আপডেট :

        নতুন আইফোন উন্মোচন অ্যাপলের, থাকছে ফোল্ডেবল ‘ডুও’

        গার্ডেনায় গাড়ি থামিয়ে মিলল ৫ লাখ ডলারের চোরাই ও নকল পণ্য, গ্রেপ্তার ১

        ক্যালিফোর্নিয়ার খালে মিলল বরফযুগের ১০ হাজার বছরের পুরোনো ম্যাস্টোডনের দাঁত

        অপ্রাপ্তবয়স্কের সঙ্গে দেখা করার চেষ্টার অভিযোগে ক্যালিফোর্নিয়ায় স্কুলের অধ্যক্ষ গ্রেপ্তার

        নভেম্বরের নির্বাচন শেষ না হওয়া পর্যন্ত ইরান যুদ্ধ চলবে: ট্রাম্প

        যুক্তরাষ্ট্র-হুথি হামলার পর প্রথমবার ১০০ ডলার ছাড়াল তেলের দাম

        রিপাবলিকানরা জিতলে প্রত্যেক প্রাপ্তবয়স্ক মার্কিন নাগরিককে ৫ হাজার ডলার দেওয়ার প্রতিশ্রুতি ট্রাম্পের

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় তীব্র গরম ও আর্দ্রতা, তাপমাত্রা উঠবে তিন অঙ্কে

        নিকোলাস কেজের মালিবুর বাড়ির সামনে বিশাল গর্ত, জরুরি অবস্থা জারি

        মিয়ামিতে বিমান দুর্ঘটনা, নিহত পাঁচজনই মাটিতে থাকা দুটি গাড়িতে ছিলেন

        ইরানি তেলবাহী ট্যাংকারে যুক্তরাষ্ট্রের হামলা, জর্ডানে মার্কিন ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র

        ২৪ কোটি ৫০ লাখ ডলারের ক্রিপ্টো চুরির মামলায় দোষ স্বীকার সিঙ্গাপুরের যুবকের

        লস এঞ্জেলেসের উপকূলে ২৪ অভিবাসীসহ নৌকা আটক

        কানাডার মদ, মোটরবাইকসহ বিভিন্ন পণ্যে যুক্তরাষ্ট্রের আমদানি নিষেধাজ্ঞা

        প্রশান্ত মহাসাগরে একসঙ্গে দুই হারিকেন, ঝুঁকিতে হাওয়াই ও দক্ষিণ ক্যালিফোর্নিয়া

        ঝড়-বৃষ্টিতে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় বিদ্যুৎ বিভ্রাট, অচল ট্রাফিক সিগন্যাল

        রাস্তার পাশে নবজাতকের মরদেহ, ১৪ বছরের কিশোরীকে খুঁজতে অ্যাম্বার অ্যালার্ট

        মার্কিন হামলার জবাব আরও দ্রুত ও ভয়াবহ হবে: ইরানের হুঁশিয়ারি

        ৯/১১ হামলার মামলার কেন্দ্রীয় ব্যক্তির উগ্রপন্থী যোগাযোগের নতুন ভিডিও প্রকাশ

        মিয়ামি বিমানবন্দরে অ্যামাজনের কার্গো বিমান বিধ্বস্ত, নিহত ৫

চুক্তি সম্পন্ন : কোটা বাড়েনি, হজে যেতে পারবেন সোয়া লাখ বাংলাদেশী

চুক্তি সম্পন্ন : কোটা বাড়েনি, হজে যেতে পারবেন সোয়া লাখ বাংলাদেশী

এ বছর হজযাত্রী কোটা বাড়েনি। গত বছরের মতো ২০১৮ সালের হজেও বাংলাদেশ থেকে মোট এক লাখ ২৭ হাজার ১৯৮ জন হজ করতে যেতে পারবেন। এর মধ্যে সাত হাজার সরকারি ব্যবস্থাপনায় এবং বাকি এক লাখ ২০ হাজার ১৯৮ জন যাবেন বেসরকারি এজেন্সির মাধ্যমে।

ধর্মমন্ত্রণালয়ের সিনিয়র তথ্য অফিসার মোহাম্মদ আনোয়ার হোসাইন নয়াদিগন্তকে জানান, গত ১৪ জানুয়ারি সৌদি আরবে সে দেশের হজ ও ওমরা বিষয়ক মন্ত্রী ড. সালেহ তাহের বিন বানতেন এবং বাংলাদেশের ধর্মমন্ত্রী অধ্যক্ষ মতিউর রহমানের উপস্থিতিতে হজ চুক্তি সম্পন্ন হয়। এ সময় ধর্ম মন্ত্রণালয়ের ভারপ্রাপ্ত সচিব আনিছুর রহমান, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটক সচিব, সৌদি আরবে নিযুক্ত বাংলাদেশ রাষ্ট্রদূত ও কাউন্সিলর হজ উপস্থিত ছিলেন।

আনোয়ার হোসাইন বলেন, হজযাত্রী বাড়ানোর জন্য আমাদের আবেদন ছিল। তবে এ বছর কোনো দেশেরই হজযাত্রী কোটা বাড়েনি। সেজন্য আমাদেরও বাড়েনি। গত বছরের সংখ্যাই বহাল রয়েছে।

হজ চুক্তি করতে ধর্মমন্ত্রীসহ কর্মকর্তারা গত ১২ জানুয়ারি সৌদি আরবে যান। তারা দেশে ফিরে হজ চুক্তির বিস্তারিত জানাবেন বলে উল্লেখ করেন ধর্মমন্ত্রণালয়ের এ সিনিয়র তথ্য অফিসার।


এলএবাংলাটাইমস/আইএল/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত