আপডেট :

        দক্ষিণ লস এঞ্জেলেসের স্কুলে বন্দুকসহ শিক্ষার্থী আটক

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে বেসেরার বড় ব্যবধান, পিছিয়ে হিলটন

        লস এঞ্জেলেসে অভিযানে প্রায় ২ লাখ ডলারের চোরাই পণ্য উদ্ধার

        হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট পদ ছাড়ছেন

        টেক্সাসে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

        ক্যালিফোর্নিয়ায় উবার-লিফট চালকদের ইউনিয়ন গঠনের পথে বড় অগ্রগতি

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ফেডারেল সরকারের ২৬৯ মিলিয়ন ডলার অনুদান

        লস এঞ্জেলেসের সান ভ্যালিতে গৃহহীনদের জন্য নতুন ছোট ঘরের গ্রাম

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

ইউনাইটেড হেলথ কেয়ারের সিইও ব্রায়ান থম্পসনের হত্যাকারী নিউইয়র্ক শহর ছেড়ে পালিয়েছে

ইউনাইটেড হেলথ কেয়ারের সিইও ব্রায়ান থম্পসনের হত্যাকারী নিউইয়র্ক শহর ছেড়ে পালিয়েছে

ছবিঃ এলএবাংলাটাইমস

যুক্তরাষ্ট্রের অন্যতম বৃহৎ স্বাস্থ্যবিমা প্রতিষ্ঠান ইউনাইটেড হেলথ কেয়ারের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) ব্রায়ান থম্পসনের (৫০) হত্যাকারী নিউইয়র্ক শহর ছেড়ে পালিয়েছেন বলে ধারণা করছে পুলিশ। গতকাল শুক্রবার নিউইয়র্ক সিটি পুলিশ কমিশনার জেসিকা টিস এ তথ্য জানিয়েছেন। এদিকে সন্দেহভাজন খুনিকে আটক কিংবা দোষী সাব্যস্ত করার মতো যেকোনো তথ্য দিতে পারলে ১০ হাজার ডলার পুরস্কারের ঘোষণা দিয়েছে পুলিশ।

ইউনাইটেড হেলথ কেয়ারের সিইও ব্রায়ান থম্পসনকে গত বুধবার পেছন থেকে গুলি করে হত্যা করা হয়। তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

ইউনাইটেড হেলথ কেয়ারের সিইও ব্রায়ান থম্পসনকে গত বুধবার পেছন থেকে গুলি করে হত্যা করা হয়। তাঁকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নিউইয়র্ক পুলিশ এরই মধ্যে সন্দেহভাজন খুনির কয়েকটি ছবি প্রকাশ করেছে। গুলি করার পর তিনি একটি বৈদ্যুতিক মোটরসাইকেলে চড়ে ঘটনাস্থল থেকে পালান এবং সেন্ট্রাল পার্কে ঢুকে অদৃশ্য হয়ে যান। পুলিশ ওই ব্যক্তিকে আটক করতে জনসাধারণের সাহায্য চেয়েছে।

তদন্তকারী ব্যক্তিরা সেন্ট্রাল পার্ক থেকে কাঁধে বহন করার একটি ব্যাগ উদ্ধার করেছেন। ব্যাগটি সন্দেহভাজন ওই ব্যক্তির বলে ধারণা করা হচ্ছে। ব্যাগটি থেকে খুনের ঘটনার তথ্য–প্রমাণ পাওয়া যেতে পারে বলেও মনে করছে পুলিশ।

এর আগে গতকাল সিএনএনকে দেওয়া এক সাক্ষাৎকারে পুলিশ কমিশনার জেসিকা বলেন, কর্তৃপক্ষের ধারণা, তিনি (সন্দেহভাজন) নিউইয়র্ক শহর ছেড়ে পালিয়েছেন। নতুন একটি ভিডিও প্রকাশিত হওয়ার পর পুলিশ এ ধারণা করছে। ভিডিওতে সন্দেহভাজন ব্যক্তিকে সর্বশেষ একটি বাস টার্মিনালের দিকে যেতে দেখা গেছে।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত