আপডেট :

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

        সাশ্রয়ী আবাসনের খোঁজে রিভারসাইডে বসতি, নিত্যসঙ্গী দীর্ঘ যানজট

        যুক্তরাষ্ট্রে ভ্রমণে দ্বৈত নাগরিকদের জন্য নতুন পাসপোর্ট নির্দেশনা দিল মার্কিন দূতাবাস

        সান্তা মনিকার অ্যাপার্টমেন্টে নারীর মরদেহ উদ্ধার, একজন আটক

        মিশিগানে বাড়িতে আগুনের পর ৮ জনের মরদেহ উদ্ধার, কয়েকজনের শরীরে গুলির চিহ্ন

        সৌদি আরবে ক্ষেপণাস্ত্র হামলার দাবি হুথিদের, মধ্যপ্রাচ্যে নতুন উত্তেজনা

        হোয়াইট হাউস সংবাদদাতা নৈশভোজে গণমাধ্যমকে কটাক্ষ ট্রাম্পের

        লস এঞ্জেলেস মেট্রোকে ভাড়ামুক্ত করার পরিকল্পনা মেয়র কারেন ব্যাসের

        সাইবার অপরাধীদের বিরুদ্ধে কঠোর যুক্তরাষ্ট্র, নতুন ভিসা নিষেধাজ্ঞা ঘোষণা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তাপপ্রবাহ, কোথাও কোথাও তাপমাত্রা ১১৪ ডিগ্রি

ট্রাম্পের বিরুদ্ধে বর্ণবাদ মামলার নথি প্রকাশ করল এফবিআই

ট্রাম্পের বিরুদ্ধে বর্ণবাদ মামলার নথি প্রকাশ করল এফবিআই

প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে বহু পুরাতন এক বর্ণবাদ সংক্রান্ত মামলার নথি প্রকাশ করেছে মার্কিন তদন্ত সংস্থা এফবিআই। বর্ণবাদী বৈষম্যমূলক দৃষ্টিতে আবাসন ব্যবসা পরিচালনার জন্য ১৯৭৩ সালে ট্রাম্প ও তার বাবা ফ্রেড ট্রাম্পের বিরুদ্ধে নিউ ইয়র্কে ওই মামলা হয়েছিল।
 সেসময় বিচার বিভাগ মামলা পরিচালনার জন্য যেসব সাক্ষাৎকার ও অন্য উপকরণ ব্যবহার করেছিল তারই নথি ৪০ বছর পর প্রকাশ করেছে এফবিআই। গতকাল ৩৮৯ পৃষ্ঠার সেই নথি প্রকাশিত হয়।
গত বছর বিচার বিভাগের নথির ওপর ভিত্তি করে মামলাটির ব্যাপারে একটি প্রতিবেদন প্রকাশ করেছিল ওয়াশিংটন পোস্ট। তথ্য অধিকার আইনের আওতায় বিচার বিভাগ থেকে ওই নথিগুলো সংগ্রহ করা হয়েছিল। ওয়াশিংটন পোস্ট বলছে, এফবিআই যে নথি প্রকাশ করেছে তাতে ট্রাম্পের ভূমিকার ব্যাপারে নতুন কোনও আলোকপাত নেই।
অবশ্য ১৯৭৫ সালে ট্রাম্প এবং তার বাবা দোষ স্বীকার করা ছাড়াই মামলাটি থেকে নিষ্কৃতি পেয়ে যান। 

শেয়ার করুন

পাঠকের মতামত