আপডেট :

        মেডিকেইড জালিয়াতির অভিযোগের মুখে বিষয় ঘোরাতে চাইছে ক্যালিফোর্নিয়া

        ফোন ধরতে বাধ্য করা হচ্ছে সুবিধা প্রক্রিয়াকরণে নিয়োজিত কর্মীদের, বাড়ছে সোশ্যাল সিকিউরিটির জট

        ৭৫ দেশের নাগরিকদের জন্য ইমিগ্র্যান্ট ভিসা ইস্যু স্থগিত করল মার্কিন পররাষ্ট্র দপ্তর

        ৭৫ দেশের অভিবাসী ভিসা স্থগিত: ট্রাম্প প্রশাসনের বিরুদ্ধে ফেডারেল মামলা

        FY ২০২৭ সালের H-1B ভিসার প্রাথমিক নিবন্ধন শুরু ৪ মার্চ

        সপ্তাহান্তে ক্যালিফোর্নিয়ায় স্বাভাবিকের চেয়ে ২০ ডিগ্রি পর্যন্ত বেশি তাপমাত্রার সম্ভাবনা

        লস এঞ্জেলেস ও অরেঞ্জ কাউন্টিতে আরও একটি হাম রোগী শনাক্ত

        কক্ষপথে ১০ লাখ স্যাটেলাইট উৎক্ষেপণের আবেদন স্পেসএক্সের

        মিনিয়াপোলিসে আইসিই কর্তৃক আটক পাঁচ বছরের শিশুকে মুক্তির নির্দেশ বিচারকের

        ক্যালিফোর্নিয়ায় বাড়ি কেনাবেচা প্রায় দুই দশকের মধ্যে সর্বনিম্ন

        ভাড়া নিয়ন্ত্রণ ভেঙে ১ কোটি ৮০ লাখ ডলার লাভের অভিযোগে মামলা

        হাউজিং ট্র্যাকার: দাবানলের আগে ডিসেম্বরে দক্ষিণ ক্যালিফোর্নিয়ার আবাসন বাজারে ধীরগতি

        মার্কিন অভিবাসী ভিসা স্থগিতাদেশ সরাতে ৭৫ কংগ্রেসম্যানের চিঠি

        গ্রাহকসেবায় ৫ মিনিটের বেশি অপেক্ষা নয়: ক্যালিফোর্নিয়ায় নতুন বিল, মানবিক যোগাযোগ নিশ্চিতের উদ্যোগ

        লস এঞ্জেলেসের দাবানল-পরবর্তী পুনর্গঠন অনুমতির নিয়ন্ত্রণ নিতে নির্বাহী আদেশে স্বাক্ষর ট্রাম্পের

        মিনিয়াপোলিসে গুলিকাণ্ডের পর ফেডারেল এজেন্টদের বিরুদ্ধে মামলা সহজ করতে বিল পাস করল ক্যালিফোর্নিয়া সিনেট

        ট্রাম্প নীতির প্রভাবে বিদেশি জনসংখ্যা কমল ১৫ লাখ, হুমকিতে ক্যালিফোর্নিয়ার অর্থনীতি

        ক্যালিফোর্নিয়ায় ২ লাখ ৬০ হাজার ডলারে বাড়ি! কোথায় মিলছে সবচেয়ে সস্তা বাড়ি?

        ম্যাজিক জনসনের উদ্যোগে লস এঞ্জেলেস বন্দরে নতুন ক্রুজ টার্মিনাল

        মিনিয়াপলিসে অ্যালেক্স প্রেটি হত্যাকাণ্ড: তদন্তের দাবিতে রিপাবলিকানদের চাপ বাড়ছে

ডাকাতের আতংক দক্ষিণ সুরমায়

ডাকাতের আতংক দক্ষিণ সুরমায়

দক্ষিণ সুরমায় দেখা দিয়েছে ডাকাত আতংক। তিন দিনের ব্যবধানে গোপশহর ও টিকরপাড়ায় মুখোশপরা ডাকাত দল একই কায়দায় হানা দেয়। এতে লোকজন উদ্বিগ্ন হয়ে পড়েছেন। ডাকাতির ঘটনায় এখনও কাউকে গ্রেফতার করতে পারেনি পুলিশ। পুলিশের ভাষ্য, ডাকাতদের গ্রেফতারে তাদের তৎপরতা অব্যাহত রয়েছে। ডাকাতি রোধে জনসচেতনতা বাড়াতে স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতা চেয়েছে পুলিশ। সংশ্লিষ্টদের সাথে কথা বলে এ তথ্য জানা গেছে।

গত ১১ সেপ্টেম্বর ভোররাতে গোপশহরের মাওলানা ইউসূফ আলীর বাড়িতে ডাকাতির রেশ কাটতে না কাটতেই ১৪ সেপ্টেম্বর সিলাম টিকরপাড়া গ্রামে হানা দেয় ডাকাত দল। ইশতেকার গণি তাজেলের বাড়ির গ্রিলের তালা কেটে ঘরে প্রবেশ করে মুখোশপরা ডাকাতরা। লুটে নেয় দশ লক্ষাধিক টাকার মালামাল। ডাকাত দলের হামলায় গুরুতর আহত হন তাজেল।

এদিকে. গোপশহরে ডাকাত দলের হামলায় আহত মাওলানা ইউসুফ খানের চাচতো ভাই ইউনিয়ন পরিষদের সদস্য মোর্শেদ খান জানান, গুরুতর আহত ইউসুফ খান গতকাল শুক্রবার হাসপাতাল থেকে বাড়ি ফিরেছেন । ডাকাতদের হামলায় গুরুতর আহত একজন এখনও হাসপাতালে চিকিৎসাধীন বলে জানান তিনি। ওই ইউনিয়ন পরিষদ সদস্য জানান, ডাকাতির এ ঘটনায় লোকজনের মাঝে আতংক বিরাজ করছে। ডাকাতি প্রতিরোধে স্থানীয় যুবকদের নিয়ে স্বেচ্ছাসেবক বাহিনী গঠনের চিন্তা-ভাবনা চলছে বলেও জানান তিনি।

এ প্রসঙ্গে মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. মামুন খান জানান, গোপশহরে ডাকাতির ঘটনাটি অত্যন্ত দু:খজনক। মোল্লারগাঁও ইউনিয়ন পরিষদের সদস্যরা ডাকাতদের পাকড়াও করতে পুলিশকে সহযোগিতা করে যাচ্ছেন। তিনি আরো জানান, দক্ষিণ সুরমা থানা পুলিশের পক্ষ থেকে ডাকাতি প্রতিরোধে জনসচেতনতা বাড়াতে স্থানীয় জনপ্রতিনিধিদের সহযোগিতা চাওয়া হয়েছে।

সিলাম ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শাহ ওলিদুর রহমান জানান, হঠাৎ করে ডাকাতির ঘটনা জনমনে প্রভাব ফেলেছে। এ ব্যাপারে আইন শৃংখলা বাহিনীর নজরদারী বাড়ানোর দাবি জানান তিনি। বিশেষ করে অন টেস্ট সিএনজি অটোরিক্সার ব্যাপারে পুলিশের কঠোর পদক্ষেপ প্রয়োজন বলে মন্তব্য করেন তিনি।
তিন দিনের ব্যবধানে দুটি ডাকাতির ঘটনায় গোটা এলাকায় অস্বস্থি বিরাজ করছে বলে জানিয়েছেন দক্ষিণ সুরমা সমাজ কল্যাণ সমিতির সভাপতি ফারুক আহমদ। তিনি বলেন, বিষয়টি স্থানীয় সংসদ সদস্যের নজরে আনা হয়েছে। দক্ষিণ সুরমার আইন শৃংখলা রক্ষায় প্রশাসনের কঠোর পদক্ষেপ গ্রহণের ব্যাপারে গুরুত্বারোপ করেন তিনি।

যোগাযোগ করা হলে দক্ষিণ সুরমা থানার অফিসার ইনচার্জ মো. শামসুদ্দোহা (পিপিএম) বলেন, এ ব্যাপারে তাদের অভিযান অব্যাহত রয়েছে। এ ঘটনায় কোন মামলা দায়ের হয়নি বলেও জানান ওসি।

সিলামের টিকরপাড়ায় ডাকাতি প্রসঙ্গে মোগলাবাজার থানার অফিসার ইনচার্জ এস. এম মাইন উদ্দিন জানান, এ ব্যাপারে মামলা দায়েরের বিষয়টি প্রক্রিয়াধীন। ডাকাতদের গ্রেফতারে পুলিশের তৎপরতা অব্যাহত রয়েছে।

এ প্রসঙ্গে সিলেট মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত কমিশনার (ক্রাইম এন্ড অপস) মু. মাসুদ রানা জানান, দক্ষিণ সুরমায় ডাকাতির সঙ্গে জড়িতদের চিহ্নিত করতে কাজ করছে পুলিশ। পোষাকধারীদের পাশাপাশি সাদাপোষাকেও পুলিশ সদস্যরা মাঠে তৎপর রয়েছেন। পুলিশের তৎপরতার কারণে সিলেট শহর ও শহরতলিতে ডাকাতির ঘটনা কম ঘটেছে। বিশেষ করে গোয়েন্দা তৎপরতা থাকায় বিভিন্ন সময় প্রস্তুতিকালেই ডাকাতরা ধরা পড়ছে বলে মন্তব্য করেন পুলিশের এই কর্মকর্তা।

এলএবাংলাটাইমস/আইটিএলএস 

শেয়ার করুন

পাঠকের মতামত