আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

মেয়াদ বাড়ল ট্রাম্পের মুসলিম স্থগিতাদেশের

মেয়াদ বাড়ল ট্রাম্পের মুসলিম স্থগিতাদেশের

৬ মার্চ মধ্যরাত থেকে সংশোধিত নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা ছিল

গতকাল প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সংশোধিত মুসলিম নিষেধাজ্ঞায় ওপর স্থগিতাদেশের মেয়াদ বাড়িয়েছেন হাওয়াই অঙ্গরাজ্যের এক ফেডারেল বিচারক। বিচারকের রায়ে বলা হয়, আদালতে না ওঠা পর্যন্ত ট্রাম্পের এ নিষেধাজ্ঞা স্থগিত থাকবে। ফলে স্থগিতাদেশটির মেয়াদ অনির্দিষ্টকাল হয়েছে, বলে জানায় সংবাদমাধ্যম বিবিসি। 

বিশ্বজুড়ে তুমুল সমালোচনা ও আইনি লড়াইয়ে হেরে যাওয়ায় মুসলিম নিষেধাজ্ঞাটি সংশোধন করেছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। সংশোধিত নিষেধাজ্ঞায় ইরাককে বাদ দিয়ে ৬টি মুসলিম প্রধান দেশের নাগরিকদের যুক্তরাষ্ট্রে প্রবেশে নিষেধাজ্ঞা জারি করা হয়। 

৬ মার্চ মধ্যরাত থেকে এ নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু বাস্তবায়ন শুরুর মাত্র কয়েক ঘণ্টা আগে হাওয়াই অঙ্গরাজ্যের ফেডারেল বিচারক ট্রাম্পের এই নির্বাহী আদেশ বাস্তবায়নে স্থগিতাদেশ জারি করেন। এবার সেই স্থগিতাদেশের মেয়াদ আরও বাড়ানো হলো।

বিচারক ওয়াটন হাওয়াই অঙ্গরাজ্যের অ্যাটর্নি ও দেশটির জাস্টিস বিভাগের যুক্তিতর্ক শোনার পর গতকাল বুধবার স্থগিতাদেশের মেয়াদ বৃদ্ধির রুল জারি করেন।

শেয়ার করুন

পাঠকের মতামত