আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

দ্বিতীয় ম্যাচে মাঠে ভুটানের কাছে হার বাংলাদেশের

দ্বিতীয় ম্যাচে মাঠে ভুটানের কাছে হার বাংলাদেশের

ভুটানের বিপক্ষে দুই ম্যাচের প্রীতি সিরিজের প্রথম ম্যাচে জয় পেয়েছিল বাংলাদেশ। সিরিজে এগিয়ে দ্বিতীয় ম্যাচে মাঠে নামে লাল-সবুজের প্রতিনিধিরা। দ্বিতীয় ম্যাচে ভুটানের কাছে ১-০ গোলে হেরেছে হ্যাবিয়ের ক্যাবরেরার শিষ্যরা। এই হারে ১-১ এ সমতায় থেকে সিরিজ শেষ করলো বাংলাদেশ। 


রোববার (৮ সেপ্টেম্বর) থিম্পুর চাংলিমিথাং স্টেডিয়ামে ম্যাচের শুরু থেকেই গোছানো ফুটবল খেলার চেষ্টা করে বাংলাদেশ। কয়েকটি গোছানো আক্রমণও করে তারা। তবে বল জালে জড়াতে ব্যর্থ হয় তারা। অন্যদিকে সময় নিয়ে আক্রমণের গতি বাড়ায় ভুটান। তবে তা আটকে দেন বাংলাদেশের ডিফেন্ডাররা। 


ম্যাচের ৩৩ মিনিটে ভালো সুযোগ পায় ভুটান। কয়েকজনকে কাঁটিয়ে বল নিয়ে ডি বক্সে ঢুকে শট করেন ভুটানের ফরোয়ার্ড। তবে তা কর্নারের বিনিময়ে রক্ষা করেন গোলরক্ষক মিতুল মার্মা। 

প্রথমার্ধের শেষ মুহূর্তে কাউন্টার অ্যাটাক থেকে গোলের ভালো সুযোগ পায় বাংলাদেশ। তবে শাহরিয়ার ইমনের নেওয়া শট আটকে দেন ভুটানের গোলরক্ষক। শেষ পর্যন্ত গোলশূন্য থেকে বিরতিতে যায় দু'দল। 


দ্বিতীয়ার্ধে গোলের লক্ষ্যে মারিয়া হয়ে খেলতে থাকে ভুটান। একের পর এক আক্রমণে বাংলাদেশের ডিফেন্সকে ব্যস্ত রাখে তারা। তবে আক্রমণগুলো আটকে যায় অ্যাটাকিং থার্ডে। 

ম্যাচের একদম শেষ দিকে ডেড লক ভাঙে ভুটান। কিঙ্গা ওয়াগচুক গোল করে এগিয়ে দেন দলকে। শেষ পর্যন্ত তার গোলই জয় নিয়ে মাঠ ছাড়ে ভুটান।  

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত