আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

অনলাইনে হজ নিবন্ধন কার্যক্রম শুরু ২৩ মার্চ

অনলাইনে হজ নিবন্ধন কার্যক্রম শুরু ২৩ মার্চ

আগামী ২৩ মার্চ থেকে আনুষ্ঠানিকভাবে সরকারি ও বেসরকারি পর্যায়ে হজ নিবন্ধন কার্যক্রম শুরু হবে বলে জানিয়েছেন ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমান।

তিনি বলেন, ‘চলতি বছরের হজযাত্রীদের অনলাইনে প্রাক-নিবন্ধন কার্যক্রম ২৩ মার্চ শুরু হবে। শেষ হবে আগামী ৩০মে।

রোববার বেলা সাড়ে ১১টায় ধর্মমন্ত্রণালয়ের সভাকক্ষে অনলাইনে হজের প্রাক নিবন্ধন কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে তিনি এ কথা বলেন।
অধ্যক্ষ মতিউর রহমান বলেন, ‘১ লাখ ১ হাজার ৭৫৮ জনের কোটা পূরণ হলেই নিবন্ধন কার্যক্রম শেষ হবে। এবার হজের প্রাক-নিবন্ধন ফি ধরা হয়েছে ৩০ হাজার টাকা। নিবন্ধনের পর যদি কেউ হজে যেতে না চান, তাকে ২৮ হাজার টাকা ফেরত দেওয়া হবে।

হজ ব্যবস্থাপনায় কোনো ধরণের অনিয়ম সহ্য করা হবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করে ধর্মমন্ত্রী বলেন, ‘হজযাত্রীরা আল্লাহর মেহমান। তাদের ব্যবস্থাপনায় কোনো প্রকার অনিয়ম হলে বরদাশত করা হবে না। সরকারি ও বেসরকারি পর্যায়ে সবাইকে বাংলাদেশ ও সৌদি সরকারের নিয়ম নীতি মেনে চলতে হবে।’

তিনি বলেন, ‘যত প্রভাবশালীই হোক, হজ ব্যবস্থাপনায় অনিয়ম হলে, এর সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।’
ধর্ম সচিব আবদুল জলিল বলেন, ‘অনলাইনে প্রাক-নিবন্ধন কার্যক্রম আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হলেও ২৩ মার্চ থেকে সারাদেশে পুরোদমে চলবে। ২১ মার্চ সোনালি ব্যাংক সংশ্লিষ্ট ২৪টি ব্যাংকের সঙ্গে চুক্তি করার পর ২২ মার্চ মনোনীত এজেন্সিগুলোকে ‘ইউজার পাসওয়ার্ড’ দেওয়া হবে। যাতে তারা অনলাইনে প্রাক-নিবন্ধন করতে পারে।’

তিনি বলেন, ‘নতুন নিয়ম অনুযায়ী, এবার সরকারিভাবে হজে যেতে চাইলে ৩০ হাজার এবং বেসরকারিভাবে ৩০ হাজার ৭৫২ টাকা জমা দিয়ে অনলাইনে প্রাক-নিবন্ধন করতে হবে। প্রাক-নিবন্ধনের পর একটি নিবন্ধন নম্বর দেওয়া হবে। এরপর হজ প্যাকেজের বাকি টাকা জমা দিলে একটি আইডি নম্বর দেওয়া হবে। এই নম্বর ব্যবহার করে ব্যাংকের ছাড়পত্র আনার পর হজের ভিসার জন্য পিলগ্রিম আইডি নম্বর দেওয়া হবে। এরপরই দেওয়া হবে হজের ভিসা। এসব ধাপের কোনো একটিতে ত্রুটি বিচ্যুতি থাকলে হজে যাওয়া সম্ভব হবে না।’
সচিব বলেন, ‘প্রাক-নিবন্ধনের ক্ষেত্রে ১৮ বছরের ঊর্ধ্বে সব ব্যক্তির জন্য এনআইডির তথ্য দেওয়া বাধ্যতামূলক। কম বয়সীদের ক্ষেত্রে জন্মনিবন্ধন সনদ জমা দিতে হবে।’

প্রসঙ্গত, এবার সরকারিভাবে হজে যেতে পারবেন ১০ হাজার এবং বেসরকারিভাবে ৯১ হাজার ৭৫৮ জন।

অনুষ্ঠানে ধর্মসচিব ছাড়াও উপস্থিত ছিলেন ধর্ম মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. শহিদুজ্জামান, হজ এজেন্সিস এসোসিয়েশন অব বাংলাদেশ (হাব) সভাপতি মোহাম্মদ ইব্রাহিম বাহার, মহাসচিব শেখ মো. আব্দুল্লাহসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা।

শেয়ার করুন

পাঠকের মতামত