আপডেট :

        ইসরায়েলের নির্বাচনে জালিয়াতির অভিযোগ, আরব দলগুলোর বিরুদ্ধে তদন্তের দাবি নেতানিয়াহুর দলের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনা সহজ করতে ২৫ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচি, ভোট হবে প্রস্তাব ৩৭-এ

        আবাসন ব্যয় কমানোর লক্ষ্য, ক্যালিফোর্নিয়ায় পরিবেশগত পর্যালোচনার নিয়ম বদলাতে প্রস্তাব ৪৫

        ক্যালিফোর্নিয়ায় ট্রেনের পণ্য চুরির অভিযোগে গ্রেপ্তার ৯, সিনালোয়া কার্টেলের সঙ্গে সংশ্লিষ্টতার দাবি পুলিশের

        কোরিয়ান স্পার ভিড় পেরিয়ে লস এঞ্জেলেসে রুশ বাথহাউসের ভিন্ন জগৎ, আছে পুরোনো ঐতিহ্য

        কাজ করে, গাড়ি চালায়, করও দেয় কিশোরেরা, এবার ভোটাধিকার নিয়ে সিদ্ধান্ত নেবে ক্যালিফোর্নিয়ার এই শহর

        হলিউড সাইনের পাশে বসবাস যেন দুর্ভোগ, পর্যটকদের ফেলে যাওয়া ময়লায় অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা

        নিউপোর্ট বিচে এল নিনোর দাপট, জোয়ার ও বন্যার চাপে বিপর্যস্ত উপকূলীয় জনজীবন

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচনে ব্যবধান ঘুচিয়ে রমনের সঙ্গে সমান অবস্থানে বাস, বলছে নতুন জরিপ

        কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে ট্রাম্পের পরিবার থেকে পেন্টাগন, চারটি তদন্তের প্রস্তুতি নিচ্ছে ডেমোক্র্যাটরা

        যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের কিংবদন্তি ডোলোরেস হুয়ের্তার মৃত্যু, ৯৬ বছর বয়সে থামল দীর্ঘ সংগ্রাম

        ক্যালিফোর্নিয়ার নির্বাচনে ১৪ প্রস্তাব, ভোটারদের সিদ্ধান্তে বদলাতে পারে আবাসন, কর ও পরিবেশনীতি

        মূল্যস্ফীতি কমানোর প্রতিশ্রুতি দিয়েও চাপে ট্রাম্প, বাইডেনের মতো একই সংকটে হোয়াইট হাউ

        ইরানের গোয়েন্দা সংস্থাকে সহায়তার অভিযোগে ব্রিটেনে দুই নাগরিক অভিযুক্ত, তদন্তে নতুন মোড়

        ৬০ লাখ ডলারে বিক্রির অপেক্ষায় বিরল ডাইনোসরের কঙ্কাল, জনসমক্ষে দেখা যাবে কি ভবিষ্যতে

        হ্যালোইন সাইকেল রাইডে গাড়ির ধাক্কায় দুইজনের মৃ ত্যু, এক ব্যক্তিকে টেনেহিঁচড়ে নিয়ে গেল চালক

        ক্যানসারের চিকিৎসার মধ্যে আইনজীবীকে বিষ দিয়ে হ ত্যার অভিযোগ, সম্পত্তি দখলে সৎপুত্র গ্রেপ্তার

        হাসপাতাল ও ক্লিনিক বাড়াচ্ছে ইউসিএলএ, তবু কম আয়ের রোগীদের চিকিৎসা নিয়ে উদ্বেগ

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে কয়েক দিনের বন্যার শঙ্কা, রেকর্ড উচ্চতায় উঠতে পারে সমুদ্রের পানি

        ক্যালিফোর্নিয়ার বিলাসবহুল প্রাসাদে সারোগেসিতে জন্ম নেওয়া ২৬ শিশু, নি র্যাতনের অভিযোগে গ্রেপ্তার দম্পতি

নিউইয়র্কে আওয়ামী লীগের উদ্যোগে জঙ্গী হামলা বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

নিউইয়র্কে  আওয়ামী লীগের উদ্যোগে জঙ্গী হামলা বিরোধী মানববন্ধন অনুষ্ঠিত

১২ই জুলাই মঙ্গলবার নিউইয়র্কের ডাইভার্সিটি প্লাজায় যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ, নিউইয়র্ক মহানগর আওয়ামী লীগ, নিউইয়র্ক স্টেট আওয়ামী লীগের যৌথ উদ্যোগে জঙ্গী, সন্ত্রাস ও আন্তর্জাতিক ষড়যন্ত্র বিরোধী এক বিশাল মানব বন্ধন অনুষ্ঠিত হয়। যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অঙ্গ ও সহযোগী এবং স্বাধীনতার পক্ষের বিভিন্ন সংগঠনের বিপুল সংখ্যক নেতৃবৃন্দের উপস্থিতিতে অনুষ্ঠিত এই সমাবেশটি সঞ্চালনা করেন যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আব্দুল হাছিব মামুন। উক্ত মানব বন্ধনে মহিলা আওয়ামী লীগ, শ্রমিক লীগ এবং যুবলীগের বিপুল সংখ্যক নেতৃবৃন্দকে বিভিন্ন দাবী দাওয়া এবং অঙ্গীকার সম্বলিত ব্যানার প্লেকার্ড বহন করতে দেখা যায়। এই সকল প্লাকার্ড ও ব্যানার উল্লেখ্যযোগ্য দাবী দাওয়া এবং শ্লোগানের মধ্যে ছিল শেখ হাসিনার অঙ্গীকার রুখতে হবে সন্ত্রাস জঙ্গীবাদ, আমরা সবাই মুজিব সেনা ভয় করিনা গ্রেনেড বোমা, ষড়যন্ত্রের কালো হাত ভেঙ্গে দাও, গুড়িয়ে দাও। সেকুলা বাংলাদেশে জঙ্গিদের ঠাই নাই, জঙ্গি ও সন্ত্রাসীরা দেশ জাতি ও মানবতার শত্রু প্রভৃতি।

মানব বন্দনে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের সংগ্রামী সাধারণ সম্পাদক দলের দুর্দিনের কান্ডারী সাজ্জাদুর রহমান সাজ্জাদ তার বক্তব্যে যুদ্ধপরাধীদেরকে বাঁচাতে আন্তর্জাতিক ষড়যন্ত্রের অংশ হিসেবে বাংলাদেশে আইএসআই অ¯্র গোলাবারুদ ও ট্রেনিং দিয়ে জঙ্গি হামলা পরিচালনা করার ষড়যন্ত্রে লিপ্ত। এড়াই জননেত্রী শেখ হাসিনার সরকারকে উৎখাতের জন্য গুলশান এবং শোলাটিকায় জঙ্গি হামলা চালিয়েছে। এদেরকে রুখতে সকলকে এক হয়ে কাজ করতে হবে। এই প্রবাসে অতীতের মত আমাদেরকে দুর্বার আন্দোলন সংগ্রাম গড়ে তুলতে হবে, সকল প্রকার সন্ত্রাস, জঙ্গিবাদ এবং ষড়যন্ত্র মোকাবেলায়।



যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের অন্যতম সহ সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাহবুবুর রহমান জননেত্রী শেখ হাসিনার অঙ্গীকার সন্ত্রাস এবং জঙ্গীবাদ মুক্ত বাংলাদেশ গড়তে একযোগে কাজ করার আহ্বান জানান।

বীর মুক্তিযোদ্ধা মুজাহিদুল ইসলাম সন্ত্রাস, জঙ্গীবাদ মোকাবেলার আরও একটা মুক্তিযুদ্ধ করার জন্য সবাইকে প্রস্তুুত হবার আহ্বান জানান। বীর মুক্তিযোদ্ধা সোহরাব সরকার প্রবাসের সকল স্বাধীনতার পক্ষের শক্তিকে ঐক্যবন্ধ হয়ে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার আহ্বান জানান।

অনুষ্ঠানের সঞ্চালক আব্দুল হাসিব মামুন মানববন্ধন সাফল্যমন্ডিত করার জন্য সবাইকে অভিনন্দন জ্ঞাপন করেন। তিনি আগামী যে কোন আন্দোলন সংগ্রামে অংশগ্রহন করার জন্য সবাইকে প্রস্তুুত থাকার জন্য আহ্বান জানান।

অন্যান্যের মধ্যে আরও বক্তব্য রাখেন মেইনস্টিম একটিভিষ্ট মুর্শেদ আলম, সাংস্কৃতিক ব্যক্তিত্ব সুব্রত বিশ্বাস, কবির আনোয়ার, অধ্যাপিকা হোসনেআরা, এড. এমাদ আহমদ, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগের উপ দপ্তর সম্পাদক তৈবুর রহমান, স্টেট আওয়ামী লীগের সহ সভাপতি মাহিউদ্দিন মহি, শ্রমিক লীগের আহ্বায়ক আনোয়ার হোসাইন,যুবলীগের আহ্বায়ক তারিকুর হায়দার চৌধুরী, মহিলা আওয়ামী লীগ নেত্রী মিনা ইসলাম, নিলি আলম, অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন একটিভিষ্ট ফখরুল আলম, মহানগর আওয়ামী লীগের সহ সভাপতি জাকারিয়া চৌধুরী, যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ নেতা নুরুল আফছার সেন্টু, রুহেল চৌধুরী, আব্দুস সালাম, প্রফেসর বোরহান উদ্দিন, মিনহাজ আহমেদ সামু, আলী হোসেন গজনবী, আব্দুল লতিফ বিশ্বাস, ফরিদ উদ্দিন, সেফু রহমান, রুমা ইসলাম, বাবলী হক, শাহনাজ বেগম, শিরিন কামাল, রোকেয়া আক্তার, সুফিয়া বেগম, ডলি চৌধুরী, রাসেদা বেগম, যুবলীগ নেতা আমিনুল ইসলাম, আলহাজ গিয়াস উদ্দিন, ইমরান আলী টিপু, শাহ গোলাম রহিম শ্যামল, সুমন আলী, রুবেল হুসেন, বেলাল মিয়া, লোটাস ধর প্রমূখ।


এলএবাংলাটাইমস/এনওয়াই/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত