আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

গুনাহগারদের কান্নাকাটি আল্লাহর কাছে প্রিয়

গুনাহগারদের  কান্নাকাটি  আল্লাহর কাছে  প্রিয়

হাদিসে কুদছিতে আছে 

আল্লাহপাক বলেন- গুনাহগারদের

কান্নাকাটির আওয়াজ তসবিহ

জপকারীদের আওয়াজ অপেক্ষা

আমার কাছে অধিক প্রিয়

(তাফসির রুহুল মাআনী খণ্ড ৩০ পৃ.

৫৩৩)। এ হাদিস শরিফ মূলত

কোরআনে কারীমের ওই (১)

আয়াতে কারীমারই প্রতিচ্ছবি

এবং প্রতিধ্বনি যে (২) আয়াতে

আল্লাহপাক পাপী বান্দাদের

পাপসমূহ ক্ষমা করার সুসংবাদ

দিয়েছেন। আল্লাহপাক বলেন,

‘আল্লাহ তওবাকারীকে

ভালোবাসেন এবং যারা পবিত্র

থাকে তাদেরও ভালোবাসেন’-

(সূরা বাকারা : আয়াত-২২২)।

অপর আয়াতে আল্লাহপাক বলেন,

‘হে মুমিনগণ! তোমরা আল্লাহর

কাছে তওবা কর বিশুদ্ধ তওবাই

নিশ্চয় তোমাদের পতিপালক

তোমাদের সৎকর্মগুলো মোচন

করে দেবেন এবং তোমাদের

দাখিল করবেন জান্নাতে, যার

পাদদেশে নদী প্রবাহিত।’ (সূরা

তাহরীম: আয়াত-৮)। অপর আয়াতে

আল্লাহপাক বলেন ‘হে মুমিনগণ

তোমরা সবাই আল্লাহপাকের

কাছে তওবা কর নিশ্চয় তোমরা

সফলকাম হবে।’ (সূরা নূর : আয়াত

৩১)। উল্লিখিত আয়াতসমূহ

ছাড়াও এমন অসংখ্য আয়াত

রয়েছে যেসব আয়াতের সারমর্ম

হলো গুনাহগার ব্যক্তি

আল্লাহপাকের কাছে যখন

নিজের গুনাহের জন্য ক্ষমা চায়

আল্লাহপাক তাকে ক্ষমা করে

দেন এবং নিজের প্রিয় বান্দা

হিসেবে কবুল করে নেন।

তাছাড়া হাদিস শরিফে রসুলে

কারীম সাল্লাল্লাহু আলাইহি

ওয়াসাল্লাম পাপী ব্যক্তির পাপ

মোচনের সুসংবাদ দিয়েছেন।

ইরশাদ হয়েছে : হজরত আবদুল্লাহ

ইবনে মাসউদ (রা.) থেকে বর্ণিত

যে মহানবী সাল্লাল্লাহ

আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ

করেছেন গুনাহ থেকে যে ব্যক্তি

তওবা করে সে এমন নিষ্পাপ হয়ে

যায় যেন তার কোনো গুনাহই

ছিল না (ইবনে মাজাহ্ হাদিস

৪২৫০ বায়হাকী, হাদিস ৭১৭৮

মুনযিরী, হাদিস-৪৫০৪)। অপর

হাদিসে ইরশাদ হয়েছে : হজরত

আনাস ইবনে মালেক (রা.) থেকে

বর্ণিত, তিনি বলেন, আদম

সন্তানের সবাই (কম বেশি)

গুনাহগার। আর এ গুনাহগারদের

মধ্যে তারাই শ্রেষ্ঠ যারা বেশি

বেশি তওবা করে (তিরমিযী

হাদিস ২৫০১, ইবনে মাজাহ

হাদিস ৪২৫১, ইমাম হাকেম খ- ৪

পৃ. ২৪৪ মুনযিরী হাদিস-৪৫৯৬)।

আল্লাহতায়ালা প্রত্যেক এমন

পাপীর জন্যও তওবার দুয়ার

খোলা রেখেছেন যে ব্যক্তি

বারবার পাপ করছে। সুতরাং এমন

ব্যক্তির জন্য এ পাপ

পরিত্যাগপূর্বক কলুষমুক্ত জীবনে

পরিবর্তিত করতে কোনো বাধা

নেই, কেননা হাদিস শরিফে

ইরশাদ হয়েছে, পাপী ব্যক্তির

পাপ যদি এতে অধিকও হয় যে,

তা আকাশ ছুঁয়ে যায় তবুও সে যখন

আল্লাহপাকের কাছে তওবা

করে আল্লাহপাক তাকে ক্ষমা

করে দেন। (ইবনে মাজাহ)।

অপর হাদিসে ইরশাদ হয়েছে :

হজরত আনাস (রা.) থেকে বর্ণিত

তিনি বলেন, আমি শুনেছি

সাল্লাল্লাহ আলাইহি

ওয়াসাল্লাম বলতেন,

আল্লাহপাক বলেছেন, হে আদম

সন্তান যতক্ষণ পর্যন্ত তুমি আমার

কাছে দোয়া করতে থাকবে এবং

আমার কাছে আশা করতে

থাকবে, তোমার যত গুনাহই হোক

না কেন আমি তা মাফ করে দেব।

আমি কারও পরোয়া করি না। হে

আদম সন্তান! তোমার গুনাহ যদি

আকাশের মেঘমালা পর্যন্ত

পৌঁছে যায়, অতঃপর তুমি আমার

কাছে ক্ষমা চাও আমি তোমাকে

ক্ষমা করে দেব (তিরমিযী

পৃষ্ঠা-১৯৪, খণ্ড-২)।


লেখক: পেশ ইমাম, বায়তুল

মোকাররম জাতীয় মসজিদ

শেয়ার করুন

পাঠকের মতামত