আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

প্রথমবারের মতো নামাজ সম্প্রচার করবে বিবিসি রেডিও

প্রথমবারের মতো নামাজ সম্প্রচার করবে বিবিসি রেডিও

প্রথমবারের মতো রেডিওতে নামাজ সম্প্রচারের কথা জানিয়েছে ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন (বিবিসি) রেডিও । এখন থেকে যুক্তরাজ্যের মুসলিমরা প্রতি শুক্রবারের জুমার নামাজ বিবিসি( ব্রিটিশ ব্রডকাস্টিং করপোরেশন) রেডিওতে শুনতে পারবেন। এমনটি জানিয়েছে আরব নিউজ।

আরব নিউজের প্রতিবেদনে বলা হয়, যুক্তরাজ্যের স্থানীয় ১৪ টি রেডিও স্টেশন থেকে বিভিন্ন ইমামরা খুতবার আগে কুরআনের আয়াত, হাদিস পাঠ করবেন। প্রতি সপ্তাহে শুক্রবার ভোর ৫টা ৫০মিনিটে এই নামাজ সম্প্রচার করা হবে বলে জানা গেছে।

যুক্তরাজ্যের লিডস, শেফিল্ড, ল্যাঙ্কাশায়ার, ম্যানচেস্টার, ওয়েস্ট মিডল্যান্ড, লিচেস্টার, স্টোক, ডার্বি, নটিংহাম, কভেন্টি, ওয়ারউইকশায়ার, মার্সেসাইড, বার্কশায়ার এবং লন্ডনের বৃহৎ মুসলমান সম্প্রদায়ের কথা মাথায় রেখে সেখানকার রেডিও স্টেশনগুলো থেকে এই নামাজ সম্প্রচারিত হবে বলে আরব নিউজের প্রতিবেদনে বলা হয়েছে।

এ বিষয়ে বিবিসি লোকাল রেডিও'র প্রধান ক্রিস বার্নস বলেন, লোকাল রেডিও হচ্ছে সকল সম্প্রদায়কে সংযুক্ত করার জন্য। আমরা আশা করছি প্রতি সপ্তাহে এমন কর্মকাণ্ডের মধ্যে মুসলিমরা নিজেদের এই সম্প্রদায়ের অংশ মনে করবে।

বিবিসির পক্ষ থেকে আরো বলা হয়েছে, যতদিন না পর্যন্ত মুসলমানরা মসজিদে গিয়ে নামাজ শুরু করতে পারছেন ততদিন পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত রাখা হবে।

উল্লেখ্য, গত ২৩ মার্চ থেকে করোনা ভাইরাসের বিস্তার ঠেকাতে যুক্তরাজ্যে সকল ধর্মীয় প্রতিষ্ঠানে প্রার্থনা বন্ধ রাখা হয়েছে।


এলএবাংলাটাইমস/এলআরটি/আইএল

শেয়ার করুন

পাঠকের মতামত