আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

দ্রুত অভিবাসী বিতাড়নকারী বাহিনী গড়তে তৎপর ট্রাম্প

দ্রুত অভিবাসী বিতাড়নকারী বাহিনী গড়তে তৎপর ট্রাম্প

হোমল্যান্ড সিকিউরিটির নথি ফাঁস

অবৈধ অভিবাসীদের বিতাড়িত করতে ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রশাসন। দেশজুড়ে অভিবাসনবিরোধী বাহিনী গড়ে তোলা,শত শত নতুন শুল্ক ও সীমান্ত টহল কর্মকর্তা নিয়োগে গতি বাড়ানোসহ বিভিন্ন পদক্ষেপ নেওয়া হয়েছে।
তাছাড়া স্থানীয় পুলিশকে শক্তিশালী করার ব্যাপারেও আলোচনা চলছে। হোমল্যান্ড সিকিউরিটির একটি অভ্যন্তরীণ বিভাগের নথি হাতে পাওয়ার দাবি করে মার্কিন সংবাদমাধ্যম ওয়াশিংটন পোস্ট এসব তথ্য জানিয়েছে। অবশ্য,এ নথিকে ‘সিদ্ধান্ত পূর্ববর্তী নথি’ বলে উল্লেখ করেছে হোমল্যান্ড সিকিউরিটি বিভাগ।
সংবাদমাধ্যমটি জানায়, হোমল্যান্ড সিকিউরিটি এরইমধ্যে অনথিভুক্ত অভিবাসীদের আটক করতে আটককেন্দ্রগুলোতে আরও ৩৩ হাজার শয্যা বাড়ানো হচ্ছে। বেশ কয়েকটি স্থানীয় পুলিশ বাহিনীকে সরাসরি আইন প্রয়োগকারী কর্তৃপক্ষের ক্ষমতা দেওয়ার ব্যাপারে খোলাখুলি আলোচনা হয়েছে। 
কোন জায়গা থেকে ট্রাম্পঘোষিত সীমান্ত প্রাচীরটির নির্মাণ কাজ শুরু করা যাবে তাও শনাক্ত করা হয়েছে বলে জানিয়েছে ওয়াশিংটন পোস্ট।প্রশাসনিক কর্মকর্তারা বলছেন, এ পরিকল্পনাগুলো প্রাথমিক পর্যায়ের এবং হোমল্যান্ড সিকিউরিটি বিভাগের জ্যেষ্ঠ ব্যবস্থাপকরা তা পর্যালোচনা করেননি। 
তবে অভিবাসী বিতাড়ন জোরালো করতে এবং সীমান্ত বাহিনীকে শক্তিশালী করতে গত জানুয়ারিতে ট্রাম্প যে দুটি নির্বাহী আদেশে স্বাক্ষর করেছিলেন এটি তারই নমুনা বলে মনে করছে ওয়াশিংটন পোস্ট।

শেয়ার করুন

পাঠকের মতামত