আপডেট :

        দাবানলের আশঙ্কায় দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় রেড ফ্ল্যাগ সতর্কতা, বইছে প্রবল সান্তা আনা বাতাস

        ঘণ্টায় ৭০ মাইল বেগের সান্তা আনা বাতাসে লস এঞ্জেলেসে সড়ক বন্ধ, পার্কিং নিষেধাজ্ঞা

        বন্যার পানিতে ডুবলে বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে আগুন, ক্যালিফোর্নিয়ার চালকদের সতর্কবার্তা

        সান্তা আনা বাতাসের শক্তি কমাচ্ছে জলবায়ু পরিবর্তন, তবু লস এঞ্জেলেসে দাবানলের আশঙ্কা

        লস এঞ্জেলেসের সুপারমার্কেটে ঘুরছে এআই রোবট, ক্রেতা ও কর্মীদের মধ্যে বাড়ছে উদ্বেগ

        আইনি যোগ্যতা নিয়ে প্রশ্নের মুখে নতুন প্রেস সচিব, পাশে দাঁড়াল হোয়াইট হাউস

        ফোর্ট হুডে হামলাকারীর ফায়ারিং স্কোয়াডে মৃত্যুদণ্ডের সরাসরি সম্প্রচার বাতিল করলেন ট্রাম্প

        হিন্দু মন্দিরে গু লি চালানোর পরিকল্পনার অভিযোগে আদালতে হাজির যুক্তরাষ্ট্রের কিশোর

        পেনসিলভানিয়ার রিসোর্টে স্বামী ও তিন বছরের ছেলেকে ছু রিকাঘাতে হ ত্যার অভিযোগে গ্রেপ্তার নারী

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় নতুন দাবানল, সামনে শক্তিশালী সান্তা আনা বাতাস ও রেড ফ্ল্যাগ সতর্কতা

        দক্ষিণ ক্যালিফোর্নিয়ার হান্টিংটন বিচে বিশাল সাদা হাঙরের দেখা, সমুদ্রের পানি থেকে দূরে থাকার সতর্কতা

        আইসিইর অভিযান ও প্যালিসেডসের আগুন নিয়ে বিতর্ক, মেয়র পদে শেষ লড়াইয়ে বাস-রামানের পাল্টাপাল্টি আক্রমণ

        টুপাক শাকুর হ ত্যাকাণ্ডে বড় রায়, সাবেক গ্যাংপ্রধান ডুয়েন ডেভিসের ৪০ বছরের কারাদণ্ড

        শিকাগো ম্যারাথনে একাই দৌড়াতে গিয়ে অবাক ইথান, শত শত অপরিচিত মানুষের উল্লাসে আবেগাপ্লুত ব্রিটিশ তরুণ

        দলবদ্ধ যৌন নিপীড়নের অভিযোগ ঘিরে চাপের মুখে কর্নেল, ভ্রাতৃসংঘের পার্টিতে জারি নিষেধাজ্ঞা

        সমুদ্রের তাপমাত্রা বদলাতেই দক্ষিণ ক্যালিফোর্নিয়ায় আসছে অচেনা সব সামুদ্রিক প্রাণী

        ট্রাম্পের দ্বিতীয় মেয়াদে দক্ষিণ ক্যালিফোর্নিয়া থেকে ১৫ হাজার মানুষকে বহিষ্কার, জানাল ইউসিএলএর গবেষণা

        সহকর্মীর বিরুদ্ধে বিষপ্রয়োগের অভিযোগ, কারাদণ্ড এড়ানো ব্যক্তির গোপন ভিডিও প্রকাশ করলেন ভুক্তভোগী

        লস এঞ্জেলেসে দুই ছেলেকে গু লি করে হ ত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে, পরে নিজেকেও গু লি

        হ্যাকারদের কবলে ফ্রান্সের সুপারমার্কেট, ফ্রিজে তাপমাত্রা বাড়িয়ে আগুন ও খাদ্যপণ্য নষ্ট

জীবনে মেডিসিন, পরিবেশের জন্য মেডিসিন

জীবনে মেডিসিন, পরিবেশের জন্য মেডিসিন

ডা: এস.এম. আসাদুজ্জামান জুয়েল: জীবনে মেডিসিন, পরিবেশের জন্য মেডিসিন তথা সর্বক্ষেত্রেই মেডিসিনের প্রয়োজন, আর সেই মেডিসিনের প্রয়োজন মেটাচ্ছেন মেডিসিন বিশেষজ্ঞগণ। গতকাল শুক্রবার সন্ধ্যায় সিলেট শহরের একটি অভিজাত হোটেলে ‘বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন, সিলেট শাখা’ আয়োজিত ‘বিএসএম-সিলেট সুরমা সামিট ২০২৩’-এর দু’দিনব্যাপী উদ্বোধনী অনুষ্ঠানে বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ ও সিলেট মেডিকেল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডা: এ.এইচ.এম. এনায়েত হুসেন প্রধান অতিথির বক্তৃতায় উপরোক্ত মন্তব্য করেন। তিনি আরো বলেন, দেশে ‘কভিড-১৯’-এর সময় মেডিসিন বিশেষজ্ঞগণ সম্মুখ যোদ্ধা হিসেবে কাজ করে সুনাম কুড়িয়েছেন এবং সিলেটের কৃতি সন্তান মেডিসিন বিশেষজ্ঞ ডা: মঈনুদ্দিনই প্রথম এই চিকিৎসা দিতে গিয়ে জীবন পর্যন্ত দিয়েছেন। তাই ‘কভিড-১৯’-এর মত বর্তমানে ক্রমবর্ধমান হারে বৃদ্ধিপ্রাপ্ত ‘ডেঙ্গু’ পরিস্থিতি কিভাবে মোকাবেলা করা যায়, তা নিয়ে এখনই আপনাদের ভাবতে হবে।

