আপডেট :

        ইসরায়েলের নির্বাচনে জালিয়াতির অভিযোগ, আরব দলগুলোর বিরুদ্ধে তদন্তের দাবি নেতানিয়াহুর দলের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনা সহজ করতে ২৫ বিলিয়ন ডলারের ঋণ কর্মসূচি, ভোট হবে প্রস্তাব ৩৭-এ

        আবাসন ব্যয় কমানোর লক্ষ্য, ক্যালিফোর্নিয়ায় পরিবেশগত পর্যালোচনার নিয়ম বদলাতে প্রস্তাব ৪৫

        ক্যালিফোর্নিয়ায় ট্রেনের পণ্য চুরির অভিযোগে গ্রেপ্তার ৯, সিনালোয়া কার্টেলের সঙ্গে সংশ্লিষ্টতার দাবি পুলিশের

        কোরিয়ান স্পার ভিড় পেরিয়ে লস এঞ্জেলেসে রুশ বাথহাউসের ভিন্ন জগৎ, আছে পুরোনো ঐতিহ্য

        কাজ করে, গাড়ি চালায়, করও দেয় কিশোরেরা, এবার ভোটাধিকার নিয়ে সিদ্ধান্ত নেবে ক্যালিফোর্নিয়ার এই শহর

        হলিউড সাইনের পাশে বসবাস যেন দুর্ভোগ, পর্যটকদের ফেলে যাওয়া ময়লায় অতিষ্ঠ স্থানীয় বাসিন্দারা

        নিউপোর্ট বিচে এল নিনোর দাপট, জোয়ার ও বন্যার চাপে বিপর্যস্ত উপকূলীয় জনজীবন

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচনে ব্যবধান ঘুচিয়ে রমনের সঙ্গে সমান অবস্থানে বাস, বলছে নতুন জরিপ

        কংগ্রেসের নিয়ন্ত্রণ পেলে ট্রাম্পের পরিবার থেকে পেন্টাগন, চারটি তদন্তের প্রস্তুতি নিচ্ছে ডেমোক্র্যাটরা

        যুক্তরাষ্ট্রের নাগরিক অধিকার আন্দোলনের কিংবদন্তি ডোলোরেস হুয়ের্তার মৃত্যু, ৯৬ বছর বয়সে থামল দীর্ঘ সংগ্রাম

        ক্যালিফোর্নিয়ার নির্বাচনে ১৪ প্রস্তাব, ভোটারদের সিদ্ধান্তে বদলাতে পারে আবাসন, কর ও পরিবেশনীতি

        মূল্যস্ফীতি কমানোর প্রতিশ্রুতি দিয়েও চাপে ট্রাম্প, বাইডেনের মতো একই সংকটে হোয়াইট হাউ

        ইরানের গোয়েন্দা সংস্থাকে সহায়তার অভিযোগে ব্রিটেনে দুই নাগরিক অভিযুক্ত, তদন্তে নতুন মোড়

        ৬০ লাখ ডলারে বিক্রির অপেক্ষায় বিরল ডাইনোসরের কঙ্কাল, জনসমক্ষে দেখা যাবে কি ভবিষ্যতে

        হ্যালোইন সাইকেল রাইডে গাড়ির ধাক্কায় দুইজনের মৃ ত্যু, এক ব্যক্তিকে টেনেহিঁচড়ে নিয়ে গেল চালক

        ক্যানসারের চিকিৎসার মধ্যে আইনজীবীকে বিষ দিয়ে হ ত্যার অভিযোগ, সম্পত্তি দখলে সৎপুত্র গ্রেপ্তার

        হাসপাতাল ও ক্লিনিক বাড়াচ্ছে ইউসিএলএ, তবু কম আয়ের রোগীদের চিকিৎসা নিয়ে উদ্বেগ

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূলে কয়েক দিনের বন্যার শঙ্কা, রেকর্ড উচ্চতায় উঠতে পারে সমুদ্রের পানি

        ক্যালিফোর্নিয়ার বিলাসবহুল প্রাসাদে সারোগেসিতে জন্ম নেওয়া ২৬ শিশু, নি র্যাতনের অভিযোগে গ্রেপ্তার দম্পতি

অবতরণের সময় ড্রোনের ধাক্কার দাবি জেটব্লু পাইলটের

অবতরণের সময় ড্রোনের ধাক্কার দাবি জেটব্লু পাইলটের

ছবিঃ এলএবাংলাটাইমস

নিউইয়র্কের জন এফ. কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় একটি ড্রোনের সঙ্গে সংঘর্ষ হয়েছে বলে দাবি করেছেন জেটব্লু এয়ারওয়েজের এক পাইলট।

যুক্তরাষ্ট্রের ফেডারেল অ্যাভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) জানিয়েছে, বিমানটি নিরাপদে অবতরণ করেছে। পরে বিমানটির বিস্তারিত পরিদর্শন করা হলেও কোনো ক্ষতি বা ড্রোনের সঙ্গে সংঘর্ষের প্রমাণ পাওয়া যায়নি। তবে ঘটনাটি তদন্ত শুরু করেছে সংস্থাটি।

এটি সাম্প্রতিক সময়ে ড্রোন এবং বাণিজ্যিক বিমানের মধ্যে ঘটে যাওয়া একাধিক ঝুঁকিপূর্ণ ঘটনার সর্বশেষ উদাহরণ। কয়েক দিন আগেই ইউনাইটেড এয়ারলাইন্সের একটি বিমানের পাইলট নিউ জার্সির নিউয়ার্ক লিবার্টি আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণের সময় অল্পের জন্য একটি ড্রোনের সঙ্গে সংঘর্ষ এড়ানোর কথা জানিয়েছিলেন।

এফএএর তথ্য অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৭টা ১৫ মিনিটের দিকে প্রায় ৩ হাজার ফুট (প্রায় ৯০০ মিটার) উচ্চতায় থাকা অবস্থায় জেটব্লুর পাইলট ড্রোনের সঙ্গে সংঘর্ষের বিষয়টি জানান।

বিমান চলাচল নিয়ন্ত্রণ কক্ষের (এয়ার ট্রাফিক কন্ট্রোল) অডিওতে শোনা যায়, পাইলট বলেন, "আমরা অবতরণের জন্য প্রস্তুত। একটু আগে মোড় নেওয়ার সময় একটি ড্রোন আমাদের বিমানে আঘাত করেছে।"

এর জবাবে নিয়ন্ত্রক কর্মকর্তা জানতে চান, "আপনি বলছেন, ড্রোনের সঙ্গে সংঘর্ষ হয়েছে?"

পাইলট উত্তর দেন, "হ্যাঁ। এটি ককপিটের ঠিক ওপরের অংশে আঘাত করেছে।"

জেটব্লু এক বিবৃতিতে জানায়, বিমানটি নিরাপদেই অবতরণ করেছে এবং সব যাত্রী স্বাভাবিকভাবে নেমে গেছেন। এরপর বিমানটি সেবা থেকে সরিয়ে পরীক্ষা করা হয়। তবে পরীক্ষায় কোনো ক্ষতি বা সংঘর্ষের প্রমাণ মেলেনি।

এফএএ জানায়, প্রতি মাসে বিমানবন্দরের আশপাশে ড্রোন উড়তে দেখা যাওয়ার ১০০টিরও বেশি অভিযোগ তারা পেয়ে থাকে। অথচ নিয়ম অনুযায়ী অনুমতি ছাড়া বিমানবন্দরের আশপাশে ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ।

সংস্থাটি সতর্ক করে বলেছে, যারা অবৈধভাবে ড্রোন পরিচালনা করবেন, তাদের বিরুদ্ধে বড় অঙ্কের জরিমানা, ফৌজদারি মামলা এবং প্রয়োজনে কারাদণ্ডও হতে পারে।

এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত