আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও লড়াই করে জিততে পারেনি যুক্তরাষ্ট্র

শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও লড়াই করে জিততে পারেনি যুক্তরাষ্ট্র

বিশ্বকাপ শুরুর আগে বাংলাদেশের বিপক্ষে সিরিজ জিতে চমক দেখিয়েছিল যুক্তরাষ্ট্র। এরপর বিশ্বকাপেও সেই চমক অব্যাহত রেখেছিল স্বাগতিক দেশটি। পাকিস্তানের মতো পরাশক্তিকে বিদায় করে সুপার এইটে জায়গা করে নেয় যুক্তরাষ্ট্র। সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে শক্তিশালী দক্ষিণ আফ্রিকার বিপক্ষেও লড়াই করেছে মার্কিনিরা। তবে জিততে পারেনি তারা। প্রোটিয়াদের কাছে ১৮ রানে হেরেছে যুক্তরাষ্ট্র।


বুধবার (১৯ জুন) অ্যান্টিগুয়ার নর্থ সাউন্ডে টস জিতে দক্ষিণ আফ্রিকাকে ব্যাটিংয়ে পাঠান যুক্তরাষ্ট্রের ভারপ্রাপ্ত অধিনায়ক অ্যারোন জন্স। ব্যাট করতে নেমে কুইন্টন ডি করে ঝড়ো ব্যাটিংয়ে শক্ত পুঁজি পায় দক্ষিণ আফ্রিকা। 

 

২০ ওভার শেষে ৪ উইকেট হারিয়ে ১৯৪ রান সংগ্রহ করে প্রোটিয়ারা। ডি কক ৪০ বলে ৭৪ ও এইডেন মার্করাম ৩২ বলে ৪৬ রান করেন। যুক্তরাষ্ট্রের পক্ষে সৌরভ নেত্রাভালাকার ও হারমিত সিং নেন ২টি করে উইকেট।   

১৯৫ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে দলকে ভালো শুরু এনে দেন দুই ওপেনার স্টিভেন টেইলর ও আন্দ্রিয়েস গউস। উদ্বোধনী জুটিতে ৩৩ রান যোগ করেন এই দুই ব্যাটার। তবে ১৪ বলে ২৪ রান করে আউট হন টেইলর।

তার বিদায়ের পর নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে যুক্তরাষ্ট্র। তবে একপ্রান্ত আগলে রেখে আগ্রাসী ব্যাটিং করতে থাকেন গউস। সাবলীল ব্যাটিংয়ে ফিফটি তুলে নেন তিনি।

শেষ দিকে হারমিত সিংয়ের ২২ বলে ৩৮ রানে ভর করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৭৬ রান সংগ্রহ করতে সক্ষম হয় যুক্তরাষ্ট্র। ৪৭ বলে ৮০ রানে অপরাজিত থাকেন গউস। প্রোটয়াদের পক্ষে কাগিসো রাবাদা নেন ৩টি উইকেট।    

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত