আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

সেন্ট্রাল পার্কে কিশোর পর্যটকের মৃত্যুর পর ঘোড়ার গাড়ি নিষিদ্ধের দাবি জোরালো

সেন্ট্রাল পার্কে কিশোর পর্যটকের মৃত্যুর পর ঘোড়ার গাড়ি নিষিদ্ধের দাবি জোরালো

ছবিঃ এলএবাংলাটাইমস

নিউইয়র্কের সেন্ট্রাল পার্কে ঘোড়ার গাড়ি দুর্ঘটনায় এক ভারতীয় কিশোর পর্যটকের মৃত্যুর পর ঐতিহ্যবাহী ঘোড়ার গাড়ি ভ্রমণ নিষিদ্ধ করার দাবি নতুন করে জোরালো হয়েছে। শহরের মেয়রসহ বিভিন্ন রাজনৈতিক নেতা ও প্রাণী অধিকারকর্মীরা এই ব্যবসা বন্ধের আহ্বান জানিয়েছেন।

নিহত কিশোরের নাম রোমাঞ্চ মহাজন (১৮)। সম্প্রতি উচ্চমাধ্যমিক পাস করা রোমাঞ্চ পরিবারের সঙ্গে ভারত থেকে নিউইয়র্ক ভ্রমণে এসেছিলেন। পার্কে ঘোড়ার গাড়িতে ঘুরতে গিয়ে দুর্ঘটনার শিকার হন তিনি। পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের তথ্য অনুযায়ী, গাড়িচালক যাত্রীদের ছবি তুলতে নেমে গেলে ঘোড়াটি হঠাৎ নিয়ন্ত্রণ হারিয়ে দৌড়াতে শুরু করে। এ সময় রোমাঞ্চের মা গাড়ি থেকে পড়ে গেলে তাকে বাঁচানোর জন্য রোমাঞ্চ গাড়ি থেকে লাফ দেন। কিন্তু মাটিতে পড়ে মাথায় গুরুতর আঘাত পান তিনি। পরে ঘোড়ার গাড়িটি আরেকটি গাড়ির সঙ্গে ধাক্কা খেয়ে উল্টে যায়। হাসপাতালে নেওয়ার পর তার মৃত্যু হয়।

পারিবারিক সূত্রে জানা গেছে, রোমাঞ্চের পরিবার সোমবার ভারত থেকে নিউইয়র্কে পৌঁছায়। সেদিনই তিনি ভারতের জয়পুরের একটি বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পাওয়ার খবর পান। পরিবারটি স্ট্যাচু অব লিবার্টি ও ব্রুকলিন ব্রিজসহ শহরের বিভিন্ন দর্শনীয় স্থান ঘুরে দেখছিল। রোমাঞ্চের বাবা দীপক মহাজন বলেন, “আমার ছেলে তার মাকে বাঁচানোর চেষ্টা করেছিল। এই দুর্ঘটনা আমাদের ছেলের সব স্বপ্ন কেড়ে নিয়েছে।”

ঘটনার পর সেন্ট্রাল পার্ক কনজারভেন্সি এবং প্রাণী কল্যাণ সংগঠনগুলো ঘোড়ার গাড়ি সেবা সাময়িকভাবে বন্ধ রাখার দাবি জানিয়েছে। তাদের মতে, গত ১৩ মাসে পার্কে এটি ঘোড়া-সম্পর্কিত অষ্টম দুর্ঘটনা। প্রাণী অধিকারকর্মীরা দীর্ঘদিন ধরে অভিযোগ করে আসছেন যে, শহরের ব্যস্ত পরিবেশে ঘোড়াগুলো অতিরিক্ত চাপের মধ্যে থাকে এবং সহজেই ভয় পেয়ে দুর্ঘটনা ঘটাতে পারে। তবে ঘোড়ার গাড়ির মালিক ও চালকেরা এসব অভিযোগ অস্বীকার করেছেন।

দুর্ঘটনার পর নিউইয়র্ক সিটি কাউন্সিলের স্পিকার জুলি মেনিন জানিয়েছেন, আগামী মাসে ঘোড়ার গাড়ি নিষিদ্ধ করার প্রস্তাব নিয়ে শুনানি অনুষ্ঠিত হবে। নিউইয়র্কের মেয়র জোহরান মামদানিও এই শিল্প বন্ধের পক্ষে মত দিয়েছেন। তিনি বলেছেন, শ্রমিকদের বিকল্প কর্মসংস্থানের ব্যবস্থা করে ধীরে ধীরে সেন্ট্রাল পার্কে ঘোড়ার গাড়ির যুগের অবসান ঘটানো হবে।

অন্যদিকে, ঘোড়ার গাড়ি ব্যবসার সঙ্গে জড়িত ব্যক্তিরা বলছেন, দুর্ঘটনাটি দুঃখজনক হলেও পুরো শিল্প বন্ধ করে দেওয়া সমাধান নয়। তাদের মতে, নিরাপত্তা ব্যবস্থা আরও শক্তিশালী করা প্রয়োজন। ঘোড়ার গাড়ি মালিক ওনুর আলতিনতাস বলেন, এই খাতের সঙ্গে শত শত মানুষের জীবিকা জড়িত। তিনি মনে করেন, পার্কজুড়ে আরও নিরাপদভাবে ঘোড়া বাঁধার ব্যবস্থা করা হলে অধিকাংশ দুর্ঘটনা এড়ানো সম্ভব।

দুর্ঘটনার পর আপাতত সেন্ট্রাল পার্কে ঘোড়ার গাড়ি চলাচল বন্ধ রাখা হয়েছে। কবে থেকে আবার এই সেবা চালু হবে, সে বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত জানানো হয়নি। তবে রোমাঞ্চ মহাজনের মৃত্যুর ঘটনায় নিউইয়র্কে ঘোড়ার গাড়ির ভবিষ্যৎ নিয়ে বিতর্ক নতুন মাত্রা পেয়েছে।

  এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত