আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

সাইফুদ্দিনের অলরাউন্ড নৈপুণ্যে সংযুক্ত আরব আমিরাতকে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে হারিয়েছে বাংলাদেশ

সাইফুদ্দিনের অলরাউন্ড নৈপুণ্যে সংযুক্ত আরব আমিরাতকে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে হারিয়েছে বাংলাদেশ

হংকং সুপার সিক্সেস টুর্নামেন্টের সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। টুর্নামেন্টের প্রথম ম্যাচে ওমানকে উড়িয়ে দেওয়ার পর দ্বিতীয় ম্যাচেই শ্রীলঙ্কার বিপক্ষে হারে টাইগাররা। তবুও কোয়ার্টার ফাইনালে জায়গা করে নেয় লাল-সবুজের প্রতিনিধিরা। সেমিফাইনালে উঠার লড়াইয়ে সাইফুদ্দিনের অলরাউন্ড নৈপুণ্যে সংযুক্ত আরব আমিরাতকে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ১৮ রানে হারিয়েছে বাংলাদেশ।
শনিবার (২ নভেম্বর) কোয়ার্টার ফাইনালে আগে ব্যাট করে ৬ ওভারে ১ উইকেট হারিয়ে ১১১ রান সংগ্রহ করে বাংলাদেশ। মাত্র ৯ বলে ৫টি ছক্কা ও একটি চারে সর্বোচ্চ ৩৬ রান করেন সাইফুদ্দিন। জবাব দিতে নেমে ৩.২ ওভার শেষে আরব আমিরাতের সংগ্রহ দাঁড়ায় ৩ উইকেটে ৪৩ রান। এরপর আলোক স্বল্পতা আর খেলা হয়নি। ফলে ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে ১৮ রানে জিতে যায় বাংলাদেশ।


ব্যাট করতে নেমে আরব আমিরাতের বোলারদের নিয়ন্ত্রিত বোলিংয়ের শুরুতে ধুঁকতে থাকে বাংলাদেশ। তবে আব্দুল্লাহ আল মামুনের ১১ বলে ৩১, জিসানের ১৭ বলে ৩৪ আর সাইফউদ্দিনের ৩৬ রানে ভর করে লড়াকু পুঁজি পায় ইয়াসির আলীর দল। 

১১২ রানের টার্গেটে ব্যাট করতে শুরুতেই সাইফুদ্দিনের বলে বোল্ড হন আসিফ খান। সেই ওভারেই নিজের শেষ বলে মুহাম্মাদ জুহাইবকে লেগ বিফোর উইকেট বানিয়ে বাংলাদেশকে দ্বিতীয় উইকেট এনে দেন সাইফুদ্দিন। 


রোববার (৩ নভেম্বর) শ্রীলঙ্কার বিপক্ষে সেমিফাইনালে খেলবে বাংলাদেশ। অন্য কোয়ার্টার ফাইনালে নেপালকে ৪০ রানে হারিয়ে সেমিফাইনালে পা রেখেছে শ্রীলঙ্কা। ফাইনালে ওঠার লড়াই বাংলাদেশের জন্য প্রতিশোধেরও। 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত