আপডেট :

        লস এঞ্জেলেস কাউন্টিতে ক্ষুদ্র ব্যবসার জন্য নতুন সহায়তা কর্মসূচি

        কলোরাডো নদীর পানি কমে যাওয়ায় তিন অঙ্গরাজ্যে বড় ধরনের পানি কাটছাঁট

        ক্যালিফোর্নিয়ায় সামরিক স্মৃতিসৌধ থেকে ব্রোঞ্জের সৈনিকের ভাস্কর্য চুরি

        মার্কিন ফ্লাইটে ল্যাপটপে আগুন, হাসপাতালে চিকিৎসা পেলেন এক যাত্রী

        ট্রাম্প বললেন, যুক্তরাষ্ট্রের অঙ্গরাজ্য হওয়ার সুবিধা চায় কানাডা

        জুরি ডিউটি নিয়ে প্রতারণা, লস এঞ্জেলেসে সতর্কতা জারি

        ৭৫ দেশের অভিবাসী ভিসা প্রক্রিয়া স্থগিতের নীতি বাতিল করলেন মার্কিন বিচারক

        যুক্তরাষ্ট্রে সব ধরনের বৈধ অভিবাসনে কড়াকড়ি বাড়িয়েছে ট্রাম্প প্রশাসন

        ফেডারেল অর্থ বন্ধের সিদ্ধান্তে স্থগিতাদেশ, লস এঞ্জেলেসের ১৪০ আবাসন প্রকল্প সুরক্ষিত

        নভেম্বরে ১১ বিলিয়ন ডলারের আবাসন বন্ড নিয়ে ভোট দেবেন ক্যালিফোর্নিয়ার ভোটাররা

        হত্যার কয়েক মিনিট আগে টুপাক শাকুরের শেষ ছবি, আদালতে সাক্ষ্য দেবেন আলোকচিত্রী

        নাটালি হার্প কে, ট্রাম্পের এত ঘনিষ্ঠ সহকারী কেন?

        বাণিজ্য চুক্তির চূড়ান্ত পর্যায়ে কানাডা ও যুক্তরাষ্ট্র

        ইরানকে সহায়তা করলে ‘ভয়াবহ অর্থনৈতিক পরিণতি’: ট্রাম্পের হুঁশিয়ারি

        ক্যালিফোর্নিয়ায় কিছু টায়ার বিক্রিতে নতুন নিয়ম, বাড়তে পারে দাম

        খেলনা পিস্তল হাতে দাঁড়ানো ব্যক্তিকে লক্ষ্য করে পুলিশের গুলি, অল্পের জন্য বাঁচলেন

        ভয়ংকর পুতুলের মুখোশ পরে ফিলাডেলফিয়ায় বাসিন্দাদের ধাওয়া, আতঙ্ক

        মর্গের ব্যবস্থাপক দেহের অঙ্গ বিক্রি করায় ৫ কোটি ৩০ লাখ ডলার দেবে হার্ভার্ড

        কানাডার ওপর নতুন শুল্ক তিন দিন পিছিয়ে দিলেন ট্রাম্প, চুক্তির কাছাকাছি দুই দেশ

        যুক্তরাষ্ট্রের অনুরোধে দক্ষিণ কোরিয়ার সঙ্গে সামরিক মহড়া ছয় দিন কমল

এম্পায়ার স্টেটে উঠে প্রেমের প্রস্তাব, আটক দুইজন

এম্পায়ার স্টেটে উঠে প্রেমের প্রস্তাব, আটক দুইজন

ছবিঃ এলএবাংলাটাইমস

নিউইয়র্কের বিখ্যাত এম্পায়ার স্টেট বিল্ডিং-এর চূড়ায় উঠে প্রেমের প্রস্তাব দেওয়ার পর পুলিশের হাতে গ্রেপ্তার হয়েছেন দুই অভিযাত্রী। বুধবার দুপুরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা ফাঁকি দিয়ে তারা ভবনটির সর্বোচ্চ চূড়ায় পৌঁছে একটি ব্যানারও প্রদর্শন করেন।

