আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

মানুষকে সম্পদ ও ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ

মানুষকে সম্পদ ও ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ

মানুষকে সম্পদ ও ক্ষমতা দেওয়ার মালিক আল্লাহ। আল্লাহর এই কৃপাকে যারা মানুষের কল্যাণের বদলে অকল্যাণে ব্যবহার করে, যারা নিজেদের ক্ষমতার দর্প দেখায় তাদের পরিণাম ভালো হতে পারে না। পবিত্র কোরআনে আল্লাহপাক বলেছেন : 'অনন্তর তারা যখন তাদেরকে প্রদত্ত বিষয়-সম্পদের জন্য খুশিতে তন্ময় হয়ে পড়ল, আমি তখন তাদেরকে অকস্মাৎ ধৃত করলাম। অতঃপর অত্যাচারীদের সমূলে উৎপাটিত করা হলো।'
এখানে অকস্মাৎ ধৃত করার অর্থ-তারা কিছু বুঝে ওঠার আগেই আজাব তাদেরকে গ্রাস করে ফেলে, যা তারা কল্পনাও করেনি। হজরত উক্বা বিন আমের (রা.) বর্ণনা করেন, রসুলুল্লাহ (সা.) বলেছেন : যখন দেখা যায়, আল্লাহ কোনো বান্দাকে তার কাম্য বিষয়সমূহ দিয়েই যাচ্ছেন, অথচ সে আল্লাহর অবাধ্যাচারে আকণ্ঠ নিমজ্জিত, এ অবস্থায় বুঝে নিতে হবে, তাকে কেবল কিছু সময়ের অবকাশ দেওয়া হচ্ছে-তার ওপর শাস্তি এলো বলে। -তাবারানী। উপরোক্ত হাদিসে স্পষ্টত তাগিদ দেওয়া হয়েছে বান্দার উচিত সর্বাবস্থায় আল্লাহর কৃপার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করা। যে পথে তিনি সন্তুষ্ট সেই পথে চলা বান্দার কর্তব্য হওয়া উচিত। এর অন্যথা হলে তার ওপর আল্লাহর শাস্তি অনিবার্য হয়ে উঠবে। এক আসার (সাহাবির উক্তি) হাদিসে আছে, ইবলিস শয়তান ফেরেশতাদের পর্যায়ভুক্ত হয়েও যখন আল্লাহপাকের ক্রোধের অনলে আত্দাহুতি দিল, তখন হজরত জিবরাইল ও মিকাইল ফেরেশতাদ্বয় কাঁদতে শুরু করে দিলেন।
আল্লাহপাক জানতে চাইলেন, তোমাদের হয়েছে কী, কাঁদছ কেন? তারা জওয়াব দিলেন 'ইয়া পরওয়ারদেগার! তোমার পরীক্ষার ভয়ে আমরা তটস্থ। অনন্তর আল্লাহ বললেন : 'তোমরা আমার ভয়ে এভাবে বিচলিত অবস্থাতেই থাক, আমার পরীক্ষার ব্যাপারে নিরুদ্বিগ্ন হইও না।' আর এক হাদিসে আছে, রসুলুল্লাহ (সা.) এ দোয়াটি বেশি বেশি পাঠ করতেন : 'হে অন্তর আবর্তনকারী! আমাদের অন্তরসমূহ তোমার দ্বীনের ওপর অবিচল রাখ।' অনন্তর রসুলুল্লাহ (সা.)-এর সমীপে নিবেদন জানানো হলো : ইয়া রসুলুল্লাহ! আপনি কি আমাদের ঈমানের ব্যাপারে ভীত-শংকিত?' রসুলুল্লাহ (সা.) এরশাদ করলেন : 'অন্তঃকরণসমূহ আল্লাহপাকের দুই আঙ্গুলের আয়ত্তাধীন, তিনি যখন যেভাবে ইচ্ছা করেন সেগুলো আবর্তিত করেন। -তিরমিযি।

শেয়ার করুন

পাঠকের মতামত