আপডেট :

        দক্ষিণ লস এঞ্জেলেসের স্কুলে বন্দুকসহ শিক্ষার্থী আটক

        ক্যালিফোর্নিয়ার গভর্নর নির্বাচনে বেসেরার বড় ব্যবধান, পিছিয়ে হিলটন

        লস এঞ্জেলেসে অভিযানে প্রায় ২ লাখ ডলারের চোরাই পণ্য উদ্ধার

        হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি কারোলিন লেভিট পদ ছাড়ছেন

        টেক্সাসে সামরিক হেলিকপ্টার বিধ্বস্ত, নিহত ২

        ক্যালিফোর্নিয়ায় উবার-লিফট চালকদের ইউনিয়ন গঠনের পথে বড় অগ্রগতি

        লস এঞ্জেলেস বিমানবন্দরে ফেডারেল সরকারের ২৬৯ মিলিয়ন ডলার অনুদান

        লস এঞ্জেলেসের সান ভ্যালিতে গৃহহীনদের জন্য নতুন ছোট ঘরের গ্রাম

        ২০২৭ সাল থেকে ক্যালিফোর্নিয়ায় সর্বনিম্ন মজুরি হবে ঘণ্টায় ১৭.৪০ ডলার

        ই-মোটরসাইকেল দুর্ঘটনায় নিহত ১, গুরুতর আহত ১

        জন্মসূত্রে নাগরিকত্ব ইস্যুতে সুপ্রিম কোর্টে আবেদন করল না ট্রাম্প প্রশাসন

        যুক্তরাষ্ট্রে ‘বিস্ফোরণধর্মী ডায়রিয়া’ সৃষ্টিকারী পরজীবীর প্রাদুর্ভাব, আক্রান্ত হতে পারেন ১৮ হাজারের বেশি মানুষ

        ইরানের হামলার চেষ্টার জবাবে ব্যাপক বিমান হামলা চালানোর দাবি যুক্তরাষ্ট্রের

        বর্ডার প্যাট্রোল পর্যবেক্ষণের পর গ্লোবাল এন্ট্রি বাতিল, যুক্তরাষ্ট্র সরকারের বিরুদ্ধে নারীর মামলা

        ট্রাম্পের সঙ্গে পৃথক বৈঠক জেলেনস্কি ও নেতানিয়াহুর, আলোচনায় ইউক্রেন ও ইরান যুদ্ধ

        ইরান-যুক্তরাষ্ট্রের পাল্টাপাল্টি হামলা, ফের উত্তেজনা

        ক্যালিফোর্নিয়ায় আবার বাড়ছে করোনা সংক্রমণ, সতর্ক থাকার পরামর্শ স্বাস্থ্য কর্মকর্তাদের

        টরন্টোর মার্কিন কনস্যুলেটে আবারও গুলি, চলতি বছরে দ্বিতীয় হামলা

        ৭৫ দেশের ভিসা স্থগিতাদেশ চ্যালেঞ্জের মামলা খারিজ, নতুন আবেদন করার সুযোগ দিলেন মার্কিন আদালত

        কোভিড ত্রাণ জালিয়াতি: এফবিআইয়ের জালে পলাতক নারী

আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে ভারত

আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে ভারত

টি-টোয়েন্টি বিশ্বকাপের সুপার এইটে নিজেদের প্রথম ম্যাচে আফগানিস্তানের বিপক্ষে মাঠে নামছে ভারত। শনিবার (২০ জুন) বার্বাডোজের ব্রিজটাউনের কেনিংসটন ওভালে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নিয়ে ভারতের অধিনায়ক রোহিত শর্মা।


এবারের আসরের হট ফেভারিট ভারত। গ্রুপ পর্বে চার ম্যাচের তিনটিতে জিতেছে ভারত। আয়ারল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটের জয় দিয়ে বিশ্বকাপ মিশন শুরুর পর চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিপক্ষে ৬ রানের রোমাঞ্চকর জয় পায় রোহিত শর্মার দল। এরপর যুক্তরাষ্ট্রকে ৭ উইকেটে হারানোর পর কানাডার বিপক্ষে শেষ ম্যাচটি বৃষ্টিতে পরিত্যক্ত হয়। 


এদিকে বেশ ছন্দে রয়েছে আফগানিস্তান। নিউজিল্যান্ডকে বিদায় করে সুপার এইটে জায়গা করে নিয়েছে আফগানরা। উগান্ডা, নিউ জিল্যান্ড ও পাপুয়া নিউ গিনির বিপক্ষে নিজেদের প্রথম তিন ম্যাচ জিতে সহজেই সুপার এইট নিশ্চিত করে তারা। শেষ ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের কাছে হারলেও সুপার এইটে নিজেদের সেরাটা দিতে চায় আফগানরা।

ভারত একাদশ: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, রিঝভ পন্থ, সূর্যকুমার যাদব, শিভম দুবে, হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, আর্শদীপ সিং, জসপ্রীত বুমরাহ।


আফগানিস্তান একাদশ: রহমানুল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, হজরতুল্লাহ জাজাই, গুলাবদ্দিন নাইব, আজমতুল্লাহ ওমরজাই, মোহাম্মদ নবি, নাজিবুল্লাহ জাদরান, রশিদ খান, নূর আহমেদ, নাভিন-উল-হক, ফজলহক ফারুকি। 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত