আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

খেলা শুরুর ১৫ মিনিট আগেই পরিত্যক্ত

খেলা শুরুর ১৫ মিনিট আগেই পরিত্যক্ত

প্রথম দু’দিনের মত ভারী বৃষ্টিপাতের কারণে আফগানিস্তান-নিউজিল্যান্ডের মধ্যকার সিরিজের একমাত্র টেস্টের তৃতীয় দিনের খেলাও পরিত্যক্ত হয়ে গেছে। এখনও এই টেস্টে টস অনুষ্ঠিত হয়নি। টেস্টের তৃতীয় দিনের খেলা শুরুর ১৫ মিনিট আগেই দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করে দেন ম্যাচ অফিসিয়ালরা। 


ভারতের গ্রেটার নয়ডা স্পোর্টস কমপ্লেক্স গ্রাউন্ডে টেস্ট শুরুর আগ থেকে বৃষ্টি অব্যাহত ছিলো। গত দু’দিন খেলার আগের দিন রাতে ভারী বৃষ্টিপাত হয়েছে। দিনের বেলা রৌদ্রোজ্জল আবহাওয়া থাকলেও আগের রাতের বৃষ্টির কারণে মাঠ খেলার অনুপযোগী ছিল। তবে তৃতীয় দিন সকাল থেকেই টানা বৃষ্টি ছিলো। নির্ধারিত সময় শুরুর আগেই দিনের খেলার পরিত্যক্ত ঘোষণা হয়। 

এর আগে ২০০৮ সালে প্রথম কোন টেস্টের প্রথম তিন দিনের খেলা পরিত্যক্ত হয়েছিলো। মিরপুরের ভেন্যুতে মুখোমুখি হয়েছিলে বাংলাদেশ-নিউজিল্যান্ড। পরে চতুর্থ দিন খেলা মাঠে গড়ালে টস হেরে প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ২৬২ রানে ইনিংস ঘোষণা করে নিউজিল্যান্ড। জবাবে ৯ উইকেটে ১৬৯ রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশও। এরপর দ্বিতীয় ইনিংসে নিউজিল্যান্ড ১ উইকেটে ৭৯ রান করলে, ম্যাচটি ড্র’তে শেষ হয়। 

সর্বশেষ কোন টেস্টের তিন দিন বৃষ্টিতে ভেসে গেছে ২০১৬ সালে। ডারবানে দক্ষিণ আফ্রিকা ও নিউজিল্যান্ডের মধ্যকার টেস্টের শেষ তিনদিন খেলা হয়নি। এ পর্যন্ত টেস্ট ইতিহাসে ৭টি ম্যাচ মাঠে গড়ানো ছাড়াই পরিত্যক্ত হয়েছে। আফগানিস্তান-নিউজিল্যান্ডের টেস্টটিও সেই পথেই এগিয়ে যাচ্ছে। কারণ ভারতের নয়ডার আবহাওয়ার পূর্বাভাস তেমনই ইঙ্গিত দিচ্ছে।

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত