আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

নিউ ইয়র্কে সমুদ্র সৈকত থেকে ৩ শিশুর মৃতদেহ উদ্ধার

নিউ ইয়র্কে সমুদ্র সৈকত থেকে ৩ শিশুর মৃতদেহ উদ্ধার

ছবি: এলএবাংলাটাইমস

নিউ ইয়র্কের ব্রুকলিনের বিখ্যাত কোনি আইল্যান্ডের সমুদ্র সৈকত থেকে ৩টি শিশুর মৃতদেহ উদ্ধার করেছে পুলিশ। এই বিষয়ে জিজ্ঞাসাবাদ করতে শিশুদের মা'কে পুলিশি জিম্মায় নেওয়া হয়েছে।

সোমবার (১২ সেপ্টেম্বর) ভোর ৪টার পর মৃতদেহগুলো উদ্ধার করেছে পুলিশ। মৃত তিনটি শিশুর মধ্যে ৭ বছর বয়সী একটি ছেলে, ৪ বছরের একটি মেয়ে এবং ৩ মাস বয়েসী একটি ছেলে শিশু ছিল।

পুলিশ মৃতদেহ তিনটি উদ্ধারের প্রায় ৯০ মিনিট পর ৩০ বছর বয়সী মা'কে কোনি আইল্যান্ড বোর্ডওয়াক থেকে উদ্ধার করে। তার শরীর ভেজা ছিল ও পায়ে জুতা ছিল না।

নিউইয়র্ক পুলিশ বিভাগের বিভাগীয় প্রধান কেনেথ কোরি জানান, অফিসাররা শিশুদের দ্রুত প্রাথমিক চিকিৎসা দেন। এরপর তাদেরকে কোনি আইল্যান্ড হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানে তিনজনকে মৃত ঘোষণা করা হয়।

মৃত্যুর কারণ পুরোপুরি নিশ্চিত হতে ময়নাতদন্ত করা হবে বলে জানায় পুলিশ। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে শিশু তিনটি পানিতে ডুবে মারা গেছে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত