আপডেট :

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

        ইলহান ওমরের বাড়িতে অভিবাসন কর্মকর্তাদের তল্লাশি, তদন্তের কারণ নিয়ে বাড়ছে রাজনৈতিক বিতর্ক

        সিক্স ফ্ল্যাগসে রোলারকোস্টার দুর্ঘটনায় একজনের মৃ ত্যু, আহত হয়েছেন আরও কয়েকজন

        সোমবারও বৃষ্টি থাকবে দক্ষিণ ক্যালিফোর্নিয়ায়, এরপর আবারও বাড়বে তাপমাত্রা

        ঝড় র‍্যাচেলের বিপদ কাটলেও দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন শঙ্কা, সামনে দাবানলের ঝুঁকি বাড়াবে সান্তা আনা বাতাস

        লস এঞ্জেলেসের মেয়র নির্বাচন ঘিরে আলোচনায় নিথ্যা রমন, নীতিগত অবস্থানে পরিবর্তন নিয়ে প্রশ্ন

        পুরোনো জনপ্রিয় নামেই নতুন গাড়ি আনছে জিপ, ফিরছে বহুল বিক্রীত রেনেগেড

        খরচ বাড়ছে, লাভ কমছে, তবু ট্রাম্পের প্রতি আনুগত্য ধরে রাখতে লড়ছেন মার্কিন খামারিরা

        জ্বালানি যুদ্ধবিরতির পরও রুশ হামলায় ইউক্রেনে বিদ্যুৎ বিপর্যয়, অন্ধকারে বহু এলাকা

সিলেটে পুলিশ-শিবির সংঘর্ষ : গুলিবিদ্ধ ১, গ্রেপ্তার ১

সিলেটে পুলিশ-শিবির সংঘর্ষ : গুলিবিদ্ধ ১, গ্রেপ্তার ১

আজ শনিবার,  সিলেটে পুলিশকে লক্ষ্য করে ককটেল নিক্ষেপ করেছে শিবির ক্যাডার। পরিস্থিতি নিয়ন্ত্রনে নিতে পুলিশ প্রায় ২৫/৩০ রাউন্ড গুলি ছুড়ে। এতে একজন গুরুতর আহত হয়।স্থানীয় এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার বেলা ১২টার দিকে নগরীর দরগাগেইট থেকে শিবির একটি ঝটিকা মিছিল বের করে। পুলিশ মিছিলটিকে ছত্রভঙ্গ করতে শিবির নেতাকর্মীদের ধাওয়া করে। এ সময় মিছিলকারীরা পুলিশকে লক্ষ্য করে ককটেল ও ইটপাটকেল নিক্ষেপ শুরু করে। জবাবে পুলিশ মিছিলকারীদের লক্ষ্য করে শর্টগানের গুলি ও রাবার বুলেট ছুঁড়ে।এতে করে রুবেল আহমদ নামের এক যুবকের পেটে গুলি লাগে। আশঙ্কাজনক অবস্থায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। রুবেলের বাড়ি পীরের বাজার বলে জানা যায়।অপরদিকে, হোটেল দরগাগেইটের উপর থেকে কয়েকজন শিবিরকর্মী পুলিশকে লক্ষ্য করে আবারও ককটেল ছোঁড়ে। তবে কেউ আহত হওয়ার খবর পাওয়া যায়নি। এ সময় পুলিশও পাল্টা গুলি ছুঁড়ে। ঘটনাস্থল থেকে শিবির সন্দেহে পুলিশ এক যুবককে গ্রেফতার করেছে।এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মো. রহমত উল্লাহ ডেইলি সিলেটকে জানান- দরগাগেইট সোনালী ব্যাংকের সামনে শিবিরের সাথে পুলিশের মুখোমোখি সংঘর্ষ হয়। এতে পুলিশ ১৫ রাউন্ড রাবার গুলি ছুড়ে। পুলিশ এক শিবির কর্মীকে গ্রেপ্তার করেছে।একজন গুলিবিদ্ধ কিনা জানতে চাইলে রহমদ উল্লাহ বলেন, পুলিশের ডিউটিতে নিয়োজিত লেগুনা গাড়ির চালকের গায়ে গুলি লেগেছে।

শেয়ার করুন

পাঠকের মতামত