আপডেট :

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

        হারিকেন ইসাইয়াসের তাণ্ডবে যুক্তরাষ্ট্রে চারজনের মৃ ত্যু, বিদ্যুৎহীন পাঁচ লাখ মানুষ

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের জোয়ারে প্লাবিত নিউপোর্ট বিচ, স্থানীয় জরুরি অবস্থা ঘোষণা কর্তৃপক্ষের

        বাড়ির সামনের লনে ঘুমন্ত আইসিই কর্মকর্তা গুলিবিদ্ধ, হামলার অভিযোগ কর্তৃপক্ষের

        ট্রপিক্যাল স্টর্ম র‍্যাচেলের আগমনে সতর্ক দক্ষিণ ক্যালিফোর্নিয়া, কর্মকর্তা বললেন আরও ভয়াবহ পরিস্থিতি আসছে

        ফ্লোরিডায় আঘাতের পর শক্তি হারাল হারিকেন ইসাইয়াস, দক্ষিণ যুক্তরাষ্ট্রজুড়ে বন্যার শঙ্কা

        প্রায় ৯০ বছর পর যুক্তরাষ্ট্রে আবার প্রকাশ্যে মৃত্যুদণ্ড, কেন ফিরছে পুরোনো শাস্তির আয়োজন

        অমীমাংসিত খু নের মামলায় পুলিশের কাছে ভুয়া তথ্য পাঠাল অ্যানথ্রপিকের এআই

বিশ্বকাপ বাছাইয়ে রাউন্ড-২ এর ম্যাচে কাতারের বিপক্ষে মাঠে নামে ভারত

বিশ্বকাপ বাছাইয়ে রাউন্ড-২ এর ম্যাচে কাতারের বিপক্ষে মাঠে নামে ভারত

বিশ্বকাপ বাছাইয়ে রাউন্ড-২ এর ম্যাচে কাতারের বিপক্ষে মাঠে নামে ভারত। পরের রাউন্ডে যেতে এই ম্যাচ জয় প্রয়োজন ছিল ভারতের। তবে বিতর্কিত এক গোলে ২-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে ভারত। সেইসঙ্গে বিশ্বকাপ স্বপ্ন শেষ ইগর স্টিমাচের শিষ্যদের।


ম্যাচের শুরু থেকে ভারতের ওপর আধিপত্য বিস্তার করে খেলতে থাকে কাতার। তবে ধীরে ধীরে নিজেদের গুছিয়ে নেয় ভারত। ম্যাচের ৩৬ মিনিটে গোলের দেখা পায় ভারত। লালিয়ানজুয়ালা ছাংতের করা গোলে লিড নেয় ভারত। ১-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় ভারত।

বিরতি থেকে ফিরে গোল শোধে মরিয়া হয়ে খেলতে থাকে কাতার। তবে আক্রমণে আটকে যায় ভারতীয় ডিফেন্সে। ম্যাচের ৭৪ মিনিটে গোল শোধ করে কাতার। এই গোল নিয়েই দেখা দেয় বিতর্ক। 


 
বল গোল পোস্টের পাশ দিয়ে বাইরে চলে যায়। তবে কাতারের আল হাসান সেই বল মাঠে ঢুকিয়ে দিলে সেখান থেকে গোল করেন ইউসুফ আয়মান। এরপর ভারতের ফুটবলাররা রেফারির কাছে অভিযোগ করেন। তবে তা নাকচ করে দেন রেফারি।

এরপর ম্যাচের ৮৬ মিনিটে আহমেদ আল রাউইয়ি গোল করে লিড এনে দেন কাতারকে। শেষ পর্যন্ত আর কোনো গোল না হলে ২-১ গোলের হার নিয়ে মাঠ ছাড়ে ইগোর স্টিমাচের শিষ্যরা।  

 

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত