আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

আটকে যেতে পারে ট্রাম্পের স্বাস্থ্য বিল

আটকে যেতে পারে ট্রাম্পের স্বাস্থ্য বিল

রিপাবলিকান সিনেটররা ওবামাকেয়ারের বিকল্প হিসেবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের নতুন স্বাস্থ্যনীতির বিষয়ে এখনও সংশয়ে রয়েছেন বলে জানিয়েছেন। ফলে কংগ্রেসের নিম্নকক্ষে পাস হওয়া স্বাস্থ্য বিলটি আটকে যেতে পারে সিনেটে, অথবা বড় কোনও সংশোধনীর মুখোমুখি হতে পারে, বলে খবর জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।


বৃহস্পতিবার ‘আমেরিকান হেলথ কেয়ার অ্যাক্ট’ নামের এ স্বাস্থ্যনীতিকে আইনে পরিণত করার জন্য কংগ্রেসের নিম্নকক্ষ হাউস অব রিপ্রেজেন্টিটিভস বা প্রতিনিধি পরিষদে ভোটাভুটি অনুষ্ঠিত হয়। ২১৭-২১৩ ভোটে বিলটি পাস হয়। এটাই এ পর্যন্ত ট্রাম্পের সবচেয়ে বড় সংসদীয় সাফল্য। পরে বিলটি আইনে পরিণত করতে বিবেচনার জন্য কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটে পাঠানো হয়।


নতুন বিলে ‘ওবামাকেয়ার’-এর বড় অংশ স্বাস্থ্যবিমাকেই বাতিল করে দেওয়া হয়েছে। ওবামাকেয়ারের বাতিল হওয়া অংশ রিপাবলিকানদের প্রণীত স্বাস্থ্যবিমা পরিকল্পনা দিয়ে প্রতিস্থাপন করা হয়েছে।


২০ মার্চ হাউস অব রিপ্রেজেন্টিটিভসে রিপাবলিকান সদস্যরা নতুন স্বাস্থ্যনীতি উপস্থাপন করেন। তখন  ট্রাম্প প্রশাসনের এ স্বাস্থ্য বিলে বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সংস্কারের প্রস্তাব করা হয়।

শেয়ার করুন

পাঠকের মতামত