আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

বিশ্বচ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেয়েছে ভারত

বিশ্বচ্যাম্পিয়ন হয়ে কত টাকা পেয়েছে ভারত

পর্দা নেমেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের। শ্বাসরুদ্ধকর ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ৭ রানে হারিয়ে শিরোপা নিজেদের করে নিয়েছে ভারত। সেইসঙ্গে ১৭ বছরের আক্ষেপ ঘুচিয়ে নিজেদের দ্বিতীয় টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা নিজেদের করে নিয়েছে রোহিত শর্মার দল। এর আগে ২০০৭ সালে প্রথমবার শিরোপা জিতেছিল ভারত।


চ্যাম্পিয়ন হওয়ার পর ভারতীয় দল কত প্রাইজমানি পেল সবার আগ্রহ এখন সেই জায়গায়। প্রথমবারের মতো ২০ দল নিয়ে আয়োজিত এবারের বিশ্বকাপে সব মিলিয়ে ১১.২৫ মিলিয়ন ডলার বা ১৩২ কোটি টাকার প্রাইজমানি দিয়েছে আইসিসি। যেখানে চ্যাম্পিয়ন দল ভারত পেয়েছে ২.৪৫ মিলিয়ন মার্কিন ডলার বা বাংলাদেশি মুদ্রায় ২৮ কোটি ৭৫ লাখ টাকারও বেশি। চ্যাম্পিয়ন দলের জন্য এটাই সর্বোচ্চ প্রাইজমানি।


এছাড়া রানার্স আপ দল দক্ষিণ আফ্রিকা পেয়েছে ১.২৮ মিলিয়ন ডলার বা বাংলাদেশি মুদ্রায় ১৫ কোটি ২ লাখ টাকা। এদিকে সেমিফাইনালে হেরে যাওয়া দল দুটি ইংল্যান্ড ও আফগানিস্তান পেয়েছে ৭ লাখ ৮৭ হাজার ৫০০ ডলার করে। 

 
বিশ্বকাপে সুপার এইটে জায়গা করে নেওয়া দলগুলোর জন্য নূন্যতম প্রাইজমানি ৩ লাখ ৮২ হাজার ৫০০ ডলার, যা বাংলাদেশি টাকায় ৪ কোটি ৪৯ লাখ ২৬ হাজার টাকারও বেশি। সে হিসাবে বিশ্বকাপের সুপার এইট থেকে বিদায় নেয়া বাংলাদেশ শুধু প্রাইজমানি হিসাবে এই পরিমাণ অর্থ পেয়েছে।

 
এছাড়াও এবারের বিশ্বকাপে প্রতিটি ম্যাচ জয়ের জন্য দলগুলো পেয়েছে ৩১ হাজার ১৫৪ ডলার বা ৩৬ লাখ ৫৩ হাজার টাকা। সে হিসেবে ভারতের টাকার অঙ্কের পরিমাণটা আরও বেশি। ফাইনাল পর্যন্ত অপরাজিত থাকা ভারত গ্রুপ পর্ব ও সুপার এইট মিলিয়ে ম্যাচ জিতেছে মোট ৬টি ম্যাচ। সে হিসেবে অতিরিক্ত ২ কোটি ১৯ লাখেরও বেশি টাকা পাচ্ছে ভারত। চ্যাম্পিয়নের ২৮ কোটি ৭৫ লাখ ও ম্যাচ জয়ের বোনাস হিসেবে ২ কোটি ১৯ লাখ মিলিয়ে আসর থেকে ভারতের মোট প্রাইজমানি প্রায় ৩১ কোটি টাকা।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত