আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

এবছর হজ পালন করতে পারবে ৬০ হাজার সৌদি নাগরিক

এবছর হজ পালন করতে পারবে ৬০ হাজার সৌদি নাগরিক

সৌদি আরব শনিবার জানিয়েছে করোনার ভ্যাকসিন গ্রহণ করেছে এমন ৬০ হাজার নাগরিক এ বছর পবিত্র হজ পালন করতে পারবে। তবে পরপর দ্বিতীয়বারের মতো বিদেশী কোন মুসলিম এ বছর হজ পালন করতে পারবে না।

সক্ষম মুসলিমদের জীবনে অন্তত একবার হজ পালন আবশ্যক, হজ পালনের জন্য লাখ লাখ মুসলিম মক্কায় পবিত্র স্থানে সমবেত হয়, এ কারণে করোনাভাইরাস মহামারি আরো ব্যাপকভাবে ছড়িয়ে পড়তে পারে। ফলে হজ পালনে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

হজ মন্ত্রনালয়ের উদ্বৃতি দিয়ে সৌদি সরকারী প্রেস এজেন্সি জানায়, “এ বছর সৌদি নাগরিকদের জন্য উন্মুক্ত থাকবে এবং এই সংখ্যা ৬০ হাজারে সীমাবদ্ধ থাকবে।”

এতে বলা হয়, জুলাই মাসে অনুষ্ঠিতব্য এই হজ অনুষ্ঠান কেবল তাদের মধ্যেই সীমাবদ্ধ থাকবে যাদের টিকা দেয়া হয়েছে, দীর্ঘস্থায়ী কোন অসুস্থতা নেই, টিকা গ্রহণ করেছে এমন ১৮ থেকে ৬৫ বছর বয়সের লোকরা হজ পালন করতে পারবে।

গত বছর মাত্র ১০ হাজার লোক হজ পালন করার সুযোগ পেয়েছে, এর আগে ২০১৯ সালে করোনার আগে ৫ দিনের এই হজ অনুষ্ঠানে ২৫ লাখ লোক যোগ দিয়েছে।

সৌদি আরব বলেছে, হজ পালনে আগ্রহীগণ অনলাইনে আবেদন করতে পারবে, ৬০ হাজার হজ যাত্রীর মধ্যে কতজন বিদেশী হজ পালন করতে পারবে তা নির্দিষ্ট করে বলা হয়নি।

২০২০ সালে হজ পালনকারীদের ৭০ শতাংশ ছিল বিদেশী, অন্যরা সৌদি নাগরিক। সৌদি আরব বলেছে, অন্যান্য দেশকে এ বছর হজ যাত্রী না পাঠানোর কথা জানিয়ে দেয়া হয়েছে।

এলএবাংলাটাইমস/এলআরটি/আর

[এলএ বাংলাটাইমসের সব নিউজ আরও সহজভাবে পেতে ‘প্লে-স্টোর’ অথবা ‘আই স্টোর’ থেকে ডাউনলোড করুন আমাদের মোবাইল এপ।]

শেয়ার করুন

পাঠকের মতামত