আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

এখনই দেয়াল নির্মিত হচ্ছে না মেক্সিকো সীমান্তে

এখনই দেয়াল নির্মিত হচ্ছে না মেক্সিকো সীমান্তে

আগামী সপ্তাহে বাজেট পাস করানো নিয়ে জটিলতা এড়াতে মেক্সিকো সীমান্তে দেয়াল নির্মাণের পরিকল্পনা থেকে সাময়িকভাবে সরে আসার ইঙ্গিত দিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার উপদেষ্টা কেলিয়ান কোনওয়ের বরাত দিয়ে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি এ খবর জানিয়েছে।


কোনওয়ে জানান, শুক্রবারের মধ্যে অবশ্যই বাজেট পাস হতে হবে। আর দেয়াল নির্মাণের জন্য তহবিল সংগ্রহের বিষয়টি তাই এখনই এড়িয়ে যাওয়া হতে পারে। তবে সংবাদমাধ্যম ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে কোনওয়ে আরও জানান, ‘চলতি সপ্তাহেই দেয়াল নির্মাণের জন্য তহবিল চাওয়া হচ্ছে না। তবে এখনও এটি প্রেসিডেন্টের অগ্রাধিকারের তালিকায় রয়েছে।’


উল্লেখ্য, মেক্সিকোর অর্থে দেয়াল নির্মাণের বিষয়টি ট্রাম্পের নির্বাচনি প্রতিশ্রুতির অন্যতম। ট্রাম্প এজন্য বাজেটে দেড় মিলিয়ন ডলার বরাদ্দের প্রস্তাব করেছিলেন। ডেমোক্র্যাটরা আগেই সতর্ক করেছেন, দেয়াল নির্মাণের বিষয়ে তহবিল সংগ্রহের যে কোনও প্রস্তাব তারা আটকে দেবেন।


সোমবার রাতে এক ব্যক্তিগত বৈঠকে ট্রাম্প জানিয়েছিলেন, চলতি বছরের শেষ নাগাদ তিনি দেয়াল নির্মাণে অর্থায়ন শুরু করবেন।

শেয়ার করুন

পাঠকের মতামত