আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

মুসলিম উম্মাহর কল্যাণ ও ঐক্য কামনায় আজ আখেরি মোনাজাত

মুসলিম উম্মাহর কল্যাণ ও ঐক্য কামনায় আজ আখেরি মোনাজাত

বিশ্ব ইজতেমা ২০১৬

দেশের কল্যাণ, মুসলিম উম্মাহর ঐক্য, ও আখেরাত
এবং দুনিয়ার শান্তি কামনায় আখেরি মোনাজাতের
মাধ্যমে শেষ হয়েছে বিশ্ব ইজতেমার প্রথম
পর্ব। রোববার সকাল সোয়া ১১টায় এ মোনাজাত শুরু
হয়। মোনাজাত পরিচালনা করেন তাবলিগ জামাতের
শীর্ষ স্থানীয় মুরুব্বি ভারতের মাওলানা সা’দ। এ সময়
তার সঙ্গে হাত তুলেন দেশ-বিদেশের লাখ লাখ
ধর্মপ্রাণ মুসল্লি।
কহর দরিয়াখ্যাত টঙ্গীর তুরাগ পাড়ের ইজতেমা
ময়দান ও এর আশপাশ এলাকা 'আমিন, আল্লাহুম্মা আমিন'
এ মুখরিত হয়ে উঠে। এ ছাড়া সারাদেশে অনেকে
টিভির মাধ্যমে ঘরে বসে মোনাজাতে অংশ নেন।
মোনাজাতে আত্মশুদ্ধি ও নিজ নিজ গুনাহ মাফের
পাশাপাশি দুনিয়ার সব বালা-মুসিবত থেকে হেফাজতের
জন্য দুই হাত তুলে মহান আল্লাহ রাব্বুল
আলামীনের দরবারে প্রার্থনা করেন।
এর আগে প্রচন্ড শীত ও তীব্র কুয়াশা উপেক্ষা
করে রাজধানী ঢাকা, গাজীপুর ও এর আশপাশ এলাকার
লাখ লাখ মানুষ আখেরি মোনাজাতে শরিক হতে
দলে দলে ইজতেমা স্থলে আসেন। অনেকে
মোনাজাতে শরিক হওয়ার উদ্দেশ্যে রোববার
ভোর থেকেই ইজতেমা স্থলে এসে পৌঁছেন।
ইজতেমা স্থলের আশপাশের এলাকায় যানবাহন চলাচল
রাত থেকে বন্ধ থাকায় ফজরের নামাজের পর
থেকে পায়ে হেঁটে দলে দলে লোক
ইজতেমা স্থলে আসেন।


শেয়ার করুন

পাঠকের মতামত