্রিটেনে দুই নাগরিক অভিযুক্ত, তদন্তে নতুন মোড়

        ৬০ লাখ ডলারে বিক্রির অপেক্ষায় বিরল ডাইনোসরের কঙ্কাল, জনসমক্ষে দেখা যাবে কি ভবিষ্যতে

        হ্যালোইন সাইকেল রাইডে গাড়ির ধাক্কায় দুইজনের মৃ ত্যু, এক ব্যক্তিকে টেনেহিঁচড়ে নিয়ে গেল চালক

        ক্যানসারের চিকিৎসার মধ্যে আইনজীবীকে বিষ দিয়ে হ ত্যার অভিযোগ, সম্পত্তি দখলে সৎপুত্র গ্রেপ্তার

        হাসপাতাল ও ক্লিনিক বাড়াচ্ছে ইউসিএলএ, তবু কম আয়ের রোগীদের চিকিৎসা নিয়ে উদ্বেগ

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে কয়েক দিনের বন্যার শঙ্কা, রেকর্ড উচ্চতায় উঠতে পারে সমুদ্রের পানি

জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক-এর দ্বিবার্ষিক নির্বাচনের মনোনয়ন পত্র বিক্রি

জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক-এর দ্বিবার্ষিক নির্বাচনের মনোনয়ন পত্র বিক্রি

জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকা ইনক-এর দ্বিবার্ষিক নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের  দিন ছিল গত রোববার ৮ মে। বিকেল ৩ টা থেকে রাত ৮:৩০ পর্যন্ত জ্যাকসন হাইটসের বাংলাদেশ প্লাজা মিলনায়তনে মনোনয়নপত্র  দাখিল করেন প্রার্থীরা। ১৯ পদের জন্য ২৫ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেন। মনোনয়নপত্র বিক্রি বাবদ সংগঠনের আয় হয় ৩৭,৫০০ ডলার।

প্রার্থীদের মনোনয়নপত্র গ্রহণের পর তাৎক্ষণিক যাচাই- বাছাই শেষে সবকয়টি মনোনয়নপত্র বৈধ বলে ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার আতাউর রহমান সেলিম। তিনি উপস্থিত প্রার্থীর সমর্থকদের অবহিত করে বলেন ১৯ টি পদের বিপরীতে ২৫ জন প্রার্থী তাদের মনোনয়ন দাখিল করেন, যার মধ্যে পাঁচটি পদ ছাড়া বাকি পদে একাধিক প্রার্থী না থাকায় বেসরকারিভাবে তাদেরকে নির্বাচিত ঘোষণা করেন। এ সময়  কমিশনের সদস্য মোশারফ হোসেন,  সাব্বির হোসেনে, আহমদ এ হাকিম ও মিনহাজ আহমদ উপস্থিত ছিলেন।

যে কয়টি পদে একাধিক প্রার্থী রয়েছেন তাহল সভাপতি পদে বদরুল খান, মাসুদুল হক ছানু ও মিসবা আবদিন, সহ-সভাপতি (সিলেট জেলা) পদে এমডি লুকমান হোসেন ও শাহ মিজানুর রহমান, সাধারণ সম্পাদক পদে মইনুল ইসলাম ও সাইকুল ইসলাম, কোষাধ্যক্ষ পদে মোহাম্মদ আলিম ও মিসবাহ উদ্দিন আহমেদ, সাংগঠনিক ও সাদস্যিক সম্পাদক পদে  ইফজাল চৌধুরী ও শাহীদুল হক। মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ তারিখ আগামী বুধবার ১১ মে দুপুর ৩ টা থেকে বিকেল ৫ টা পর্যন্ত যদি কোনো প্রার্থী তাদের প্রার্থিতা প্রত্যাহার না করেন তাহলে আগামী ৫ জুন রবিবার জালালাবাদ এসোসিয়েশন অব আমেরিকার সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হবে বলে এ সময় প্রধান নির্বাচন কমিশন জানান।

এছাড়া ১৪টি পদে একাধিক প্রার্থী না থাকায় এবং তাদের সকলের মনোনয়ন পত্র বৈধ হয় তাদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় বেসরকারিভাবে নির্বাচিত ঘোষণা করেন প্রধান নির্বাচন কমিশনার। যারা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন তারা হলেন সহ-সভাপতি (মৌলভীবাজার জেলা) বশির খান, সহ-সভাপতি (হবিগঞ্জ জেলা) এমডি শফি উদ্দিন তালুকদার, সহ-সভাপতি (সুনামগঞ্জ জেলা) মোহাম্মদ শাহীন কামালী, সহ-সাধারণ সম্পাদক রুকন হাকিম, প্রচার ও দপ্তর সম্পাদক ফয়সাল আলম, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক জাহিদ আহমেদ খান, ক্রীড়া সম্পাদক মান্না মুনতাসির, আইন ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক বুরহান উদ্দিন, সমাজ কল্যাণ সম্পাদক হোসেন আহমেদ, মহিলা বিষয়ক সম্পাদক সুতিপা চৌধুরী, কার্যকরী সদস্য (সিলেট জেলা)  হেলিম উদ্দিন, কার্যকরী সদস্য (মৌলভীবাজার জেলা) মিজানুর রহমান, কার্যকরী সদস্য (হবিগঞ্জ জেলা) এমডি মানিক, কার্যকরী সদস্য (সুনামগঞ্জ জেলা) শামীম আহমেদ।

প্রধান নির্বাচন কমিশনার সুন্দর ও সুশৃঙ্খল ভাবে মনোনয়নপত্র জমা এবং এখন পর্যন্ত সব কাজ সম্পন্ন করার জন্য সকল প্রার্থী ও সমর্থকদের ধন্যবাদ জানান এবং আশাবাদ ব্যক্ত করে বলেন এরকম সুন্দর ও সুশৃঙ্খল পরিবেশে বহুল প্রত্যাশিত নির্বাচনটি সুসম্পন্ন হবে সকলের সহযোগিতায়।

এসময় উপস্থিত দুই সভাপতি পদপ্রার্থী তাদের বক্তব্যে বলেন নির্বাচনকে অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ এবং শান্তিপূর্ণ করতে সব ধরনের সহযোগিতা তারা নির্বাচন কমিশনকে করবেন। কমিশনও যেন সুষ্ঠু নির্বাচন পরিচালনায় সর্বোচ্চ নিরপেক্ষ ভূমিকা পালন করেন।

নমিনেশন দাখিল পর্যবেক্ষণ করতে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ময়নুল হক চৌধুরী হেলাল, সাধারণ সম্পাদক মিজানুর রহমান  চৌধুরী শেফাজ, বোর্ড অফ ট্রাস্টিস অন্যতম সদস্য অ্যাডভোকেট নাসির উদ্দিন, কার্যকরী কমিটির অন্যান্য সদস্যসহ অ্যাসোসিয়েশনের সাবেক ও বর্তমান কর্মকর্তা ছাড়াও বিপুল সংখ্যক প্রবাসী জালালাবাদবাসী।

মনোনয়নপত্র দাখিলকে কেন্দ্র করে সাজ সাজ রব ছিল নিউইয়র্কের বাংলাদেশী অধ্যুষিত এলাকা জ্যাকসন হাইটস।



এলএবাংলাটাইমস/এলআরটি/এনওয়াই

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত