আপডেট :

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

        উপকূলে বন্যার শঙ্কা, দেড় মাইল রুট বদলে শুরু হলো লং বিচ ম্যারাথন

        ক্যালিফোর্নিয়ার সৈকতে পানিতে উপুড় হয়ে ছিলেন এক ব্যক্তি, পরে তাঁর মৃ ত্যুর খবর

        বাসের সমর্থকদের ব্যাপক উপস্থিতিতে উত্তাল বৈঠক, লস এঞ্জেলেসের গৃহহীন সেবা সংস্থা বদলের উদ্যোগে বাধা

        ঝড় র‍্যাচেলের প্রভাব কমলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় প্রবল বাতাস, ভারী বৃষ্টি ও বন্যা অব্যাহত

        পেনসিলভানিয়ার বাড়িতে বন্দুক হামলায় নিহত আটজন, তাদের মধ্যে দুই শিশু ও অন্তঃসত্ত্বা নারী

        রিয়াদ বিমানবন্দরে হামলা, মধ্যপ্রাচ্যের সংঘাত আরও বিপজ্জনক মোড় নেওয়ার আশঙ্কা

        ১২ বছরের শিশুকে যৌন নি র্যা তনের অভিযোগে কুইন্সে ৭২ বছর বয়সী ব্যক্তি গ্রে প্তা র

অন্তিম পর্বে ম্যাচের সময় পরিবর্তন

অন্তিম পর্বে ম্যাচের সময় পরিবর্তন


অন্তিম পর্বে আছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) এবারের আসর। বাকি শুধুই শিরোপা নির্ধারণী ম্যাচ। ফাইনালের আগের দিন ম্যাচ শুরুর সময়ে পরিবর্তন আনলো বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী ম্যাচটি শুরু হওয়ার কথা ছিল শুক্রবার (৭ ফেব্রুয়ারি) স্থানীয় সময় সন্ধ্যা ৭টায়। এক ঘণ্টা এগিয়ে ম্যাচটি স্থানীয় সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে।বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বিসিবি।ফাইনালে চিটাগাং কিংসের মুখোমুখি হবে ফরচুন বরিশাল। ডিফেন্ডিং চ্যাম্পিয়ন বরিশালের শিরোপা ধরে রাখার মিশন। অন্যদিকে প্রথমবারের মতো শিরোপার স্বাদ নেওয়ার অপেক্ষায় কিংসরা।টুর্নামেন্টের সবচেয়ে আকর্ষণীয় ম্যাচটির আগের দিন বৃহস্পতিবার মিরপুরে সংবাদ সম্মেলনে আসেন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। এ সময় তিনি ফাইনালে কোন দলের জয়ের সম্ভাবনা বেশি সেই প্রশ্নের উত্তর দিয়েছেন।তামিম বলেন, 'যে দল বেশি শান্ত থাকবে, সে দলেরই জেতার সুযোগ বেশি। কোয়ালিফাইয়ের ম্যাচগুলোতে এবার আমি বেশি চাপে ছিলাম। ফাইনাল খেলার সৌভাগ্য এর আগে দু’বার হয়েছে আমার। কুমিল্লা ও বরিশালের বিপক্ষে একবার করে। সাধারণত ফাইনাল নিয়ে আমি বেশি কিছু ভাবি না। আশা করি কালকের দিনটাও এরকমই যাক।’বরিশাল অধিনায়ক আরও বলেন, ‘আমরা সবাই বলি ফাইনাল আসরের সবচেয়ে গুরুত্বপূর্ণ ম্যাচ। তবে এমন অবস্থায় আপনাকে অবশ্যই অনেক বেশি শান্ত থাকতে হবে। আপনার যদি নার্ভাসনেস কাজ করে, আর আপনি যদি চাপ সরাতে না পারেন তাহলে আপনি ভুল করবেন। এটাই আমার চাবিকাঠি। যে দল বেশি শান্ত থাকবে, তাদের সুযোগ বেশি থাকবে।’

 

এলএবাংলাটাইমস/আইটিএলএস

শেয়ার করুন

পাঠকের মতামত