আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

পবিত্র শবে বরাত ৭ মার্চ

পবিত্র শবে বরাত ৭ মার্চ

ছবি: এলএবাংলাটাইমস

বাংলাদেশের আকাশে পবিত্র শাবান মাসের চাঁদ দেখা গেছে। বুধবার (২২ জানুয়ারি) থেকে ১৪৪৪ হিজরি সনের এ মাস গণনা শুরু হবে।

এ হিসাবে আগামী ১৪ শাবান অর্থাৎ ৭ মার্চ মঙ্গলবার রাতে পালিত হবে পবিত্র শবে বরাত বা লাইলাতুল বরাত। মুসলমানরা বিশ্বাস করেন শবে বরাতের রাতে পরবর্তী এক বছরের ভাগ্য নির্ধারিত হয়।

মঙ্গলবার সন্ধ্যায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদে ইসলামিক ফাউন্ডেশনের সভা কক্ষে জাতীয় চাঁদ দেখা কমিটির সভায় এ সিদ্ধান্ত হয়। সন্ধ্যা সাড়ে ছয়টায় শুরু হয়ে রাত ৯টা পর্যন্ত চলে সভা। দেশের আকাশে চাঁদ দেখার তথ্য নিশ্চিত করতে এই দীর্ঘ সময় লাগে।

সভায় সভাপতিত্ব করেন ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান। চাঁদ দেখার খবর ঘোষণা করেন ইসলামিক ফাউন্ডেশনের মহাপরিচালক মহাঃ বশিরুল আলম। সভায় বায়তুল মোকাররম জাতীয় মসজিদের খতিব মাওলানা রুহুল আমিনসহ সরকারের বিভিন্ন সংস্থার উর্দ্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
মুসলমানদের অনেকে শবে বরাতকে সৌভাগ্য রজনী হিসেবে গণ্য করেন। ধর্মীয় ভাবগাম্ভীর্য ও ইবাদত বন্দেগির মাধ্যমে রাতটি কাটান। শবে বরাতের পরের দিন নফল রোজা রাখেন অনেকেই। শবে বরাত উপলক্ষে আগামী ৮ মার্চ বুধবার সরকারি ছুটি।

এলএবাংলাটাইমস/এজেড

শেয়ার করুন

পাঠকের মতামত