আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

ওয়ানডেতে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ নারী

ওয়ানডেতে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ নারী

দাপুটে পারফরম্যান্সে ওয়ানডেতে আয়ারল্যান্ডকে হোয়াইটওয়াশ করেছিল বাংলাদেশ নারী ক্রিকেট দল। তবে টি-টোয়েন্টিতে সেই ধারাবাহিকতা ধরে রাখতে পারেনি টাইগ্রেসরা। হার দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছিল স্বাগতিকরা। দ্বিতীয় ম্যাচে ৪৭ রানে হের এক ম্যাচ আগেই সিরিজ হাতছাড়া করেছে বাংলাদেশের মেয়েরা।


শনিবার (৭ ডিসেম্বর) সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আইরিশরা। প্রথমে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে ১৩৪ রান সংগ্রহ করে আয়ারল্যান্ড।

দলের পক্ষে লউরা ডিলানি করেন সর্বোচ্চ ২৫ বলে ৩৫ রান। এছাড়া ওরাল পেনডারগাস্ট ৩২ ও এমি হান্টার করেন ২৩ রান। বাংলাদেশের পক্ষে নাহিদা আক্তার নেন ২টি উইকেট।

১৩৫ রানের সহজ লক্ষ্যে ব্যাট করতে নেমে ২২ রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে ধুঁকতে থাকে বাংলাদেশ। এরপর শারমিন আক্তার ও স্বর্না আক্তার মিলে শুরুর বিপর্যয় সামাক দেন। ৪৮ রানের জুটি গড়েন এই দুই ব্যাটার। তবে দলীয় ৭০ রানে ২১ বলে ২০ রান করে আউট হন স্বর্না।

এরপর আর ১৭ রানের মধ্যে আরও ৫ উইকেট হারিয়ে ৮৭ রানে অলআউট হয় বাংলাদেশ। দলের পক্ষে শারমিন করেন সর্বোচ্চ ৪৩ বলে ৩৮ রান। আয়ারল্যান্ডের পক্ষে ওরাল পেনডারগাস্ট নেন ৩টি উইকেট। এই জয়ে তিন ম্যাচের সিরিজ এক ম্যাচ হাতে রেখেই নিজেদের করে নিলো আইরিশরা।

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত