আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

বাংলাদেশকে বিশেষজ্ঞ সহায়তার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

বাংলাদেশকে বিশেষজ্ঞ সহায়তার প্রস্তাব যুক্তরাষ্ট্রের

সন্ত্রাস দমনে বাংলাদেশকে কারিগরি ও বিশেষজ্ঞ সহায়তা দেয়ার প্রস্তাব দিয়েছে যুক্তরাষ্ট্র।

রবিবার দুপুরে রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় পররাষ্ট্রমন্ত্রী এ এইচ মাহমুদ আলী, পররাষ্ট্র প্রতিমন্ত্রী শাহরিয়ার আলম ও পররাষ্ট্র সচিব শহীদুল হকের সঙ্গে পৃথক বৈঠকে এ প্রস্তাব দেন ঢাকা সফররত যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য-এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফ করেন পররাষ্ট্র সচিব শহীদুল হক। তিনি বলেন, পৃথক বৈঠকে সন্ত্রাসবাদ ও সহিংস চরমপন্থার উদ্বেগের বিষয়ে আলোচনা হয়। নিশা দেশাই জঙ্গিবাদ ও সহিংস চরমপন্থা দমনে বাংলাদেশ সরকারের প্রচেষ্টায় যুক্তরাষ্ট্রের কারিগরি ও বিশেষজ্ঞ সহযোগিতার প্রস্তাব দেন।

তবে বৈঠক শেষে নিশা দেশাই সাংবাদিকদের সঙ্গে কথা বলেননি।

বৈঠকের বিষয়ে ঢাকায় মার্কিন দূতাবাস থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, সাম্প্রতিক সন্ত্রাসী হামলায় হতাহতদের জন্য বাংলাদেশ সরকারকে সমবেদনা জানিয়েছেন নিশা।

এছাড়া পররাষ্ট্রমন্ত্রী ও পররাষ্ট্র সচিবের সঙ্গে বৈঠকে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় সম্পর্ক ও নিরাপত্তা পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। নিশা দেশাই বৈঠকে সন্ত্রাস দমনে বাংলাদেশের সক্ষমতা বাড়াতে যুক্তরাষ্ট্রের বিশেষজ্ঞ ও কারিগরি সহায়তার প্রস্তাব দিয়েছেন বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

গুলশান হামলার পর মার্কিন পররাষ্ট্রমন্ত্রী জন কেরি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে টেলিফোন করে  প্রেসিডেন্ট বারাক ওবামার পক্ষে বাংলাদেশকে সহযোগিতার আশ্বাস দেন।

এরপরই সফরে এলেন নিশা দেশাই।

সফরকালে তিনি স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, স্থানীয় ব্যবসায়ী এবং অন্যান্য কূটনীতিকদের সঙ্গে বৈঠক করবেন বলে জানা গেছে।

এর আগে ইউএসএইডের কর্মী জুলহাজ মান্নান হত্যার ঘটনায় গত ৫ মে দুই দিনের সফরে ঢাকায় এসেছিলেন নিশা দেশাই।

শেয়ার করুন

পাঠকের মতামত