আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

জনসন অ্যান্ড জনসনকে ১১০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

জনসন অ্যান্ড জনসনকে ১১০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দেওয়ার নির্দেশ

মিসৌরি অঙ্গরাজ্যের এক জুরি বোর্ড জরায়ুর ক্যান্সারে আক্রান্ত এক নারীকে ১১০ মিলিয়ন ডলার ক্ষতিপূরণ দিতে প্রসাধন সামগ্রী উৎপাদনকারী কোম্পানি জনসন অ্যান্ড জনসনকে নির্দেশ দিয়েছেন। জনসনের বেবি পাউডার ও কয়েকটি সামগ্রী ব্যবহারে ক্যান্সারের ঝুঁকির বিষয় সম্পর্কে সতর্ক না করায় এই জরিমানা করেছে আদালত। সংবাদমাধ্যম ইউএসএ টুডে এ খবর জানিয়েছে।


২০১২ সালে ভার্জিনিয়ার ৬২ বছরের নারী লইস স্লেম্প জরায়ুর ক্যান্সারে আক্রান্ত বলে রোগ নির্ণয়ে ধরা পড়ে। এরপর তিনি কোম্পানিটির বিরুদ্ধে মামলা করেন। তিনি অভিযোগ করেন, বেবি পাউডার ও গোসলের বিভিন্ন প্রসাধন ব্যবহারে ক্যান্সারের ঝুঁকি বেড়ে যাওয়ার কথা গোপন করেছে জনসন অ্যান্ড জনসন।


তিন সপ্তাহ স্বাক্ষ্যগ্রহণ শেষে ১২ সদস্যের জুরি বোর্ড ১০ ঘণ্টা নিজেদের মধ্যে আলোচনার পর জনসন অ্যান্ড জনসনের বিরুদ্ধে এই রায় দেন।


এই রায়ের ফলে জনসনের টেলকম পাউডার আরও সংকটে পড়ল। এর আগেও একই ধরনের বেশ কয়েকটি মামলায় জরিমানার মুখে পড়েছে কোম্পানিটি। এর মধ্যে তিনটি মামলায় ৭২, ৭০ ও ৫৫ মিলিয়ন ডলার জরিমানা গুনতে হয় কোম্পানিটিকে। এছাড়া দেশটির সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনে আরও বেশ কয়েকটি অভিযোগ জমা পড়েছে।


কোম্পানিটির পক্ষ থেকে জানানো হয়েছে এই রায়ের বিরুদ্ধে আপিল করা হবে। এক বিবৃতিতে কোম্পানিটি জানিয়েছে, জনসন বেবি পাউডার ব্যবহার যে নিরাপদ তার জন্য আমরা আইনি লড়াই চালিয়ে যাব। আমরা নতুন করে বিচারের প্রস্তুতি নিচ্ছি।

 

শেয়ার করুন

পাঠকের মতামত