আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

আমেরিকান মুসলিমদের ওবামার ‘ধন্যবাদ’

আমেরিকান মুসলিমদের ওবামার ‘ধন্যবাদ’

মসজিদ পরিদর্শন

 মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা প্রথমবারের মত যুক্তরাষ্ট্রের কোনো মসজিদ পরিদর্শন করলেন। এসময় ওবামা বলেন, ‘আমাদের দেশে’ ইসলামবিরোধী বাগাড়ম্বরের কোনো স্থান নেই।

তিনি  রিপাবলিকান দলীয় প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পের নামোল্লেখ না করেই তার সমালোচনা করেন এই বলে যে কিছু রাজনীতিক  ইসলাম সম্পর্কে ‘ খোড়া রাজনৈতিক বাগাড়ম্বর চালাচ্ছেন।’

তিনি মুসলিম আমেরিকানদের উচ্ছ্বসিত প্রশংসা করে বলেন,  তাদের অনেকেই আমেরিকার ‘সবচেয়ে শ্রদ্ধাভাজন ও দেশপ্রেমিক’।

বুধবার ম্যারিল্যান্ডের ইসলামিক সোসাইটি অব বাল্টিমোর মস্ক পরিদর্শন শেষে ভাষণ দিচ্ছিলেন তিনি। মসজিদের পাশাপাশি এখানে দ্বাদশ শ্রেণি পর্যন্ত পড়ানোর একটি স্কুলও রয়েছে।

সাত বছর মার্কিন প্রেসিডেন্টের দায়িত্ব পালনকালে ওবামা বিশ্বের অন্যান্য দেশের মসজিদ পরিদর্শন করলেও নিজ দেশে এই প্রথম তিনি কোনো মসজিদ পরিদর্শন করলেন।

মার্কিন প্রেসিডেন্টরা সাধারণত কোনো উপাসনালয় পরিদর্শন করেন না।

ভাষণের শুরুতেই ওবামা বলেন, ‘ প্রথমেই আমি দুটি শব্দ বলতে চাই যা মুসলিম আমেরিকানরা প্রায়ই শোনেন না এবং সেটি হলো: ‘আপনাদের ধন্যবাদ।’

‘আমাদের কমিউনিটির সেবার জন্য আপনাদের ধন্যবাদ, প্রতিবেশীদের জীবনমান উন্নয়ন ও একটি আমেরিকার পরিবার হিসেবে আমাদের শক্তিশালী ও ঐক্যবদ্ধ রাখার জন্য আপনাদের ধন্যবাদ।’



শেয়ার করুন

পাঠকের মতামত