আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ট্রিপল-ই ভাইরাস আক্রান্ত রোগীর মৃত্যু, রাজ্যজুড়ে সতর্কতা জারি

ট্রিপল-ই ভাইরাস আক্রান্ত রোগীর মৃত্যু, রাজ্যজুড়ে সতর্কতা জারি

নিউইয়র্কে মশা-বাহিত ইস্টার্ন ইকুইন এনসেফালাইটিস ভাইরাসে (ট্রিপল-ই) আক্রান্ত এক রোগীর মৃত্যু হয়েছে। ফলে ভাইরাসটিকে রাজ্যের 'জনসাধারণের জন্য আসন্ন হুমকি' ঘোষণা করেছে কর্তৃপক্ষ। পাশাপাশি রাজ্যের অধিবাসীদের জন্য বেশকিছু নির্দেশনাও দেওয়া হয়েছে। ২৩ সেপ্টেম্বর সোমবার নিউইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল এই ঘোষণা করেন৷ জানা যায়, পরীক্ষার পর নিউইয়র্কের এক বাসিন্দার ইস্টার্ন ইকুইন এনসেফালাইটিস ভাইরাস পজিটিভ ধরা পড়ে। পরবর্তীতে তিনদিনের মাথায় রোগীর মৃত্যু হয়। তিনি আলস্টার কাউন্টিতে থাকতেন। নিউইয়র্কে ২০১৫ সালের পর ট্রিপল-ই ভাইরাসের প্রথম মানবিক ঘটনা। রাজ্যের স্বাস্থ্য বিভাগের মতে, ইইই একটি বিরল, মারাত্মক ভাইরাল রোগ যা মশা দ্বারা ছড়ায়। এর আগে এই গ্রীষ্মের শুরুতে আলস্টার কাউন্টিতে একটি ঘোড়াও ভাইরাসের আক্রান্ত হয়েছিল। নিউইর্য়কের গভর্নর ক্যাথি হোচুল বলেন, নিউইয়র্কবাসীদের নিরাপদ রাখা আমার সর্বোচ্চ অগ্রাধিকার। ইইই-তে সনাক্ত হওয়ার খবর পেয়ে আমরা প্রশাসন থেকে কার্যকর পদক্ষেপ নিচ্ছি। তিনি আরও বলেন, যে রোগীর ইইই ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন, আমরা তাঁর পরিবারের প্রতি আমাদের সহানুভূতি জানাই। ইস্টার্ন ইকুইন এনসেফালাইটিস এই বছর ভিন্ন রুপে দেখা যাচ্ছে। সাধারণত প্রতি বছর দুই থেকে তিনটি কাউন্টিতে এই মশা দেখা গেলে পাই, এই বছর এখন পর্যন্ত ১৫ টি কাউন্টিতে দেখা গেছে। এটা নিউইয়র্ক স্টেট জুড়ে ছড়িয়ে আছে। চলতি বছর এখন পর্যন্ত নিউজার্সিতে একটিসহ সারা দেশে কমপক্ষে ১০ জন রোগী সনাক্ত হয়েছে। নিউ হ্যাম্পশায়ারের একটি রোগীর অবস্থা মারাত্মক ছিল। স্বাস্থ্য কমিশনার ড. জেমস ম্যাকডোনাল্ড বলেন, জীবনের জন্য হুমকি মশা-বাহিত এই রোগের কোনও বাণিজ্যিকভাবে মানব ভ্যাকসিন নেই। আমি সমস্ত নিউইয়র্কবাসীকে পোকামাকড় নিরোধক ব্যবহার করে, দীর্ঘ-হাতা পোশাক পরতে অনুরোধ জানাচ্ছি।
এছাড়া বাড়ির কাছে বদ্ধ পানি অপসারণের মাধ্যমে মশার কামড় প্রতিরোধ করার জন্য অনুরোধ করছি৷ তিনি আরও বলেন, যতক্ষণ না আমরা হিমাঙ্কের নিচের তাপমাত্রার একাধিক রাত দেখতে পাচ্ছি ততক্ষণ পর্যন্ত মশা থাকবে।" স্বাস্থ্য বিশেষজ্ঞরা বলছেন, এই ভাইরাসে সংক্রামিত বেশিরভাগ লোকের লক্ষণ দেখা দেয় না। তবে গুরুতর ক্ষেত্রে প্রাথমিক লক্ষণগুলির মধ্যে রয়েছে মাথাব্যথা, উচ্চ জ্বর, ঠান্ডা লাগা এবং বমি হওয়া। এটি প্রায় ৩০ শতাংশ রোগীর ক্ষেত্রে হয়ে থাকে। তবে যারা বেঁচে থাকেন তারা স্নায়বিক বৈকল্যের শিকার হতে পারেন।


যেসব নির্দেশনা দিল কর্তৃপক্ষ:
সবসময় লম্বা হাতা জামা পরিধান করতে হবে। সন্ধ্যায় এবং ভোরবেলা যখন মশা সবচেয়ে সক্রিয় থাকে তখন প্যান্ট মোজা এবং শার্ট প্যান্টে ঢেকে বের হতে হবে। পোকামাকড় নিরোধক ব্যবহার করতে হবে। জানালা এবং দরজায় পর্দা ব্যবহার করতে হবে। প্লাস্টিকের পাত্র, ওয়েডিং পুল, পাত্র, হুইলবারো সহ সপ্তাহে দু'বার পাখির জন্য রাখা পানি পরিবর্তন করতে হবে।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত