আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

রোহিত শর্মার ঝড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহ ভারতের

রোহিত শর্মার ঝড়ো ব্যাটিংয়ে বড় সংগ্রহ ভারতের

সেমিফাইনালে খেলার আশা বাঁচিয়ে রাখতে জিততে হবে অস্ট্রেলিয়াকে। এমন গুরুত্বপূর্ণ ম্যাচে ভারতের রানের পাহাড়ে পৃষ্ট অস্ট্রেলিয়া। সুপার এইটে নিজের শেষ ম্যাচে রোহিত শর্মার ঝড়ো ব্যাটিংয়ে অজিদের ২০৬ রানের বড় লক্ষ্য ছুঁড়ে দিয়েছে ভারত। 


সোমবার (২৪ জুন) সেন্ট লুসিয়ায় টস জিতে ভারতকে ব্যাটিংয়ে পাঠান অজি অধিনায়ক মিচেল মার্শ। ব্যাট করতে নেমে শুরুতেই বিরাট কোহলির উইকেট হারায় ভারত। রানের খাতা খোলার আগেই সাজঘরে ফিরে যান তিনি।


কোহলির বিদায়ের পর ঋশভ পন্থকে সঙ্গে নিয়ে অজি বোলারদের ওপর চড়াও হন রোহিত। আগ্রাসী ব্যাটিংয়ে মাত্র ১৯ বলে ফিফটি তুলে নেন ভারতের অধিনায়ক। পন্থকে সঙ্গে নিয়ে ৮৭ রানের জুটি গড়েন রোহিত।

তবে দলীয় ৯৩ রানে ১৪ বলে ১৫ রান করে আউট হন পন্থ। এরপরও ব্যাটিং তাণ্ডব চালিয়ে যান রোহিত। কিন্তু অল্পের জন্য সেঞ্চুরি মিস করেন এই ওপেনার। দলীয় ১২৭ রানে ৪১ বলে ৯১ রানের ঝড়ো ইনিংস খেলে সাজঘরে ফিরে যান রোহিত।


এরপর সূর্যুকুমার যাদবের ১৬ বলে ৩১ ও হার্দিক পান্ডিয়ার ১৭ বলে ২৭ রানে ভর করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ২০৫ রান সংগ্রহ করে ভারত। অস্ট্রেলিয়ার পক্ষে মিচেল স্টার্ক নেন ২টি উইকেট।   

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত