আপডেট :

        নির্বাচনের আগে উদ্বেগ বাড়াল রহস্যময় চিঠি, ক্যালিফোর্নিয়ার অন্তত ৯ আইনপ্রণেতা লক্ষ্যবস্তু

        প্রথমবার হারান ৫ লাখ ডলার, এরপরও একই প্রতারণার ফাঁদে পা দিলেন ক্যালিফোর্নিয়ার অবসরপ্রাপ্ত ব্যক্তি

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় সান্তা আনা বাতাসের দাপট, শেষ দিনে বাড়ছে তীব্র গরম ও অগ্নিঝুঁকি

        ট্রাম্পবিরোধী ‘নো কিংস’ আন্দোলনে সরব ক্যালিফোর্নিয়া, ভোটারদের আগেভাগে ভোট দিতে আহ্বান

        ওরেগনের স্কুলে কিশোরের গু লি বর্ষণ, বন্দুক কেড়ে নিতে শিক্ষিকার লড়াই, বাবার পাল্টা আঘাতে হামলাকারী নি হ ত

        ফ্লোরিডায় মাছ ধরতে গিয়ে কুমিরের আক্রমণে ৭১ বছর বয়সী বৃদ্ধের মর্মান্তিক মৃ ত্যু

        ক্যালিফোর্নিয়ায় দ্রুত ছড়িয়ে পড়া দাবানলে পুড়ছে বাড়িঘর, বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যাওয়ার নির্দেশ

        পরিবারের আদরের হাস্কি কুকুরের রহস্যজনক মৃ ত্যু, লিনউডের গলিতে ঝুলন্ত অবস্থায় উদ্ধারের পর তদন্তের দাবি

        নিজের সাবেক স্কুলেই প্রাণঘাতী হা মলা, ওরেগনে তিন শিশু ও শিক্ষক নি হ ত, অভিযুক্ত কিশোরও মৃ ত

        ক্যালিফোর্নিয়ায় ভয়াবহ দাবানলে পুড়ছে বাড়িঘর, ৪৬৫ একর এলাকায় ছড়িয়ে পড়া আগুনে জারি সরিয়ে নেওয়ার নির্দেশ

        ক্যালিফোর্নিয়ার সান ক্লেমেন্তেতে নর্তে ফায়ারের হুমকি, ঝুঁকিতে আশপাশের স্থাপনা

        ২০৩১ সাল পর্যন্ত ইউরোপের দ্রুততম অর্থনৈতিক প্রবৃদ্ধির পথে মাল্টা, কসোভোসহ পাঁচ দেশ

        পুলিশপ্রধান জিম ম্যাকডোনেলের ভবিষ্যৎ নিয়ে দ্বন্দ্ব, বাসের সমর্থনে রামানের নেতৃত্ব পরিবর্তনের দাবি

        লস এঞ্জেলেসে আবাসন ব্যয় কমানোর প্রতিশ্রুতি, মেয়র পদপ্রার্থী বাস ও রামানের পরিকল্পনায় কী রয়েছে

        সান্তা আনা ঝড়ের তাণ্ডবের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় এক লাখের বেশি গ্রাহকের বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

ছয় বলে ছয় ছক্কা, ১৫৩ বলে ডাবল সেঞ্চুরি!

ছয় বলে ছয় ছক্কা, ১৫৩ বলে ডাবল সেঞ্চুরি!

ডান ভন বাঙ্গয়ের ওপর দিয়ে কী ঝড়টাই না বয়ে গিয়েছিল সেদিন! ঘটনাস্থল সেন্ট কিটসের ওয়ার্নার পার্ক। ঝড়ের নাম হার্সেল গিবস! নেদারল্যান্ডসের লেগ স্পিনার ভন বাঙ্গয়ের এক ওভারে ছয় বলে ছয় ছক্কা হাঁকিয়ে ইতিহাস গড়েন দক্ষিণ আফ্রিকান ব্যাটসম্যান। ঘটনাটা আজকের এই দিনেই (১৬ মার্চ)।

২০০৭ বিশ্বকাপে সেদিন ‘এ’ গ্রুপে বৃষ্টির কারণে ৪০ ওভারে নেমে আসা ম্যাচে টস হেরে ব্যাট করতে নেমেছিল দক্ষিণ আফ্রিকা। কিন্তু ইনিংসের দ্বিতীয় বলে শূন্য রানেই এবি ডি ভিলিয়ার্সের উইকেট হারায় প্রোটিয়ারা। সেখান থেকে ১১৪ রানের জুটিতে দলকে এগিয়ে নেন গ্রায়েম স্মিথ ও জ্যাক ক্যালিস।

১৯তম ওভারে স্মিথ ৬৭ রান করে ফেরার পর উইকেটে আসেন গিবস। ডানহাতি ব্যাটসম্যান প্রথম ৩০ বলে করেছিলেন ৩২ রান। এরপর এক ওভারের ব্যবধানে তার রান হয়ে যায় ৩৬ বলে ৬৮! ছয় বলে ছয় ছক্কা যে সেই ওভারেই।

ইনিংসের সেটি ৩০তম ওভার, ভন বাঙ্গয়ের চতুর্থ। লেগ স্পিনারের প্রথম বলে ডাউন দ্য ট্র্যাকে এসে লং অনের ওপর দিয়ে ছক্কা হাঁকান গিবস। পরের বলটা ছিল লেগ অ্যান্ড মিডল স্টাম্পে, এবার লং অফের ওপর দিয়ে বল সীমানার বাইরে। তৃতীয় বলে আবারো লং অফের ওপর দিয়ে ছক্কা।

ভন বাঙ্গ চতুর্থ বলটা দিয়েছিলেন কিছুটা নিচু ফুলটস। ফলাফল? ওভার ডিপ মিড উইকেটের ওপর দিয়ে ছক্কা! পঞ্চম বলটা গিবস আছড়ে ফেললেন লং অফের ওপর দিয়ে। আর ষষ্ঠ বলটা ওভার ডিপ মিড উইকেটের ওপর দিয়ে সীমানার বাইরে পাঠিয়েই গড়ে ফেললেন ইতিহাস।

ওয়ানডে ক্রিকেট তো বটেই, আন্তর্জাতিক ক্রিকেটেই এক ওভারে ছয় বলে ছয় ছক্কার প্রথম ঘটনা এটি। পরের ওভারে আউট হওয়ার আগে ৪০ বলে ৭ ছক্কা ও ৪ চারে ৭২ রানের টর্নেডো ইনিংস খেলেন গিবস। ক্যালিসের ১০৯ বলে ১২৮* ও মার্ক বাউচারের ৩১ বলে ৭৫* রানের সুবাদে ৪০ ওভারে ৩ উইকেটে ৩৫৩ রান তুলেছিল দক্ষিণ আফ্রিকা। প্রোটিয়ারা ম্যাচ জিতেছিল ২২১ রানে।

টেস্টের দ্রুততম ডাবল সেঞ্চুরি
টেস্ট ক্রিকেটের দ্রুততম ডাবল সেঞ্চুরির ঘটনাও ঘটেছিল আজকের এই দিনেই, ২০০২ সালে ক্রাইস্টচার্চে নিউজিল্যান্ড-ইংল্যান্ড প্রথম টেস্টের শেষ দিনে। নিউজিল্যান্ডের নাথান অ্যাস্টল ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন মাত্র ১৫৩ বলে! তার দ্বিতীয় সেঞ্চুরি (১০০ থেকে ২০০) এসেছে মাত্র ৩৯ বলে।

২০০২ সালের ২৩ ফেব্রুয়ারি জোহানেসবার্গে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে ২১২ বলে ডাবল সেঞ্চুরি করেছিলেন অ্যাডাম গিলক্রিস্ট। অস্ট্রেলিয়ান ব্যাটসম্যানের রেকর্ড টেকেনি এক মাসও! ২০১৬ সালে অ্যাস্টলের রেকর্ড ভাঙার খুব কাছে গিয়েছিলেন ইংল্যান্ডের বেন স্টোকস। কেপ টাউনে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ইংলিশ ব্যাটসম্যান ডাবল সেঞ্চুরি পূর্ণ করেন ১৬৩ বলে।


এলএবাংলাটাইমস/এস/এলআরটি

শেয়ার করুন

পাঠকের মতামত