আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে টেলিফোনে ধমকালেন ডোনালড ট্রাম্প

অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীকে টেলিফোনে ধমকালেন ডোনালড ট্রাম্প

গত শনিবার একটি শরণার্থী চুক্তি নিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুলের সঙ্গে উত্তপ্ত বাক্য বিনিময়ের ঘটনা ঘটেছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের । উত্তপ্ত বাক্য বিনিময়ের এক পর্যায়ে ধমক দিয়ে অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রীর ফোন কেটে দেন প্রেসিডেন্ট ট্রাম্প।
ওবামা প্রশাসনের সঙ্গে চুক্তি অনুসারে, অস্ট্রেলিয়া থেকে পাঠানো ১২৫০ জন শরণার্থীকে যুক্তরাষ্ট্রে পুনর্বাসনের কথা রয়েছে।
অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী ম্যালকম টার্নবুল মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ওই ফোনালাপকে ‘অত্যন্ত খোলামেলা এবং স্পষ্ট’ বলে উল্লেখ করলেও পুরো ব্যাপারে তিনি হতাশ বলে জানিয়েছেন।
ওয়াশিংটন পোস্টের ঐ খবরে জানা যায়, ঘণ্টাব্যাপী ফোনালাপের কথা থাকলেও মাত্র ২৫ মিনিট কথা বলার পর আচমকা ফোন রেখে দেন ক্ষুব্ধ ট্রাম্প। পরে অবশ্য টুইটার পোস্টে চুক্তিটি পড়ে দেখার কথাও জানান ট্রাম্প।
ট্রাম্প এই আলাপকে বিশ্বনেতাদের সঙ্গে তার "এ পর্যন্ত সবচেয়ে বাজে" আলাপ বলে অভিহিত করেছেন। ফলে আলাপ বেশিদূর না চালিয়ে তিনি সংক্ষেপেই শেষ করেন।

শেয়ার করুন

পাঠকের মতামত