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও সোসাইটি অব মেডিসিনের কেন্দ্রীয় সভাপতি অধ্যাপক ডা: মো: টিটু মিয়া, বিশেষ অতিথিবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সোসাইটি অব মেডিসিনের কেন্দ্রীয় মহাসচিব ও স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক অধ্যাপক ডা: আহমেদুল কবির ও ওসমানী মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা: মো: মুজিবুল হক।

প্রধান বক্তা সিলেটের কৃতি সন্তান অধ্যাপক ডা: মো: টিটু মিয়া বলেন, ‘আধ্যাত্মিক নগরী ও চা-এর রাজধানী হিসেবে খ্যাত সিলেট বিভাগে আজকের এই সম্মেলন থেকে জোরালোভাবে বলতে চাই, মেডিসিন বিশেষজ্ঞ সহ সংশ্লিষ্ট সবাই যাতে ‘ডেঙ্গু মুক্ত’, মশামুক্ত শহর বা গ্রাম এর জন্য যা যা করণীয় তার ব্যবস্থা নেন, তাতে আমরা কেন্দ্র থেকে সহযোগিতা করব।’

বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন, সিলেট শাখার সভাপতি ও ওসমানী মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা: শিশির রঞ্জন চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে অন্য বক্তারা বলেন, দু’দিন ব্যাপী সম্মেলনে অনেক অজানা তথ্য চিকিৎসকবৃন্দও অংশগ্রহণকারী জানতে পারবেন যা ভবিষ্যতে রোগ নিরাময়ে সহায়ক হবে।

উল্লেখ্য যে, গতকাল শুক্রবার সকাল ৮ থেকে সম্মেলনের শুরু হলেও মূল পর্ব ছিল গতকাল সন্ধ্যায়। তবে, গতকাল সকালের পর্বে ওসমানী মেডিকেলের অধ্যক্ষ অধ্যাপক ডা: শিশির রঞ্জন চক্রবর্তীর শুভেচ্ছা বক্তব্যের মধ্য দিয়ে ১ম দিনের সেশন শুরু হয়। বক্তব্যে অধ্যক্ষ বলেন, বিগত দিনে যেভাবে আমরা সামনে থেকে ‘কভিড-১৯’ মোকাবেলা করেছি, ঠিক একইভাবে আমরা জাতিকে ‘ডেঙ্গুর’ হাত থেকেও পরিত্রাণে এগুতে পারব বলে বিশ্বাস রাখি। দু’দিন ব্যাপী এ সম্মেলনে ঢাকা থেকে আগত এবং স্থানীয় মেডিসিন বিশেষজ্ঞগণ তাঁদের আর্টিকেল উপস্থাপন করেন। গতকাল শুক্রবার সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্ঠানেরও আয়োজন করা হয়।

আজ ২য় দিনের সেমিনার, সিম্পোজিয়াম শেষে বিকেল ৪ টায় ‘র‌্যাফেল ড্র’-এর মাধ্যমে শেষ হবে সম্মেলন। অনুষ্ঠান সঞ্চালনায় ছিলেন, বাংলাদেশ সোসাইটি অব মেডিসিন, সিলেট শাখার মহাসচিব অধ্যাপক ডা: এম. এম. জাহাঙ্গীর আলম।

অপরদিকে, আজ শনিবার সকাল সাড়ে ১০ টা থেকে ওসমানী মেডিকেল কলেজের অডিটরিয়ামে এম.বি.বি.এস ৩য় , ৪র্থ ও ৫ম বর্ষের ছাত্র-ছাত্রীদের ক্লিনিক্যাল ক্লাস নেবেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক ও বাংলাদেশ সোসাইটি অব মেডিসিনের কেন্দ্রীয় সভাপতি বিশিষ্ট মেডিসিন বিশেষজ্ঞ অধ্যাপক ডা: মো: টিটু মিয়া নবেল। সংশ্লিষ্ট ছাত্র-ছাত্রীদের এ সময় হাজির থাকার জন্য কলেজ অধ্যক্ষ অধ্যাপক ডা: শিশির রঞ্জন চক্রবর্তী নির্দেশ দিয়েছেন।

এলএবাংলাটাইমস/আইটিএলএস 

 

শেয়ার করুন

পাঠকের মতামত