আপডেট :

        মাদকজাতীয় পিল খেয়ে মৃত্যুর সম্ভাবনা অভিনেত্রী হেইডেন প্যানেটিয়ারের, তদন্তে মাদক সরবরাহকারী

        লস এঞ্জেলেস বন্দরে জাহাজ থেকে পানিতে পড়ে গেল কয়েকটি কনটেইনার

        এল নিনোর পর নতুন বিপদ, দক্ষিণ ক্যালিফোর্নিয়ার উপকূল নিয়ে বাড়ছে উদ্বেগ

        লস এঞ্জেলেস কাউন্টিতে ভয়াবহ দাবানল, পুড়ে গেছে অন্তত একটি বাড়ি

        কমলা হ্যারিস প্রেসিডেন্ট পদে লড়লে ২০২৮-এ প্রার্থী হবেন না গ্যাভিন নিউসম! কেন এমন সিদ্ধান্ত?

        কিংবদন্তি পোশাক ডিজাইনার বব ম্যাকি মারা গেছেন

        শারীরিক অবস্থা নিয়ে জল্পনা উড়িয়ে তিন মাস পর সিনেটে ফিরলেন মিচ ম্যাককনেল

        বোরিস জনসনসহ ইউরোপীয় কর্মকর্তারা স্টেশন ছাড়ার পর ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা

        তীব্র গরম থেকে স্বস্তি পাচ্ছে লস এঞ্জেলেসসহ দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ভয়াবহ ম্যাকলারেন দুর্ঘটনায় জনপ্রিয় কার ইনফ্লুয়েন্সারসহ নিহত ২

        জিজ্ঞাসাবাদের আগেই শিশু নির্যাতনের ছবি রাখার অভিযুক্ত দূতাবাসকর্মীকে যুক্তরাষ্ট্রে পাঠানো

        লেকে জরুরি অবতরণের পর সাঁতরে প্রাণ বাঁচালেন মার্কিন কংগ্রেসম্যান

        ইরানের আকাশে গুলি করে নামানো মার্কিন পাইলটের ভয়াবহ অভিজ্ঞতা

        "আমরা সত্যিই বিশ্বাস করি, এআই সব মানুষকে মেরে ফেলতে পারে!"

        লস এঞ্জেলেসের এনসিনোতে ভয়াবহ গাড়ি দুর্ঘটনায় নিহত ১ আহত বেশ কয়েকজন

        কম্বিনেশন শেষ হয়ে যাওয়ায় ক্যালিফোর্নিয়ায় বদলাচ্ছে গাড়ির নম্বর প্লেটের সিরিজ

        ক্যালিফোর্নিয়ায় নিখোঁজ ১৫ বছরের কিশোরীকে খুঁজছে পরিবার

        বাবাকে ছুরিকাঘাতে হত্যার দায়ে ক্যালিফোর্নিয়ার যুবকের ৩৯ বছর কারাদণ্ড

        কমলা হ্যারিসের মালিবুর বাড়িতে অনুপ্রবেশের চেষ্টা, নিরাপত্তারক্ষীদের হাতে আটক নারী

        হুথিদের অগ্রযাত্রায় লোহিত সাগরে সংকট, সৌদি আরব বন্ধ করল গুরুত্বপূর্ণ তেল পাইপলাইন

ফ্লিনের নিয়োগ নিয়ে ট্রাম্পকে সতর্ক করেছিলেন ওবামা

ফ্লিনের নিয়োগ নিয়ে ট্রাম্পকে সতর্ক করেছিলেন ওবামা

সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা জাতীয় নিরাপত্তা উপদেষ্টার পদে মাইকেল ফ্লিনকে নিয়োগ দেওয়ার আগেই সতর্ক করেছিলেন বর্তমান প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে। এই তথ্য জানিয়েছেন ওবামার এক সাবেক উপদেষ্টা। সোমবার বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।


ওবামার সতর্কতার পরও জাতীয় নিরাপত্তা উপদেষ্টা পদে ফ্লিনকে নিয়োগ দেন ট্রাম্প। যদিও কিছুদিন পরেই রুশ সংশ্লিষ্টতার অভিযোগে ফ্লিনকে দায়িত্ব থেকে অব্যাহতি দেয় ট্রাম্প প্রশাসন। হোয়াইট হাউসের এক কর্মকর্তা এনবিসি নিউজের এক অনুষ্ঠানে ট্রাম্পকে ওবামার সতর্ক করার বিষয়টি  প্রথম জানিয়েছেন।


ওই কর্মকর্তা জানান, ৮ নভেম্বর নির্বাচনে জয়ী হওয়ার পর ট্রাম্প হোয়াইট হাউসের ওভাল অফিসে গিয়েছিলেন। তখনই ওবামা ফ্লিনের বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছিলেন। তবে ঠিক কী কারণে ফ্লিনের বিষয়ে ট্রাম্পকে সতর্ক করেছিলেন ওবামা তা জানা যায়নি। সোমবার এ বিষয়ে জানতে চাইলে হোয়াইট হাউসের পক্ষ থেকে কোনও মন্তব্য করা হয়নি।


চলতি বছরের ফেব্রুয়ারিতে রুশ রাষ্ট্রদূতের সঙ্গে কথোপকথনের জের ধরে হোয়াইট হাউসের দায়িত্ব অবহেলার অজুহাত দেখিয়ে ফ্লিনকে পদত্যাগে বাধ্য করা হয়। এরপর থেকেই রাশিয়ার সঙ্গে তার সংশ্লিষ্টতা নিয়ে তদন্তে নামে এফবিআই ও সিনেট ইন্টেলিজেন্স কমিটি।


ফ্লিনের বিরুদ্ধে অভিযোগ, ওবামা আমলে রাশিয়ার ওপর আরোপ করা নিষেধাজ্ঞা সরানোর বিষয়ে রুশ রাষ্ট্রদূতের সঙ্গে তিনি ট্রাম্পের দায়িত্বগ্রহণের আগেই আলোচনা করেছিলেন। ফ্লিন তা করে থাকলে তবে তা হবে আইনের লঙ্ঘন। কেননা আইন অনুযায়ী, বেসরকারি নাগরিকদের পররাষ্ট্র নীতিমালাসংক্রান্ত কাজে জড়িত হওয়া নিষিদ্ধ।

 

শেয়ার করুন

পাঠকের মতামত