আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

মার্কিন আইএসবিরোধী যুদ্ধে নিহত ৩৫২ জন: পেন্টাগন

মার্কিন আইএসবিরোধী যুদ্ধে নিহত ৩৫২ জন: পেন্টাগন

ছবিঃ পেন্টাগন অফিস

ইরাক ও সিরিয়ায় মার্কিন নেতৃত্বাধীন জোটের ইসলামিক স্টেট (আইএস) বিরোধী যুদ্ধে ২০১৪ সাল থেকে এ পর্যন্ত অন্তত ৩৫২ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। রবিবার এক বিবৃতিতে মার্কিন সেনাবাহিনী এ তথ্য জানিয়েছে। তবে বেসরকারি ও মানবাধিকার সংস্থাগুলোর হিসেবে নিহত বেসামরিক নাগরিকের সংখ্যা আরও অনেক বেশি।


মার্কিন প্রতিরক্ষা দফতর পেন্টাগনের বরাত দিয়ে বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আইএসবিরোধী মার্কিন জোটের বিমান হামলায় বেসামরিক নাগরিক নিহতের বিষয়টি পর্যালোচনা করছে সমন্বিত যৌথ টাস্কফোর্স। মাসভিত্তিক এ পর্যালোচনায় নিহতের এ সংখ্যার কথা উল্লেখ করা হয়েছে। এখনও ৪২টি প্রতিবেদন পর্যালোচনা বাকি আছে।


প্রতিবেদন অনুসারে, ২০১৬ সালের নভেম্বর থেকে ২০১৭ সালের মার্চ পর্যন্ত নিহত হয়েছেন ৪৫ জন। ২০১৪ সালের আগস্টের পর ৮০ জন নিহতের কথা আগের প্রতিবেদনে উল্লেখ করা হয়নি তা এবার যুক্ত করা হয়েছে। এছাড়া প্রতিবেদনে মার্চে পরিচালিত তিনটি পৃথক হামলায় ২৬ জন নিহত হওয়ার কথাও উল্লেখ করা হয়েছে।


পেন্টাগনের বিবৃতিতে ‌ ‘অনাকাঙ্ক্ষিত বেসামরিক নাগরিকের মৃত্যুর জন্য দুঃখ প্রকাশ’ এবং ‘নিহতদের পরিবার ও ভুক্তভোগীদের প্রতি সমবেদনা’ জানানো হয়েছে। পর্যবেক্ষণ সংস্থা এয়ারওয়ার্স জানিয়েছে, মার্কিন জোটের বিমান হামলায় ৩ হাজারেরও বেশি নাগরিক নিহত হওয়ার দাবি করে আসছে। 


সূত্র: রয়টাস।

শেয়ার করুন

পাঠকের মতামত