আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

অসুস্থ ব্যক্তি যেভাবে নামাজ পড়বেন

অসুস্থ ব্যক্তি যেভাবে নামাজ পড়বেন

নামাজের স্বাভাবিক নিয়ম দাঁড়িয়ে আদায় করা। তবে অসুস্থতার কারণে অনেকেই দাঁড়িয়ে নামজ পড়তে অক্ষম। এ ক্ষেত্রে তাকে অন্য পদ্ধতিতে নামাজ পড়তে হবে। অসুস্থতার অজুহাতে নামাজ না পড়ার হুকুম নেই। কুরআন এবং হাদিসের আলোকে অসুস্থ ব্যক্তির নামাজের পদ্ধতিগুলো হলোÑ
নামাজি অসুস্থ হলে এবং দাঁড়াতে অপারগ হলে তাশাহহুদের বৈঠকের মতো অথবা চারজানু হয়ে বসে নামাজ আদায় করতে হবে।
যদি বসেও আদায় করতে অক্ষম হয় তবে ডান পার্শে¦র উপর ভর দিয়ে, তাও যদি কষ্টকর হয় তবে বাম পার্শ্বের উপর ভর দিয়ে নামাজ আদায় করতে হবে।
এভাবেও যদি নামাজ পড়তে সক্ষম না হয়, তবে কিবলার দিকে পা দিয়ে চিত হয়ে শুয়ে মাথা দ্বারা বুকের দিকে ইশারা করে রুক ও সিজদা আদায় করবে। তবে সিজদার সময় রুকুর চেয়ে একটু বেশি মাথা ঝুকাবে।
সর্বোপরি জ্ঞান থাকা পর্যন্ত কোনো নামাজির নামাজ মাফ হবে না। অসুস্থ ব্যক্তি তার সুবিধা মতো নামাজ আদায় করবে।
হাদিস শরিফে রাসুল সা. অসুস্থ ব্যক্তির নামাজের বিবরণ দিয়েছেন, হজরত ইমরান ইবনে হুসাইন রা. হতে বর্ণিত, তিনি বলেন, আমার অশ্ব রোগ ছিল, এ অবস্থায় কিভাবে নামাজ আদায় করবো তা রাসুলুল্লাহ সা. কে জিজ্ঞেস করলাম। তিনি বললেন, ‘দাঁড়িয়ে নামাজ আদায় কর, যদি না পার তবে বসে কর, তাও যদি না পার তাহলে এক পার্শ্বের উপর আদায় কর।’ [বুখারি শরিফ : ১/১৫০]
উপরের হাদিস থেকেই বুঝা যায়, নামাজের গুরুত্ব কত অধিক। সুতরাং মহান আল্লাহ তাআলা মুসলিম উম্মাহকে সুস্থতা ও অসুস্থতার মাঝে যথা সময়ে নামাজ আদায় করার তাওফিক দান করুন। আমিন।
লেখকঃ আমানুল্লাহ নোমান

শেয়ার করুন

পাঠকের মতামত