আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

কোথায় সব চেয়ে দীর্ঘ রোজা

কোথায় সব চেয়ে দীর্ঘ রোজা

দুনিয়াব্যাপী পবিত্র রমজান মাস শুরু হয়েছে। কিন্তু সূর্যোদয় ও সূর্যাস্তের সময়ের মধ্যে ব্যবধানের কারণে বিভিন্ন দেশে রোজা পালনে সময়ের তারতম্য রয়েছে। সারাবিশ্বে কোন দেশ কত ঘণ্টা রোজা পালন করছে তার একটি চিত্র তুলে ধরেছে আরব আমিরাতের জাতীয় দৈনিক খালিজ টাইমস।

এতে বলা হয়েছে, সবচেয়ে দীর্ঘসময় রোজা পালন করতে হচ্ছে সুইডেন ও ডেনমার্কের মুসলিমদেরকে। অন্যদিকে, সবচেয়ে কম সময় রোজা পালন করছেন আজেন্টিনা ও অস্ট্রেলিয়ার মুসিলমরা।

চলুন এক নজরে দেখে নেওয়া যাক; কোন দেশের মুসলিমরা কত ঘণ্টা রোজা পালন করছেন...

ডেনমার্ক : এই দেশের মুসলিমরা সবচেয়ে বেশি সময় ধরে রোজা পালন করছেন। সেহরি খাওয়ার পর থেকে ইফতার পর্যন্ত মোট ২১ ঘণ্টা রোজা পালন করছেন দেশটিতে থাকা মুসলিমরা।

আইসল্যান্ড, সুইডেন ও নরওয়ে : এই তিন দেশের মুসলিমদেরকে ২০ রোজা পালন করতে হচ্ছে।

নেদারল্যান্ড ও বেলজিয়াম : এই দুই দেশে সাড়ে ১৮ ঘণ্টা রোজা রাখতে হচ্ছে। এরপরেই আছে স্পেন (১৭ ঘণ্টা),
জার্মানিতে সাড়ে ১৬ ঘণ্টা। গত ৩০ বছরের মধ্যে ইংল্যান্ডের বিভিন্ন এলাকায় ১৬ থেকে ১৯ ঘণ্টা পর্যন্ত রোজা রাখতে হচ্ছে। যুক্তরাষ্ট্র, ফ্রান্স ও ইতালিতে রোজা ১৬ ঘণ্টা।

মধ্যপ্রাচ্য : সংযুক্ত আরব আমিরাতে ১৫ ঘণ্টা, মিসরে ১৬ ঘণ্টা, ফিলিস্তিনে ১৫ ঘণ্টা রোজা পালন করতে হচ্ছে। ইয়েমেনের মুসলিমরা ১৪ ঘণ্টা ৫০ মিনিট, কাতারের ১৪ ঘণ্টা ৪০ মিনিট, কুয়েত, ইরাক, জর্ডান, আলজেরিয়া, মরক্কো, লিবিয়া, সুদানে ১৪ ঘণ্টা রোজা রাখছেন মুসলিমরা। সৌদি আরবে ১৫ ঘণ্টা।

এশিয়া : পাকিস্তানে ১৫ থেকে ১৬ ঘণ্টা রোজা পালন করতে হচ্ছে, বাংলাদেশের মুসলিমরা ১৫ ঘণ্টার কিছু বেশি রোজা রাখছেন। ভারতে স্থানভেদে ১৪ থেকে ১৬ ঘণ্টা।

আর্জেন্টিনা ও অস্ট্রেলিয়া : সবচেয়ে কম সময় রোজা রাখা হচ্ছে এই দুই দেশে। আজেন্টিনায় সাড়ে ৯ ঘণ্টা ও অস্ট্রেলিয়ায় ১০ ঘণ্টা, ব্রাজিলে ১১ ঘণ্টা রোজা রাখছেন মুসলিমরা।

শেয়ার করুন

পাঠকের মতামত