পুলিশ জানায়, গ্রেপ্তার হওয়া দুজন হলেন ৩৩ বছর বয়সী অ্যাঞ্জেলা নিকোলাউ এবং ৩২ বছর বয়সী ইভান কুজনেৎসভ। তারা নিউ জার্সির বাসিন্দা এবং ঝুঁকিপূর্ণ উঁচু ভবনে ওঠার জন্য সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ পরিচিত।

চোখধাঁধানো এই ঘটনার সময় তারা প্রায় ১ হাজার ৪৫০ ফুট উচ্চতায় একটি ব্যানার উড়ান। ব্যানারে লেখা ছিল, "ক্ষমতার প্রতি ভালোবাসাকে যখন ভালোবাসার শক্তি পরাজিত করবে, তখনই পৃথিবীতে শান্তি আসবে।" এরপর সেখানেই ইভান অ্যাঞ্জেলাকে বিয়ের প্রস্তাব দেন বলে প্রত্যক্ষদর্শীরা জানান।

খবর পেয়ে নিউইয়র্ক পুলিশ বিভাগের (NYPD) জরুরি সেবা ইউনিটের সদস্যরা চারটি মই বেয়ে ভবনের চূড়ায় পৌঁছান। পরে নিরাপদে ওই দুজনকে নিচে নামিয়ে আটক করা হয়। ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

পুলিশের বডিক্যাম ভিডিওতে দেখা যায়, এক কর্মকর্তা তাদের উদ্দেশে বলেন, "যেখানে আছেন সেখানেই থাকুন। আপনি এখানে থাকতে পারেন না।" জবাবে অ্যাঞ্জেলা বলেন, "আমি ঠিক আছি।"

তদন্ত কর্মকর্তারা এখনো খতিয়ে দেখছেন কীভাবে তারা সাধারণ মানুষের জন্য নিষিদ্ধ একটি এলাকায় প্রবেশ করতে সক্ষম হন।

পুলিশ জানিয়েছে, তাদের বিরুদ্ধে চুরি, বেপরোয়া আচরণের মাধ্যমে অন্যের জীবন ঝুঁকিতে ফেলা, ভাঙচুর, অবৈধভাবে ভবনে প্রবেশসহ একাধিক অভিযোগ আনা হয়েছে।

গ্রেপ্তারের পর অ্যাঞ্জেলা নিকোলাউ তার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে অভিযানের ছবি ও ভিডিও প্রকাশ করেন। সেখানে শহরকে পেছনে রেখে আংটি পরা হাতের একটি ছবিও পোস্ট করেন, যা তাদের বাগদানের ইঙ্গিত দেয়।

অ্যাঞ্জেলা ও ইভান দীর্ঘদিন ধরেই বিশ্বের বিভিন্ন উঁচু ভবন ও স্থাপনার চূড়ায় উঠে ছবি ও ভিডিও ধারণ করে সামাজিক মাধ্যমে প্রকাশ করে আসছেন। তাদের জীবন নিয়ে ২০২৪ সালে Netflix-এ "Skywalkers: A Love Story" নামে একটি প্রামাণ্যচিত্রও নির্মিত হয়েছে।

সাবেক এফবিআই ডেপুটি পরিচালক অ্যান্ড্রু ম্যাককেব বলেন, এ ধরনের ঝুঁকিপূর্ণ কর্মকাণ্ড অত্যন্ত বিপজ্জনক। যদি কঠোর ব্যবস্থা না নেওয়া হয়, তাহলে অন্যরাও এমন কাজ করতে উৎসাহিত হতে পারে, যা ভবিষ্যতে বড় ধরনের দুর্ঘটনার কারণ হতে পারে।

উল্লেখ্য, নিউইয়র্কের প্রতীক হিসেবে পরিচিত ১ হাজার ৪৫৪ ফুট উঁচু এম্পায়ার স্টেট বিল্ডিংয়ের শীর্ষে থাকা অ্যান্টেনা থেকে শহরের অধিকাংশ টেলিভিশন ও রেডিও সম্প্রচার পরিচালিত হয়। নিরাপত্তা ব্যবস্থা কঠোর হলেও অতীতেও কয়েকজন দুঃসাহসী ব্যক্তি ভবনটির চূড়ায় ওঠার চেষ্টা করেছিলেন।

  এলএবাংলাটাইমস/ওএম

শেয়ার করুন

পাঠকের মতামত